হোম
জাতীয়

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের বার্তা নিয়ে পঞ্চগড়ে ভোটের গাড়ি।

আব্দুল্লাহ্ আল মামুন, পঞ্চগড় প্রতিনিধি  || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৩ জানুয়ারি, ২০২৬ ১১:১৩ অপরাহ্ণ

ফাইল ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের গুরুত্ব সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে পঞ্চগড় এর ৫ উপজেলা শহরে প্রচারণা চালিয়েছে ভ্রাম্যমাণ ভোটের গাড়ি। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে পরিচালিত সুপার কারাভ্যান বহরের একটি বিশেষ গাড়ি পঞ্চগড়ে বোদা শহিদ মিনার চত্তরে এই সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে।

ডিজিটাল ডিসপ্লে, শক্তিশালী সাউন্ড সিস্টেম ও ভিডিও কনটেন্ট সমৃদ্ধ এই কারাভ্যানে ভোটারদের জন্য নির্বাচনের গুরুত্ব, ভোট দেওয়ার সঠিক নিয়ম, কেন্দ্রে করণীয়-বর্জনীয় এবং গোপন ব্যালটের নিরাপত্তা সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়। দেশের চাবি আপনার হাতে—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী চলমান কর্মসূচির অংশ হিসেবে পঞ্চগড়ে এই কার্যক্রম চালানো হয়।

প্রচারণার অংশ হিসেবে জুলাই গণ-অভ্যুত্থানের প্রামাণ্যচিত্রের অংশবিশেষ এবং আবরার ফাহাদ ও শহিদ আবু সাঈদসহ আন্দোলনের শহীদদের স্মরণে নির্মিত ভিডিও প্রদর্শন করা হয়। এছাড়া বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা ও ফেলানী হত্যাকাণ্ডসহ জাতীয় গুরুত্বপূর্ণ ঘটনার ওপর নির্মিত প্রামাণ্যচিত্র দর্শকদের আবেগাপ্লুত করে। সুপার কারাভ্যানে থাকা শিল্পীরা এ সময় দেশাত্মবোধক গান এবং রংপুরের আঞ্চলিক ভাষার নির্বাচনি সংগীত পরিবেশন করেন।

কর্মসূচিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বক্তব্য, প্রবাসীদের ভোটাধিকার এবং গণভোটের মাধ্যমে রাষ্ট্রীয় সংস্কার সংক্রান্ত বার্তাগুলো গুরুত্বের সাথে প্রচার করা হয়।

প্রামাণ্যচিত্র ও সাংস্কৃতিক পরিবেশনা দেখতে স্থানীয় মানুষের ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়। তবে প্রান্তিক পর্যায়ের সাধারণ মানুষ এই কার্যক্রম সম্পর্কে আগে থেকে অবগত ছিলেন না বলে জানান। পঞ্চগড় পৌর এলাকার বাসিন্দা নজরুল ইসলাম বলেন, “ভোটের গাড়ি নামটা এই প্রথম শুনলাম। কখন এসেছে, কী করেছে— সে সম্পর্কে আগে কিছুই জানতাম না।”

কলেজ শিক্ষার্থী মো. সজিব ইসলাম বলেন, অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তথ্য পেলেও উপকূলীয় ও প্রান্তিক এলাকায় সরাসরি প্রচারণা আরও বাড়ানো দরকার। না হলে কাঙ্ক্ষিত সুফল আসবে না। ফকির পাড়া থেকে আসা কৃষক এনায়েত উল্লাহও গ্রামে প্রচারণা বাড়ানোর দাবি জানান।

সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের ভ্রাম্যমাণ প্রচারণা সাধারণ মানুষের মধ্যে ভোটাধিকার সম্পর্কে সচেতনতা বাড়াবে এবং আসন্ন নির্বাচন ও গণভোটে ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করতে সহায়ক হবে।এসময় উপস্থিত ছিলেন এসিল্যান্ড (AC Land) মো: আশরাফুল ইসলাম (সহকারী কমিশনার ভূমি)বোদা,পঞ্চগড়।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

রাজশাহীতে জমি ও দোকানঘর দখল চেষ্টার অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন।
আইন-বিচার 7 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে গ্রামগঞ্জে কোকো টুর্নামেন্টে।
খেলাধুলা 9 hours আগে

দিনাজপুরের কাহারোলে পুলিশের অভিযানে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেফতার।
অপরাধ 9 hours আগে

দিনাজপুরের ঘোড়াঘাটে ৫টি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী জাহিদ
রংপুর 9 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে লায়ন্স সেবা মাস উপলক্ষে গরীব ও দুঃস্থদের বিনামূল্যে
রংপুর 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুর কেলোকা পরিদর্শন করেন রেলমন্ত্রী ও প্রতিমন্ত্রী।
রংপুর 2 days আগে

সিরাজগঞ্জে শিক্ষার্থীদের দিয়ে ক্লাস নেওয়ার অভিযোগে তিন শিক্ষককে শোকজ।
রাজশাহী 2 days আগে

দিনাজপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত।
জাতীয় 2 days আগে

পঞ্চগড়ে অনুমোদিত নকশার বাহিরে ভবন নির্মাণের অভিযোগ পৌরসভার নোটিশ।
আইন-বিচার 2 days আগে

সিরাজগঞ্জে গরু চুরি ও ডাকাতি প্রতিরোধে ২৫০টি বাঁশকল স্থাপন।
অপরাধ 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক