হোম
জনদুর্ভোগ

উন্নয়নের স্বপ্ন আটকে আছে সুনামগঞ্জের জাদুকাটায়, কবে চালু হবে সেতু?

আমির হোসাইন,সুনামগঞ্জ প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৭ মার্চ, ২০২৬ ৫:৫৭ পূর্বাহ্ণ

ফাইল ছবি

প্রাকৃতিক সম্পদ ও নয়নাভিরাম সৌন্দর্যে ভরপুর, হাওর বেষ্টিত ভাটির জনপদ হিসেবে পরিচিত সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা দেশি-বিদেশি পর্যটকদের কাছে জেলার অন্যতম পর্যটন এলাকা। প্রকৃতির অপার সৌন্দর্যে সমৃদ্ধ এই উপজেলায় রয়েছে পাহাড়, নদী, হাওর ও পর্যটনকেন্দ্রের সমাহার।

তাহিরপুর উপজেলা সদর থেকে প্রায় ৭ কিলোমিটার দূরে অবস্থিত বাদাঘাট বাজার, যা জেলার ১২ উপজেলার মধ্যে অন্যতম প্রাচীন ও বৃহৎ ব্যবসা কেন্দ্র হিসেবে পরিচিত। এই বাজারকে কেন্দ্র করে আশপাশের তাহিরপুর সদর, উত্তর শ্রীপুর, বড়দল উত্তর, বড়দল দক্ষিণ ও বাদাঘাটসহ কয়েকটি ইউনিয়নের কয়েক লক্ষাধিক মানুষ প্রতিদিন নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনাবেচা করতে এখানে আসেন।

শুধু তাই নয়, অনুন্নত যোগাযোগ ব্যবস্থা থাকা সত্ত্বেও বাদাঘাট বাজারে অনেক নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম জেলা সদরের চেয়েও কম। এমনকি কিছু পণ্য রয়েছে, যা জেলা সদর ছাড়া অন্য কোথাও সহজে পাওয়া যায় না, সেগুলোও এই বাজারে পাওয়া যায়।

এছাড়াও উপজেলার সীমান্তবর্তী উত্তর শ্রীপুর ইউনিয়নে রয়েছে বড়ছড়া, চারাগাঁও ও বাগলী (বীরেন্দ্রনগর) নামে তিনটি শুল্ক স্টেশন। এসব শুল্ক স্টেশন থেকে সরকার প্রতি বছর কয়েকশ কোটি টাকা রাজস্ব আয় করে থাকে। কিন্তু অনুন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে এসব শুল্ক স্টেশন, পর্যটন স্পট ও বাদাঘাট বাজারে এখনো প্রত্যাশিত উন্নয়নের ছোঁয়া লাগেনি।

স্থানীয় বাসিন্দাদের মতে, তাহিরপুর উপজেলা প্রাকৃতিক সম্পদ ও পর্যটনের দিক থেকে অত্যন্ত সম্ভাবনাময় এলাকা। দেশ-বিদেশ থেকে আগত পর্যটকদের এই এলাকার বিভিন্ন পর্যটন কেন্দ্রে যাতায়াত এবং ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে বাদাঘাট বাজার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু একটি সেতুর অভাবে পর্যটক ও ব্যবসায়ীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পর্যটন ও ব্যবসায়িক যোগাযোগ ব্যবস্থা উন্নত করার লক্ষ্যে ২০১৮ সালের ডিসেম্বরে সীমান্ত নদী জাদুকাটার উপর হযরত শাহ আরেফিন ও অদ্বৈত মৈত্রী সেতু নির্মাণ প্রকল্পের কাজ শুরু হয়। প্রায় সাড়ে ৭০০ মিটার দৈর্ঘ্যের এই সেতু নির্মাণে ব্যয় ধরা হয় ৮৫ কোটি ৯৯ লাখ ৩০ হাজার ৬৭৮ টাকা। দেশের অন্যতম ঠিকাদারি প্রতিষ্ঠান তমা কনস্ট্রাকশন সেতুটির নির্মাণ কাজের দায়িত্ব পায়।

প্রকল্পের মেয়াদ ধরা হয়েছিল আড়াই বছর। সে অনুযায়ী ২০২১ সালের জুন মাসে সেতুটির নির্মাণ কাজ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু নানা অজুহাতে কয়েক দফা সময় বৃদ্ধি করা হলেও আড়াই বছরের প্রকল্প এখন প্রায় ৮ বছর পেরিয়ে গেলেও এখনো নির্মাণ কাজ শেষ হয়নি।
সরেজমিনে গিয়ে দেখা যায়, জাদুকাটা নদীর উপর নির্মাণাধীন সেতুটির বিন্নাকুলী ও গরকাটি দুই তীরের অংশের কাজ অনেকাংশে সম্পন্ন হলেও মাঝামাঝি অংশের কাজ এখনো অসম্পূর্ণ রয়ে গেছে। ফলে দীর্ঘদিন ধরে সেতুটি চালু না হওয়ায় স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী, পর্যটক ও আমদানিকারকদের মধ্যে হতাশা বিরাজ করছে।

স্থানীয়দের দাবি, দ্রুত সেতুটির নির্মাণ কাজ শেষ করে চালু করা হলে তাহিরপুরের পর্যটন, ব্যবসা-বাণিজ্য ও যোগাযোগ ব্যবস্থায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।
এদিকে এলাকাবাসীর প্রশ্ন— স্বপ্নের এই সেতু বাস্তবায়নে আর কত বছর অপেক্ষা করতে হবে তাহিরপুরবাসীকে?

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

দিনাজপুরের পার্বতীপুরে পিতার আঘাতে পুত্র নিহত।
অপরাধ 8 hours আগে

দিনাজপুরের চিরিরবন্দরে-১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক-১।
অপরাধ 14 hours আগে

রাজশাহীতে পিআইবির ৩ দিনব্যাপী এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ অনুষ্ঠিত। 
তথ্য ও প্রযুক্তি 15 hours আগে

দিনাজপুরের কান্তজীউ মন্দিরে ২০০টি গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন।
সারা বাংলা 15 hours আগে

সুনামগঞ্জে ভারতীয় কাতান শাড়ির বিশাল চালান জব্দ করেছে শহর পুলিশ।
আইন-বিচার 24 hours আগে

দিনাজপুরে সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেপ্তার ও শান্তি প্রতিষ্ঠার
আইন-বিচার 1 day আগে

দিনাজপুরের বীরগঞ্জে জমি বিরোধে বোনকে পিটিয়ে আহতের অভিযোগ,মাথায় গুরুতর জখম।
অপরাধ 1 day আগে

দিনাজপুরে বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলার শুভ উদ্বোধন।
রংপুর 1 day আগে

বগুড়ায় গাঁজা ও চোলাইমদসহ ২ জন আটক, ভ্রাম্যমাণ আদালতে সাজা।
অপরাধ 1 day আগে

যশোরের অভয়নগর চেঙ্গুটিয়া ঊড়োতলার ভয়াবহ জলাবদ্ধতার।
খুলনা 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক