হোম
দুর্ঘটনা

 আফ্রিকায় রাস্তায় পেতে রাখা বোমায় বাংলাদেশি শান্তিরক্ষী নিহত তিন জন

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১০ অক্টোবর, ২০২২ ৯:১২ অপরাহ্ণ

ফাইল ছবি

মুক্ত কলম আন্তর্জাতিক নিউজ ডেক্সঃ বাংলাদেশের সামরিক বাহিনীর জনসংযোগ দফতর (আইএসপিআর) থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশি সেনাদলকে বহনকারী গাড়িটি একটি ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস বা আইইডি’র বিস্ফোরণের মুখে পড়ে। এতে তিন জন বাংলাদেশি শান্তি রক্ষী নিহত এবং একজন আহত হন। সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে মোতায়েন করা জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর তিন বাংলাদেশি সেনা এক বিস্ফোরণে নিহত হয়েছেন।

সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে কয়েকজন বাংলাদেশি শান্তিরক্ষী। ২০২০ সালের সেপ্টেম্বরের ছবি।

গত সোমবার স্থানীয় সময় রাত আটটায় দেশটির পশ্চিম সেক্টরে বোয়ার এলাকায় মোতায়েন বাংলাদেশি সেনা ইউনিটটি এই হামলার মুখে পড়ে আইএসপিআর নিহত এবং আহত বাংলাদেশি সেনাদের নাম-পরিচয় প্রকাশ করেছে। নিহত শান্তিরক্ষীরা হলেন সৈনিক জসিম উদ্দিন (৩১), গ্রামঃ কাটিঙ্গা, থানাঃ বিজয়নগর, জেলাঃ ব্রাহ্মনবাড়িয়া); সৈনিক জাহাংগীর আলম (২৬), গ্রামঃ দক্ষিণ টিট পাড়া, থানাঃ ডিমলা, জেলাঃ নিলফামারী) এবং সৈনিক শরিফ হোসেন (২৬), গ্রামঃ বাড়াক রুয়া, থানাঃ বেলকুচি, জেলাঃ সিরাজগঞ্জ)। একই ঘটনায় আহত হয়েছেন টহল কমান্ডার মেজর আশরাফুল হক। আইএসপিআর জানিয়েছে, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের পশ্চিম সেক্টরে বোয়ার এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর এই দলটি ২০২১ সালের নভেম্বর হতে বিস্তীর্ণ এলাকা জুড়ে শান্তিরক্ষায় নিয়োজিত ছিল। যেভাবে বিস্ফোরণে উড়ে যায় সেনাদলের গাড়ি আইএসপিআর বলছে, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের দুর্গম এলাকা কুইতে একটি অস্থায়ী ক্যাম্পে এই সেনাদল মোতায়েন ছিল। সোমবার সন্ধ্যা সাড়ে সাতটায় এটি কাইতা এলাকায় টহলে যায়। রাতে ফেরার সময় সেনাদলের টহল কমান্ডার মেজর আশরাফকে বহনকারী প্রথম গাড়িটি মাটিতে পুতে রাখা আইইডির বিস্ফোরণে উড়ে যায়। গাড়িটি প্রায় ১৫ ফুট দূরত্বে ছিটকে পড়েছিল। ঘটনাস্থলেই সৈনিক শরিফ, সৈনিক জাহাংগীর ও সৈনিক জসিম মারাত্মকভাবে আহত হন।

বাংলাদেশের শান্তিরক্ষীরা এই মূহুর্তে আফ্রিকার ৮ টি দেশে মোতায়েন রয়েছে। যেসব দেশ জাতিসংঘে সবচেয়ে বেশি শান্তিরক্ষী পাঠায় বাংলাদেশ তাদের মধ্যে শীর্ষে। জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে অংশ নিতে গিয়ে এপর্যন্ত প্রায় দেড়শো বাংলাদেশি শান্তিরক্ষী বিভিন্ন দেশে নিহত হয়েছে। ঘটনার পর পরই আহত শান্তিরক্ষীদের জরুরী ভিত্তিতে প্রাথমিক চিকিৎসা প্রদানের পর উন্নত চিকিৎসার জন্য ১৪৪ কিলোমিটার দূরের বোয়ার এলাকার মিনুসকা হাসপাতালে নেয়া হয়। সেখানে ডাক্তাররা তিন সৈনিককে মৃত ঘোষণা করেন। অপর আহত শান্তিরক্ষী মেজর মোঃ আশরাফুল হক চিকিৎসাধীন রয়েছেন। আইএসপিআর জানিয়েছে, বাংলাদেশের অন্যান্য শান্তিরক্ষীরা সেখানে নিরাপদে আছেন।

 

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

সান্তাহার স্টেডিয়াম আধুনিকায়নের উদ্যোগ,পরিদর্শনে জাতীয় ক্রীড়া পরিষদের প্রকৌশলী।
খেলাধুলা 9 hours আগে

দিনাজপুরে ২০ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী দম্পতি গ্রেপ্তার।
অপরাধ 1 day আগে

আরও নতুন ১৮টি বগি দিনাজপুরের সৈয়দপুরে আনা হয়েছে।
তথ্য ও প্রযুক্তি 1 day আগে

সিরাজগঞ্জে ড্রেজিংয়ের বালি হরিলুট, সংঘাতের আশংকা অজ্ঞাত কারণে নিরব প্রশাসন।
আইন-বিচার 1 day আগে

বাড়ি ফেরা হলো না সাংবাদিক লুৎফুজ্জামানের।
দুর্ঘটনা 2 days আগে

রাজশাহীতে জমি ও দোকানঘর দখল চেষ্টার অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন।
আইন-বিচার 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুরে গ্রামগঞ্জে কোকো টুর্নামেন্টে।
খেলাধুলা 2 days আগে

দিনাজপুরের কাহারোলে পুলিশের অভিযানে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেফতার।
অপরাধ 2 days আগে

দিনাজপুরের ঘোড়াঘাটে ৫টি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী জাহিদ
রংপুর 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুরে লায়ন্স সেবা মাস উপলক্ষে গরীব ও দুঃস্থদের বিনামূল্যে
রংপুর 4 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক