হোম
জনদুর্ভোগ

ঈদগাঁওর ঐতিহ্যবাহী ফুলেশ্বরী নদী দখল ও দূষণ

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৭ নভেম্বর, ২০২৪ ৩:০৬ অপরাহ্ণ

ফাইল ছবি

আবু হেনা সাগর, ঈদগাঁও কক্সবাজার: কক্সবাজারের ঐতিহ্যবাহী ঈদগাঁওর ফুলেশ্বরী  নদী দিন দিন অস্তিত্ব সঙ্কটে পড়েছে। এ নদীটি একদিকে ময়লা আবর্জনার ভাগাড়ে পরিণত, অন্যদিকে নদীর জমি ভূমিদুস্যদের দখলে চলে যাচ্ছে।

দখল আর দূষণে পড়ায় নদীটি সংকীর্ণ হচ্ছে। দেশের পুর্বদক্ষিণ সীমান্তবর্তী অঞ্চল বান্দরবান (মৈন পাহাড়) পর্বতশৃঙ্গ থেকে সৃষ্ট ঈদগাঁও নদী প্রায় ৪২ কি.মি পাহাড়ি ও সমভূমি পাড়ি দিয়ে বঙ্গোপ সাগরে মিলিত হয়েছে।

নাইক্ষ্যংছড়ি বাইশারী,রামুর গর্জনিয়া-ঈদগড়, ঈদগাঁও উপজেলার ঈদগাঁও,ইসলামাবাদ, জালালাবাদ, পোকখালী ইউনিয়নের উপর দিয়ে প্রবাহিত হয়ে পশ্চিমে মহেশখালী চ্যানেলে গিয়ে মিশেছে। এসব অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হওয়া ঈদগাঁও নদীর দু’পাড়ের মানুষের জীবন-জীবিকা, সভ্যতার ক্রমবিকাশ ও সমৃদ্ধি সর্বাংশে এই নদীর উপর নির্ভরশীল হয়ে উঠে।

এই দীর্ঘ পথে নদীর দুপারে তৈরী হয়েছে বিস্তীর্ণ পলি ও পলি দো-আশঁ মাটির উর্বর প্লাবণ সমভূমি। যা এই অঞ্চলের বিশাল জনগোষ্ঠীর কৃষিপ্রধান গ্রামীণ অর্থনীতিতে এনেছে স্বনির্ভর সচ্ছলতা আর সমৃদ্ধি। এই এলাকার কৃষকরা দেশের খাদ্য নিরাপত্তায় রাখছে অনন্য ভূমিকা। কালক্রমেই ঈদগাঁও জনপদের এই নদীটি নিজে মরাখালে পরিণত হয়েছে।

স্থানীয়দের মতে,বাণিজ্যিক উপশহর ঈদগাঁও বাজার,ঈদগাঁও স্টেশন ও আশপাশ এলাকার পচন ও অপচনশীল বর্জ্য ফেলা হচ্ছে নদীতে। ফলে দুষিত হচ্ছে নদীর পানি, হারিয়ে যাচ্ছে নদী প্রাণবৈচিত্র্যতা। নদীতীর ভরাট ও দখলের ফলে সংকীর্ণ হয়ে পড়েছে নদীর প্রশস্ততা। এতে নদীর পানিধারণ ক্ষমতা আশঙ্কাজনক ভাবে কমে যাচ্ছে। যা প্রতি বর্ষা মৌসুমে বন্যা,নদীভাঙনের ঝুঁকি বাড়াচ্ছে।

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে প্লাবিত হয়ে থাকে নদীর তীরবর্তী গ্রাম ও ফসলী জমি। ঈদগাঁও নদীর উত্তর পারের (কবি মুহম্মদ নূরুল সড়ক), ঈদগাহ জাহানারা বালিকা বিদ্যালয়ের পার্শ্ববর্তী পয়েন্টে নদীর উত্তর পারে বর্জ্যের স্তুপ। যার মধ্যে অধিকাংশই অপচনশীল পলিথিন ও মেডিক্যাল বর্জ্য।

স্থানীয়রা আরো জানান, প্রায়শ কিছু অসাধু ব্যবসায়ী রাতের আধাঁরে ওই নদীর বাশঁঘাটা সেতু ও বাসস্টেশন সেতু পয়েন্ট দিয়ে ফেলছে মুরগী খামারের বর্জ্য,ফল ও তরকারী বর্জ্য, মাছ ও মুরগী কাটা উচ্ছিষ্ট বর্জ্য, হোটেল রেস্তোরাঁর বর্জ্য’সহ গৃহাস্তালি বর্জ্য। নদীতীরে অপরিকল্পিত ভাবে গড়ে উঠা অধিকাংশ আবাসিক ও বাণিজ্যিক ভবনের মানববর্জ্যে পাইপলাইনের মাধ্যমে ফেলা হচ্ছে নদীতে। এতে নদীর পানি দূষিত হয়ে মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে।

স্থানীয় বাসিন্দা ওমর ফারুক, নাসির উদ্দীনসহ অনেকে জানান, চলতি শুষ্ক মৌসুমে একাধিক স্থানে ড্রেজার মেশিন বসিয়ে অনিয়ন্ত্রিত বালু উত্তোলন করা হচ্ছে। এতে নদীর বাস্তসংস্থান ধ্বংস হচ্ছে। নদীর অভ্যন্তরে তৈরী হচ্ছে গভীর খাদ। এতে ঈদগাঁও নদী প্রতিবেশ সংকটের মুখোমুখি হওয়ার পাশাপাশি ঐতিহ্য হারিয়ে অস্তিত্ব সংকটের মুখে পড়েছে।

মানুষের জীবন ও জীবিকা, কৃষি, যোগাযোগ ও অর্থনীতির সাথে নিবিড়ভাবে সম্পর্কযুক্ত নদীটি অস্তিত্ব আজ বিলীন হওয়ার পথে।ঈদগাঁওর ঐতিহ্যেবাহী এই নদীটি রক্ষা করায় সংশ্লিষ্ট কতৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন সচেতন মহল।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

রাজশাহীতে জমি ও দোকানঘর দখল চেষ্টার অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন।
আইন-বিচার 9 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে গ্রামগঞ্জে কোকো টুর্নামেন্টে।
খেলাধুলা 11 hours আগে

দিনাজপুরের কাহারোলে পুলিশের অভিযানে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেফতার।
অপরাধ 11 hours আগে

দিনাজপুরের ঘোড়াঘাটে ৫টি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী জাহিদ
রংপুর 11 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে লায়ন্স সেবা মাস উপলক্ষে গরীব ও দুঃস্থদের বিনামূল্যে
রংপুর 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুর কেলোকা পরিদর্শন করেন রেলমন্ত্রী ও প্রতিমন্ত্রী।
রংপুর 2 days আগে

সিরাজগঞ্জে শিক্ষার্থীদের দিয়ে ক্লাস নেওয়ার অভিযোগে তিন শিক্ষককে শোকজ।
রাজশাহী 2 days আগে

দিনাজপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত।
জাতীয় 2 days আগে

পঞ্চগড়ে অনুমোদিত নকশার বাহিরে ভবন নির্মাণের অভিযোগ পৌরসভার নোটিশ।
আইন-বিচার 3 days আগে

সিরাজগঞ্জে গরু চুরি ও ডাকাতি প্রতিরোধে ২৫০টি বাঁশকল স্থাপন।
অপরাধ 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক