হোম
জাতীয়

আগামি দ্বাদশ সংসদ নির্বাচনের নভেম্বরের প্রথম সপ্তাহে তফসি: নির্বাচন কমিশনার আনিছুর

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর, ২০২৩ ৪:৫৭ অপরাহ্ণ

ফাইল ছবি

মুক্ত কলম নিউজ ডেক্সঃ গাজীপুরের শ্রীপুরে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণের উদ্বোধন করেন নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান। আজ মঙ্গলবার দুপুরে শ্রীপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে  নভেম্বর মাসের প্রথম সপ্তাহের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান। তিনি বলেছেন, আগামী বছরের ২৯ জানুয়ারির মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করা হবে। তফসিলের মাধ্যমে তারিখ ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার।

আজ মঙ্গলবার দুপুরে গাজীপুরের শ্রীপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান বলেন, ‘আমাদের প্রধান দুটি দায়িত্ব হলো জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করা এবং রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠান করা। রাষ্ট্রপতি নির্বাচন ইতিমধ্যে আমরা করে ফেলেছি। জাতীয় নির্বাচন, যেটা পাঁচ বছর পরপর হয়, সেটা আগামী বছরের জানুয়ারি মাসের ২৯ তারিখের মধ্যে আমাদের করতে হবে। আমরা সিদ্ধান্ত নিয়েছি। তারিখ ঘোষণা করব যথাসময়ে। জাতির উদ্দেশে ভাষণের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনার তারিখ ঘোষণা করেন। আমরা সেটা নভেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে তফসিলের মাধ্যমে জানিয়ে দেব।’

ভোট গ্রহণের জন্য এবার নতুন একটি ব্যবস্থার কথা জানিয়ে আনিছুর রহমান বলেন, ‘এবার ভোট গ্রহণের দিন সকালবেলা কেন্দ্রে ব্যালট পেপার পৌঁছানো হবে। অতীতে ব্যালট পেপার আগেই কেন্দ্রে পাঠিয়ে দেওয়া হতো। সেগুলো নিয়ে বিভিন্ন কথাবার্তা হতো। বিভিন্ন ধরনের কথা আমাদের শুনতে হয়। যদিও আমরা তখন দায়িত্বে ছিলাম না। তবু আমাদের এসব কথা শুনতে হয়। সে কারণে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। তবে দুর্গম পার্বত্যাঞ্চল, চরাঞ্চল, দ্বীপাঞ্চলগুলো বাদে অন্য সব কেন্দ্রে এ ব্যবস্থা প্রযোজ্য হবে।’ আগামী জাতীয় নির্বাচনে সিসি ক্যামেরার ব্যবহার না–ও করা হতে পারে বলে জানান তিনি।
অংশগ্রহণমূলক নির্বাচন সম্পর্কে নির্বাচন কমিশনার আনিছুর বলেন, ‘আমরা কাউকে জোর করে অংশগ্রহণ করাতে পারব না। শুরু থেকেই সকল রাজনৈতিক দলকে আমরা আহ্বান করেছিলাম। আমরা সংলাপে বসেছিলাম। কেউ কেউ আমাদের সংলাপে আসেনি। কেউ কেউ আমাদের এখনো মানেনি। আমরা তাদের বারবার পত্র দিয়ে আহ্বান জানিয়েছি। আমরা আহ্বান সব সময় করে যাচ্ছি। আমাদের দরজা তাদের জন্য সব সময় খোলা। সবার সঙ্গে আলোচনা করতে রাজি আছি। সংবিধানের মাধ্যমে আমাদের যতটুকু ক্ষমতা দেওয়া আছে, তার মধ্য থেকে আমরা সবকিছু করব।’

নিষেধাজ্ঞা সম্পর্কে নির্বাচন কমিশনার বলেন, ‘কে কী বলল, কোথা থেকে কারা কীভাবে আমাদের সেংশন দেবে, অমুক করবে, সমুক করবে, সেগুলি আমাদের বিষয় না। এগুলির সরকার টু সরকারের বিষয়। এগুলো আমাদের বিষয় না। কমিশন সংবিধানের মধ্যে থেকে কাজ করবে। সংবিধান ও অন্যান্য আইন আমাদের যে ক্ষমতা দিয়েছে, সেটা আমরা প্রয়োগ করব। স্মার্ট পরিচয়পত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ কে এম হুমায়ূন কবীর, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ সায়েম, ঢাকা অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম, গাজীপুরের জেলা প্রশাসক ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম, গাজীপুরের পুলিশ সুপার কাজী শফিকুল আলম প্রমুখ।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

পঞ্চগড়ে সীমান্ত এলাকা থেকে জব্দ ভারতীয় শাড়ি ও ২টি গরু।
আইন-বিচার 1 minute আগে

ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে বিজিবি সদস্য গুলি বিদ্ধ ।
রংপুর 17 hours আগে

সুনামগঞ্জে বালু ধসে স্কুলছাত্র নিহতের ঘটনায় ৬ জনকে আসামি করে
আইন-বিচার 17 hours আগে

সুনামগঞ্জের তাহিরপুরে হাওরে বজ্রপাতে ১জনের মৃত্যু।
দুর্ঘটনা 17 hours আগে

সাভারে ব্যবসায়ীর টাকা আত্মসাৎতের চেষ্টা ও প্রাণ নাশের হুমকি।
আইন-বিচার 2 days আগে

হাবিপ্রবিতে শিক্ষা মন্ত্রী এহসানুল হক বলে আজকের শিক্ষার্থীরাই আগামীর দেশ
রংপুর 2 days আগে

পীরগঞ্জে অর্থনীতি ও কর্মসংস্থান সৃষ্টির  লক্ষে কে.টি আর হস্তশিল্প কারখানার
অর্থনীতি 2 days আগে

পঞ্চগড়ে কলেজ ছাত্রীকে উত্ত্যক্তের  অভিযোগে যুবকের এক বছরের কারাদন্ড
আইন-বিচার 2 days আগে

দিনাজপুরের বিরলে বিজিবির নবনির্মিত মৌচোষা বিওপির উদ্বোধন।
অর্থনীতি 2 days আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ডিসির বক্তব্য ভিডিও করতে বাধা দেওয়ায় সাংবাদিকদের অনুষ্ঠান
রংপুর 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক