হোম
আইন-বিচার

অবৈধ ধান চাল মজুদ রাখায় নওগাঁয় সাত প্রতিষ্ঠানকে প্রায় ৪ লাখ টাকা জরিমানা

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২১ জানুয়ারি, ২০২৪ ১:১৭ পূর্বাহ্ণ

ফাইল ছবি

মিরু হাসান, স্টাফ রিপোর্টার: শনিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত জেলার মহাদেবপুর, মান্দা ও সদর উপজেলার সাতটি প্রতিষ্ঠান ও দুই ব্যবসায়ীকে অবৈধভাবে ধান-চাল মজুদ রাখার দায়ী ৩ লাখ ৮৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

এই অভিযানে নওগাঁ জেলা চালকল মালিক গ্রুপের সভাপতি ও নওগাঁ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিকের আর এম রাইস মিলকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। একইসাথে সাড়ে ৪ হাজার মেট্রিক টন ধানসহ তার ৩ টি গুদাম সিলগালা করে দেয়া হয়েছে।
শনিবার বিকেলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে গঠিত দুটি ভ্যাম্যমান আদালত চালকল গুলোতে অভিযান চালায়।

জেলা প্রশাসনের একাধিক সূত্র জানায়, নওগাঁ সদর উপজেলার চন্ডিপুর ইউনিয়নের মাদারমোল্লা এলাকার মেসার্স মফিজ উদ্দিন অটো রাইস মিলে ইচ্ছেকৃত ভাবে ১৫ দিনের বেশি সময় ধরে চাল মজুদ রেখে কৃত্রিম সংকট তৈরি করার অপরাধে ৫০ হাজার টাকা,শহরের বাইপাস সড়কের পাশে মেসার্স তছিরন অটোমেটিক রাইস মিলে অবৈধভাবে চাল মজুদের দায়ে কৃষি বিপণন আইন, ২০১৮ এর ১৯ এর ঠ ধারার অপরাধে ১ লক্ষ টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত । একই এলাকার হাপানিয়ার মেসার্স এমএম অটো রাইস মিলকে একই অপরাধ ও আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এদিকে ভ্রাম্যমান আদালতের অপর একটি টিম জেলার মহাদেবপুর উপজেলার অবৈধভাবে ধান চাল মজুদ করার অভিযোগে নাহার আরমান অটোমেটিক রাইস মিলকে ৩০ হাজার টাকা,শাপলা অটোমেটিক রাইস মিলকে ২০ হাজার টাকা, দাদা অটোমেটিক রাইস মিলের ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অপরদিকে জেলার মান্দা উপজেলার সাবাই হাটে ইউএনও অভিযান চালিয়ে অবৈধ ধান মজুতের দায়ে এবং লাইসেন্স না থাকার জন্য ফয়জুল ইসলাম নামে এক ব্যক্তিকে ২০ হাজার টাকা এবং সুমন কুমার নামে অপর একজনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

নওগাঁর জেলা প্রশাসক গোলাম মওলা জানান, মজুদ বিরোধী অভিযানের অংশ হিসাবে শনিবার বিকেলে নওগাঁ শহরের আনন্দ নগর এলাকায় মেসার্স আরএম রাইস মিলে অভিযান চালানো হয়। এসময় ওই মিলের ৩ টি গুদামে অবৈধ ভাবে প্রায় সাড়ে ৪ হাজার মেট্রিক টন ধান পাওয়া যায়। পরে কৃষি বিপনন আইনে মিলের স্বত্ত্বাধীকারী নওগাঁ জেলা চাল কল মালিক গ্রুপের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিকের ১ লাখ টাকা জরিমানা করা হয়। একইসাথে গুদামগুলো সিলগালা করা হয়।

বাজার দর অনুযায়ী ধান বিক্রির শর্তসাপেক্ষ গুদামগুলো খুলে দেয়া হবে জানান জেলা প্রশাসক।
তিনি আরো জানান, অবৈধ মজুদ বিরোধী চলমান অভিযানের ফলে চালের বাজার দর কমতে শুরু করেছে। এই অভিযান চলমান থাকবে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

দিনাজপুরের বীরগঞ্জের শতগ্রাম ইউনিয়ন বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ঘোষণা।
রংপুর 47 minutes আগে

দিনাজপুরের বোচাগঞ্জে মাদক সেবনের অপরাধে তিনজনের কারান্ড ও অর্থ জরিমানা।
অপরাধ 1 hour আগে

সুনামগঞ্জে অবৈধ পাড় কাটা বন্ধে মাঠে প্রশাসন, ঝুঁকিতে শিমুল বাগানসহ
সারা বাংলা 2 hours আগে

দিনাজপুরের চিরিরবন্দরে উপজেলা আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।
আইন-বিচার 2 hours আগে

রাজশাহী কেন্দ্রীয় কারাগারে মানবিক পরিবেশ গড়ে তুলতে জেল সুপার মামুনের
আইন-বিচার 7 hours আগে

দিনাজপুরের বিরামপুর উপজেলা পরিষদ রোডে চলাচলের অযোগ্য জনসাধারণ দুর্ভোগের শিকার।
জনদুর্ভোগ 7 hours আগে

১৭ পিস ইয়াবাসহ সুমন নামের এক ব্যক্তি আটক করেছে ঠাকুরগাঁও
অপরাধ 17 hours আগে

হনুমাান এলো হাত কর্তনের বিচার চাইতে।
খুলনা 21 hours আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে অত্যাধুনিক ডায়ালাইসিস মেশিনের উদ্বোধন।
রংপুর 24 hours আগে

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে নবাগত ইউএনও সখিনা আক্তারের সঙ্গে মত বিনিময়।
রংপুর 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক