হোম
নির্বাচিত কলাম

আজ শুক্রবার সকাল ৬টা থেকে দেশব্যাপী ফের শুরু হচ্ছে ১৪ দিনের এই বিধি নিষেধ।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৩ জুলাই, ২০২১ ১২:০২ অপরাহ্ণ

ফাইল ছবি

ব্যাংক চলবে সাড়ে ৩ ঘণ্টা। করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে কঠোর লকডাউন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শিথিল করা হয় ৮ দিনের জন্য। নির্ধারিত সময় শেষে  আজ শুক্রবার সকাল ৬টা থেকে দেশব্যাপী ফের শুরু হচ্ছে ১৪ দিনের এই বিধিনিষেধ। এই সময়ে রোববার থেকে শুরু হচ্ছে ব্যাংক লেনদেন, স্বাস্থ্যবিধি মেনে চলবে সাড়ে ৩ ঘণ্টা। বাংলাদেশ ব্যাংকের জারি করা প্রজ্ঞাপন বলছে, সাপ্তাহিক ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত খোলা থাকবে ব্যাংক।

সীমিত লোকবল দিয়ে চলবে সব ব্যাংকের গুরুত্বপূর্ণ শাখাগুলোর কার্যক্রম। এ সময় স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেয়া হয়েছে। বিধিনিষেধের সময় ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের অফিসে যাতায়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছে কেন্দ্রীয় ব্যাংক। এ ছাড়া পর্যাপ্ত অর্থ সরবরাহসহ এটিএম বুথগুলোর সেবা সার্বক্ষণিক চালু রাখার নির্দেশনা দেয়া হয়েছে।

ব্যাংকিং সেবার ক্ষেত্রে থাকছে হিসাবে নগদ এবং চেকে অর্থ জমা ও উত্তোলন, ডিমান্ড ড্রাফট বা পে-অর্ডার ইস্যু ও জমা গ্রহণ, রেমিট্যান্সের টাকা পরিশোধ, সরকারি সামাজিক কর্মসূচির ভাতা অথবা অনুদান বিতরণ ইত্যাদি। এর বাইরে একই ব্যাংকের খোলা থাকা শাখায় অর্থ স্থানান্তর, ট্রেজারি চালান গ্রহণ করা হবে। এদিকে, মানুষের চলাচল নিয়ন্ত্রণসহ ২৩ দফা বিধিনিষেধ আরোপ করেছে সরকারের মন্ত্রিপরিষদ বিভাগ। সম্প্রতি জারি করা এ সংক্রান্ত নির্দেশনা অনুযায়ী বন্ধ থাকবে বাস, ট্রেন, লঞ্চ ও ফেরিসহ সব ধরনের গণপরিবহন চলাচল।

সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস বন্ধ থাকবে সরকারি ঘোষণামতে। শপিংমল-মার্কেটসহ দোকানপাট, শিল্প-কলকারখানা, পর্যটন কেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্রও বন্ধ থাকবে। এর বাইরে জনসমাবেশ হওয়ার মতো সামাজিক অনুষ্ঠান, রাজনৈতিক ও ধর্মীয় আচার-অনুষ্ঠানও বন্ধ থাকবে। এই ঘোষণা ঈদের আগে দেয়ায় অনেকেই এরইমধ্যে রাজধানী ছেড়েছেন, আবার অনেকে ফিরেছেন ঢাকায়। লকডাউন শিথিলের শেষ দিন হওয়ায় আজ বাস, ট্রেন, লঞ্চ ও ফেরিতে উপচেপড়া ভিড় দেখা গেছে।

করোনা রোগী শনাক্ত ও মৃত্যুর হারে ঊর্ধ্বগতি দেখা দিলে গত ১ জুলাই থেকে দেশব্যাপী লকডাউন জারি করা হয়। সেই বিধিনিষেধ ১৪ জুলাই পর্যন্ত বাড়ানোর পর ২৩ জুলাই পর্যন্ত শিথিল করা হয়। কাল থেকে ১৪ দিনের জন্য আবারো কঠোর লকডাউনের কবলে পড়তে যাচ্ছে পুরো দেশ।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

বিএনপির নেতাকর্মী যদি মাদকের সাথে জড়িত থাকে, তাকেও গ্রেফতার করা
ঢাকা 6 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জে অর্থ ফেরত না পেয়ে গরু নিয়ে যাওয়ায় উত্তেজনা।
আইন-বিচার 12 hours আগে

ঠাকুরগাঁওয়ে ফ্যামিলি কার্ডের প্রলোভনে কিশোরী ধর্ষণ চেষ্টায় ইউপি সদস্যের বিরুদ্ধে
রংপুর 13 hours আগে

কবিতা: আমি ভালোবাসার ফেরিওয়ালা।
কবিতা 14 hours আগে

সাভার ডিবি উত্তর একটি টিমের বিরুদ্ধে গুরুতর অভিযোগ।
আইন-বিচার 15 hours আগে

ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত।
রংপুর 15 hours আগে

দিনাজপুর পৌরসভার উন্নয়ন বিষয়ে আমাদের করণীয় শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত।
রংপুর 17 hours আগে

রাজশাহীর চিহ্নিত সন্ত্রাসী রাকিবকে কারাগারে প্রেরণ।
অপরাধ 18 hours আগে

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সেলাই মেশিন, বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ।
রংপুর 22 hours আগে

ঠাকুরগাঁওয়ে বন বিভাগের বিরুদ্ধে কৃষিজমিতে বনায়নের অভিযোগ।
আইন-বিচার 22 hours আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক