হোম
জাতীয়

আন্তর্জাতিক নারী উদ্যোক্তা দিবস উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন সাঃসম্পাদক তানিয়া পারভীন তামান্না

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২০ নভেম্বর, ২০২৪ ৫:৩৫ অপরাহ্ণ

ফাইল ছবি

মুক্ত কলম নিউজ ডেক্সঃ আন্তর্জাতিক নারী উদ্যোক্তা দিবস উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন সম্মিলিত উদ্যোক্তা ফোরামের সাধারণ সম্পাদক তানিয়া পারভীন তামান্না। আজ আন্তর্জাতিক নারী উদ্যোক্তা দিবস। প্রতি বছর ১৯ শে নভেম্বর বিশ্বজুড়ে পালিত হয় আন্তর্জাতিক নারী উদ্যোক্তা দিবস। নারীদের উদ্যোগকে স্বাগত জানানো এবং তাদের কার্যক্রমকে উদযাপনের জন্য দিবসটি পালন করা হয়। ২০১৪ সালে নিউইয়র্কের জাতিসংঘে প্রথম নারী উদ্যোক্তা দিবস পালিত হয়। নিউইয়র্কে পালিত অনুষ্ঠানটি ১১৪টি দেশে প্রচারিত হয়েছিল। বাংলাদেশে ২০১৮ সাল থেকে নারী উদ্যোক্তা দিবস পালিত হয়ে আসছে।

সাম্প্রতিক বিশ্বে নারী উদ্যোক্তাদের সামনে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলা করা ও সমস্ত বাধা দূর করে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে সামনে এগিয়ে যাওয়ার লক্ষ্য নিয়ে দিবসটি পালন করা হয়। নারী উদ্যোক্তারা তাদের নিজ নিজ দেশের অর্থনীতিতে অবিচ্ছেদ্য অবদান রাখা সত্ত্বেও ব্যবসার জগতে প্রতিনিয়ত উপেক্ষিত হচ্ছেন। বিশ্বের নারী উদ্যোক্তাদের সম্মান জানাতে ও নতুন উদ্যোক্তাদের অনুপ্রাণিত করতে মূলত: দিবসটি পালন শুরু হয়।

সামাজিক প্রতিবন্ধকতা ভেঙ্গে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে চলেছেন নারীরা। ইন্টারনেটের এই বৈপ্লবিক যুগে ফেসবুক বা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করে বাংলাদেশের নারীরাও হয়ে উঠেছেন উদ্যোক্তা।

নারী উদ্যোক্তাদের মাধ্যমে দেশীয় ঐতিহ্যের প্রকাশ বৃদ্ধি পেয়েছে। ডুবতে বসা দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যের ধারক ও বাহককে নারীরা দিয়েছেন ভিন্ন পরিচয়। এই সব উদ্যোক্তাদের পর্যাপ্ত প্রশিক্ষণ ও সরকারিভাবে প্রয়োজনীয় সুযোগ-সুবিধার ব্যবস্থা করে দিতে পারলে কেউ ঝরে যাবে না।

দেশ গড়ে উঠবে এক নতুনরূপে, নতুন স্বপ্নে। তাই এই নারী উদ্যোক্তা দিবসে ভিন্ন আঙ্গিকে নারীর চলার পথ মসৃণ করতে নারী-পুরুষ উভয়কেই সমানভাবে এগিয়ে যেতে হবে। আন্তর্জাতিক নারী উদ্যোক্তা দিবসে বিশ্বের সকল নারী উদ্যোক্তাদেরকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। সব বাঁধা ডিঙ্গিয়ে, সব অন্ধকার ঘুচিয়ে নারী উদ্যোক্তারা এগিয়ে যাক নির্ভয়ে, নিশ্চিন্তে।

 

 

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

বাড়ি ফেরা হলো না সাংবাদিক লুৎফুজ্জামানের।
দুর্ঘটনা 51 minutes আগে

রাজশাহীতে জমি ও দোকানঘর দখল চেষ্টার অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন।
আইন-বিচার 13 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে গ্রামগঞ্জে কোকো টুর্নামেন্টে।
খেলাধুলা 15 hours আগে

দিনাজপুরের কাহারোলে পুলিশের অভিযানে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেফতার।
অপরাধ 15 hours আগে

দিনাজপুরের ঘোড়াঘাটে ৫টি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী জাহিদ
রংপুর 15 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে লায়ন্স সেবা মাস উপলক্ষে গরীব ও দুঃস্থদের বিনামূল্যে
রংপুর 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুর কেলোকা পরিদর্শন করেন রেলমন্ত্রী ও প্রতিমন্ত্রী।
রংপুর 2 days আগে

সিরাজগঞ্জে শিক্ষার্থীদের দিয়ে ক্লাস নেওয়ার অভিযোগে তিন শিক্ষককে শোকজ।
রাজশাহী 2 days আগে

দিনাজপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত।
জাতীয় 2 days আগে

পঞ্চগড়ে অনুমোদিত নকশার বাহিরে ভবন নির্মাণের অভিযোগ পৌরসভার নোটিশ।
আইন-বিচার 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক