হোম
নির্বাচিত কলাম

আদমদীঘিতে অশ্রু ভেজা চোখে ইউএনওকে বিদায়

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৭ মে, ২০২৫ ১১:৪৫ অপরাহ্ণ

ফাইল ছবি

মিরু হাসান, স্টাফ রিপোর্টারঃ বগুড়ার আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল ৪ টায় উপজেলা অফিসার ক্লাবের আয়োজনে কনফারেন্স রুমে এই বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মানবিক এই ইউএনওর বদলিতে সকলের চোখে ছিলো বিদায়ের অশ্রু। কিছু মূহুর্ত উপস্থিতি সবাইকে আবেগাপ্লুত হতে দেখা যায়।

তিনি পদোন্নতি পেয়ে গত রবিবার (৪ মে) রাজশাহী সিটি কর্পোরেশনের সচিব পদে নিযুক্ত হন। তাঁকে বিদায় সংবর্ধনা জানাতে আসেন স্থানীয় বিএনপি নেতাকর্মী, শিক্ষক, ছাত্র, সুশীল সমাজ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বিদায় অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানা, উপজেলা কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারী, উপজেলা মৎস্য অফিসার নাহিদ হোসেন, সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান, উপজেলা প্রকৌশলী রিপন কুমার সাহা, ইউপি চেয়ারম্যান সহ উপজেলা দপ্তরের সকল স্টাফরা উপস্থিত ছিলেন।

জানা যায়, ২০২৩ সালের ১২ ডিসেম্বর আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন রুমানা আফরোজ। দায়িত্ব পালন করেন ১ বছর ৪ মাস ২৬ দিন। এই সময়ের মধ্যেই সততা ও দক্ষতায় তার সুনাম চারদিকে ছড়িয়ে পড়ে। এক সময়ের জরাজীর্ণ, অন্ধকারাচ্ছন্ন উপজেলাতে উন্নয়নের ছোঁয়া লাগতে শুরু করে। তিনি দায়িত্বভার নেওয়ার কয়েকমাসের মধ্যে বদলে দিয়েছে আদমদীঘির চিত্র।

প্রথমে শিক্ষা প্রতিষ্ঠানতে শিক্ষার পরিবেশ ফিরে এনেছেন। বৃদ্ধি করেছেন শিক্ষার মান। প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে উপজেলাকে ডিজিটাইজড ও সহজলভ্য করেছেন সকল নাগরিক সেবা। শিক্ষক ছাত্র-ছাত্রীদের খেলাধুলায় উৎসাহিত করে তুলেছেন। রাস্তাঘাট, অসহায়দের মানবিক সহায়তা সহ জনসাধারণের বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেছেন। উপজেলা নব নির্মিত অফিস ভবনের সামনের পুরাতন ঝুঁকিপূর্ণ বিল্ডিংগুলো অপসারণ করে নতুন স্থাপনার মাধ্যমে মনোরম পরিবেশ তৈরি করেছেন।

উপজেলার প্রবেশ গেটসহ এ্যাপরোচ রোড, বাল্যবিবাহ রোধ সহ উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের বিষয়ে ব্যাপক ভূমিকা গ্রহণ করেছেন। জলমহাল ইজারার আওতায় এনেছেন এবং বিগত বছরের রাজস্বের তুলনায় রাজস্ব অনেক বৃদ্ধি করেছেন। রাজনৈতিক নেতৃবৃন্দদের এক টেবিলে এনে উন্নয়নের ধারা চলমান রেখেছেন। সমন্বয়কদের সাথে যোগাযোগ সম্পর্ক রেখে প্রগতিশীল ধারা অব্যাহত রেখেছেন। আদমদীঘি তৃণমূল পর্যায়ের জনসাধারণের সাথে ভালো সম্পর্ক স্থাপনের মাধ্যমে সফলভাবে ৯টি জাতীয় অনুষ্ঠান (১৬ ডিসেম্বর, ২১ ফেব্রুয়ারি, ১লা বৈশাখ, ২৬ মার্চ সহ বিভিন্ন উৎসব সম্পন্ন করেছেন তিনি।

স্থানীয়রা জানায়, তিনি এই উপজেলাতে বিভিন্ন উন্নয়নমূলক কাজে করেছেন যা সবার থেকে এগিয়ে। বিগত দিনে এমন কাজ আগে কেউ দেখেনি। এখানকার স্থানীয় বিএনপি ও অন্যান্য দলীয় নেতাকর্মী এবং জনসাধারণ তাঁর কাজকর্ম ও আচার ব্যবহারে অত্যন্ত সন্তুষ্ট। আমরা সর্ব সময় তাঁর সহযোগিতা পেয়েছি। আমরা সকলে তাঁর সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করছি।

বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ জানান, এখানে যোগদানের পর থেকে সকল কার্যক্রম সততা ও নিষ্ঠার সহিত পালন করেছি। আমার দরজা জনসাধারণের জন্য সর্বদা খোলা ছিলো। কোন বিষয়ে কেউ আসলে আশা করছি সমাধান পেয়েছে। আমি চেষ্টা করেছি জনসাধারণদের হয়রানি নয় তাদের কাঙ্খিত সেবা দেওয়ার। এই উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী সহ জনসাধারণ নানা ভাবে আমাকে সহযোগিতা করেছেন। বদলি তো চাকরির একটি অংশ। তবে ভালো লেগেছে একটা কথা ভেবে এলাকাবাসীর মন জয় করতে পেরেছি, এটাই আমার বড় প্রাপ্তি। সকলের কাছে আমি ও আমার পরিবারের জন্য দোয়া কামনা করছি।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

পঞ্চগড়ের শালবাহান বাজারে ঘরের চালের টিন কেটে মোবাইল এর দোকানে
দুর্ঘটনা 8 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জের শতগ্রাম ইউনিয়ন বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ঘোষণা।
রংপুর 11 hours আগে

দিনাজপুরের বোচাগঞ্জে মাদক সেবনের অপরাধে তিনজনের কারান্ড ও অর্থ জরিমানা।
অপরাধ 12 hours আগে

সুনামগঞ্জে অবৈধ পাড় কাটা বন্ধে মাঠে প্রশাসন, ঝুঁকিতে শিমুল বাগানসহ
সারা বাংলা 12 hours আগে

দিনাজপুরের চিরিরবন্দরে উপজেলা আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।
আইন-বিচার 12 hours আগে

রাজশাহী কেন্দ্রীয় কারাগারে মানবিক পরিবেশ গড়ে তুলতে জেল সুপার মামুনের
আইন-বিচার 17 hours আগে

দিনাজপুরের বিরামপুর উপজেলা পরিষদ রোডে চলাচলের অযোগ্য জনসাধারণ দুর্ভোগের শিকার।
জনদুর্ভোগ 18 hours আগে

১৭ পিস ইয়াবাসহ সুমন নামের এক ব্যক্তি আটক করেছে ঠাকুরগাঁও
অপরাধ 1 day আগে

হনুমাান এলো হাত কর্তনের বিচার চাইতে।
খুলনা 1 day আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে অত্যাধুনিক ডায়ালাইসিস মেশিনের উদ্বোধন।
রংপুর 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক