হোম
চট্টগ্রাম

ইসলামাবাদ সড়ক মরণ ফাঁদ, গর্ত ও ধুলােবালিতে পথচারীদের দুর্ভোগ

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৮ মার্চ, ২০২৫ ১:১৩ অপরাহ্ণ

ফাইল ছবি

আবু হেনা সাগর, ঈদগাঁও: কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদে গুরুত্বপূর্ণ কবি নুরুল হুদা সড়কের সংস্কারের কাজ দীর্ঘদিনেও শেষ হয়নি। ঠিকাদারের গাফেলতিসহ নিম্নমানের উপকরণ দিয়ে সড়কটি সংস্কার করা হলেও একমাস যেতে না যেতে সড়কটি ভেঙ্গে খানাখন্দকে চলাচল অনুপযোগী হয়ে পড়ে।

ইউনিয়নের খোদাইবাড়ি আরকান সড়ক থেকে শুরু হয়ে পুরো ইসলামাবাদে বিস্তৃত সড়কটি মরণ ফাঁদে পরিনত। বর্তমানে চলাচল সড়কটির কার্পেটিং খুলে ফেলায় বড় বড় গর্ত ও ধুলাবালির কারণে পথচারীদের দুর্ভোগ আর দুর্গতির শেষ নেই। প্রায় প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে এ সড়ক দিয়ে চলাচল করেন পথচারী ও যাত্রীরা।

দেখা যায়, ইসলামাবাদ ইউনিয়নে কবি নুরুল হুদা সড়কটি ভেঙ্গে খানাখন্দকে ভরে গেছে। একমাস আগে থেকে এ সড়কের কার্পেটিং খুলে ফেলে দৃশ্যমান কিছু কাজ দেখা গেলেও বর্তমানে তেমন কোন কাজ দেখা যাচ্ছেনা। প্রতিদিন সাধারণ মানুষ ও পথচারীদের অভিযোগ সড়কটির পরিপূর্ণ কাজ কবে শেষ হবে।

পরিপূর্ণ কাজ শেষ হলেও কিছুদিন যেতে না যেতে কার্পেটিং ভেঙ্গে গিয়ে পাথর বের হয়ে ছোট বড় গর্তের সৃষ্টি হয় । এসব গর্তে প্রায় সময় পানি জমে থাকে। এ কারণে পথচারী ও বিভিন্ন যানবাহন চলাচলে অসুবিধার সৃষ্টি হয়। রিক্সা, ভ্যান,ব্যাটারি চালিত অটো ও মোটর সাইকেল চালকরা  চলাচল করতে গিয়ে প্রায় সময়ে দুর্ঘটনায় পতিত হয়। দীর্ঘদিন যাবত সড়কটি টেকসই সংস্কার না হওয়ায় চরম বিপাকে পড়েছেন পথচারীসহ সর্বস্তরের জনগন। হালকা বৃষ্টি হলেই সড়কে জমে থাকে কাঁদা-পানি। এ দুর্ভোগ কমাতে সড়ক ও জনপথ বিভাগ বা উপজেলা প্রশাসন এগিয়ে আসছেনা বলে স্থানীয়দের অভিযোগ।

ইসলামাবাদ ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল ইসলাম জানান, এ সড়কের কাজসমুহ পরিষদের আন্ডারে না। ঈদগাঁও যুব ঐক্য পরিবারের সাংগঠনিক সম্পাদক কম্পিউটার ইঞ্জিনিয়ার জাহেদুল ইসলাম জানান, জনবহুল ও ব্যস্ততম কবি নুরুল হুদা সড়কটি দ্রুত সময়ে সংস্কার অতিব জরুরী। হরেক রকমের যানবাহন চলাচলে ধুলোবালির কারনে  বিপাকে পড়েন পথচারীরা।

ঈদগাঁও ইমাম সমিতির সভাপতি মাওলানা এনামুল হক ইসলামাবাদী জানান, কবি নুরুল হুদা সড়কটি বর্তমানে বেহাল দশায় পরিণত। যার কারনে প্রতিনিয়ত অসংখ্য পথচারী চলাচলে নানাভাবে কষ্ট পাচ্ছেন। দ্রুতগতিতে সংস্কারের দাবী এলাকাবাসীর। স্থানীয় সচেতন লোকজনের মতে, ঠিকাদারের অনিয়মের কারণে সড়কটির এ দুরবস্থা।  কাজের কাজ কিছুই নেই। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে যাতায়াতের গুরুত্বপূর্ণ এই সড়কটি সংস্কার করা হোক।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

দিনাজপুরের পার্বতীপুরে পিতার আঘাতে পুত্র নিহত।
অপরাধ 7 hours আগে

দিনাজপুরের চিরিরবন্দরে-১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক-১।
অপরাধ 12 hours আগে

রাজশাহীতে পিআইবির ৩ দিনব্যাপী এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ অনুষ্ঠিত। 
তথ্য ও প্রযুক্তি 13 hours আগে

দিনাজপুরের কান্তজীউ মন্দিরে ২০০টি গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন।
সারা বাংলা 13 hours আগে

সুনামগঞ্জে ভারতীয় কাতান শাড়ির বিশাল চালান জব্দ করেছে শহর পুলিশ।
আইন-বিচার 22 hours আগে

দিনাজপুরে সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেপ্তার ও শান্তি প্রতিষ্ঠার
আইন-বিচার 1 day আগে

দিনাজপুরের বীরগঞ্জে জমি বিরোধে বোনকে পিটিয়ে আহতের অভিযোগ,মাথায় গুরুতর জখম।
অপরাধ 1 day আগে

দিনাজপুরে বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলার শুভ উদ্বোধন।
রংপুর 1 day আগে

বগুড়ায় গাঁজা ও চোলাইমদসহ ২ জন আটক, ভ্রাম্যমাণ আদালতে সাজা।
অপরাধ 1 day আগে

যশোরের অভয়নগর চেঙ্গুটিয়া ঊড়োতলার ভয়াবহ জলাবদ্ধতার।
খুলনা 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক