admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৪ নভেম্বর, ২০২১ ৮:৫৩ অপরাহ্ণ
আমেরিকায় কোভিড-১৯ টিকা না নিলে ফ্যামিলি পার্টিতেও নিষিদ্ধ! বেশির ভাগ আমেরিকান পরিবার চায় না টিকা গ্রহণ না করা সদস্যরা ফ্যামিলি পার্টি বা পারিবারিক অনুষ্ঠানে অংশ নিক। সম্প্রতি এক জরিপে এই তথ্য উঠে এসেছে। দুই হাজার আমেরিকান নাগরিকের ওপর পরিচালতি ওয়ানপোলের একটি সমীক্ষা অনুসারে, কোভিড-১৯ টিকা গ্রহণকারীদের ৬৩ শতাংশ চান না, টিকা না গ্রহণকারীরা পারিবারিক অনুষ্ঠানে অংশ নিক। এতে তারা স্বাচ্ছন্দ্য বোধ করেন না। এছাড়া ৫৮ শতাংশ আমেরিকান টিকা না নেওয়া সদস্যদের সাথে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন করে ফেলেছে।
প্রায় দুই-তৃতীয়াংশ আমেরিকান বলছেন, টিকা না নিলে তারা পারিবারিক পার্টিতে অনাকাঙ্ক্ষিত বোধ করছেন। তাদের দাবি, ভ্যাকসিন না নেওয়া ২২ শতাংশ মানুষকে এখন পর্যন্ত অন্তত একটি ইভেন্ট থেকে বাদ দেওয়া হয়েছে। টিকা না দেওয়া প্রায় অর্ধেক উত্তরদাতা বাধ্য হয়ে তাদের টিকাপ্রাপ্ত আত্মীয়দের সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছেন।
কারণ হিসেবে বলা হচ্ছে, তারা আত্মীয়দের কাছ থেকে যথাযথ সম্মান পাচ্ছেন না। জরিপে বলা হচ্ছে, ১৪ শতাংশের চিরস্থায়ী পারিবারিক বিচ্ছিন্নতার ঝুঁকি রয়েছে, কেননা তারা কখনই কোভি-১৯ ভ্যাকসিন পাবেন না।
সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) তথ্য অনুসারে, ১২ বছরের বেশি বয়সী আমেরিকানদের প্রায় ৮০ শতাংশ অন্তত একটি কোভিড-১৯ ভ্যাকসিন ডোজ পেয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্র, এমনকি ভার্মন্টের মতো সর্বাধিক টিকাপ্রাপ্ত রাজ্যেও কোভিড হটস্পটগুলো পর্যবেক্ষণ করে চলেছে। মহামারির শুরু থেকে যুক্তরাষ্ট্রে মৃত্যু হয়েছে ৭ লাখ ৬২ হাজার মানুষের। আর আক্রান্ত হয়েছে ৪৭ মিলিয়নের বেশি মানুষ।