হোম
অর্থনীতি

৩০ প্রজাতির ফল বাগানে তাক লাগালেন সিদ্দিক

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি, ২০২৩ ৫:১৭ অপরাহ্ণ

ফাইল ছবি

মোঃ মজিবর রহমান শেখ,সিনিয়র স্টাফ রিপোর্টারঃ ছোটবেলা থেকেই গাছের সঙ্গে সখ্য আবু বক্কর সিদ্দিকের। গাছ আর বাগান ছিল তার বন্ধু। পড়াশোনার পাশাপাশি বিভিন্ন ধরনের বাগানে সময় পার করতেন সিদ্দিক। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চাপ বাড়তে থাকে পড়াশোনার। বাড়ি থেকে পড়াশোনার জন্য চলে যেতে হয় দূরে। তবে এই চাপ আর দূরত্ব গাছ থেকে দূরে রাখতে পারেনি তাকে। পড়াশোনা শেষ করে বাড়িতে এসে ৩০ প্রজাতির ফল বাগান করেছেন সিদ্দিক। ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার রায়পুর ইউনিয়নের লধাবাড়ি গ্রামের আমিনুর রহমানের ছেলে আবু বক্কর সিদ্দিক। বাড়ির পাশে ভাউলারহাট উচ্চ বিদ্যালয় থেকে এস,এস,সি পাস করে রংপুর কারমাইকেল কলেজ থেকে এইচ,এস,সি এবং ম্যানেজম্যান্ট বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করেছেন তিনি। বর্তমানে বিসিএসের জন্য প্রস্তুতি নিচ্ছেন। বাগান করে সফল উদ্যোক্তা হওয়ার পাশাপাশি কর্মসংস্থানের সৃষ্টি করেছেন অনেক বেকার যুবকের।
সিদ্দিকের এমন উদ্যোগ সফল হওয়ায় সাড়া ফেলেছে ঠাকুরগাঁও জেলাজুড়ে। বাগান দেখতে আসা সিদ্দিকের বন্ধু সুবল রায় বলেন,পড়াশোনার সুবাদে আমি ঢাকায় থাকছি। আজকে তার বাগানে প্রথম এলাম। বাগানটি দেখার পর আমি অভিভূত হয়েছি। বরই, ত্বীন, আপেল, দার্জিলিং কমলা সহ নানা ধরনের গাছ নিয়ে তার বাগান। সবচেয়ে বড় বিষয় হল প্রায় সবগুলোতে ভালো ফলন হয়েছে। এটি আসলে আমাদের জন্য গর্বের বিষয়। তার জন্য সব সময় শুভ কামনা থাকবে।
চারা কিনতে আসা হুমায়ুন আহমেদ বলেন, আমি সিদ্দিক ভাইয়ের কাছে কমলা, লেবু ও বরইয়ের চারা নিতে এসেছি। এর আগেও কয়েকবার আমি এ বাগানে এসেছি। দেখে আমার খুব ভালো লেগেছে। আমিও অনুপ্রাণিত হয়ে বাগান করার সিদ্ধান্ত নিয়েছি। সে জন্য ভালো জাতের চারার জন্য এসেছি। সেই সঙ্গে কীভাবে চারাগুলোর যত্ন নেব তা জেনে নিচ্ছি। স্থানীয় স্কুল শিক্ষক আসাদুজ্জামান বলেন, সিদ্দিকের এমন উদ্যোগ আসলে প্রশংসনীয়। এটি এলাকায় একটি চমক সৃষ্টি করেছে। পড়াশোনার পাশাপাশি মিশ্র ফল বাগান থেকে সে ভালো আয় করছে। সেই সঙ্গে স্থানীয় অনেক বেকার যুবকের কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে। বাগানে কাজ করা নিন্দালু বলেন, আমি বাগানের শুরু থেকে আছি। চারার যত্ন নেওয়া, কলম কাটা, আগাছা পরিষ্কার করা, পানি দেওয়ার কাজগুলো করি। আমাকে মাসিক বেতন দেওয়া হয়। সেটা দিয়ে আমার খরচ চলে।
পাশাপাশি পরিবারকে সহযোগিতা করে থাকি। আবু বক্কর সিদ্দিক বলেন, ছোটবেলা থেকে গাছ ভালো লাগতো। শখ ছিল একটা বড় বাগান করব। গ্রাম থেকে শহরে গিয়ে দেখি মানুষ ছাদেও বাগান করছে। এতে করে আমার আগ্রহ আরও বেড়ে যায়। আমি পড়াশোনার পাশাপাশি অবসর সময়কে কাজে লাগিয়ে বাগানের কাজ শুরু করি। আট মাস যেতে না যেতেই আমি লক্ষাধিক টাকা আয় করেছি। আগামী রমজান মাসে চার লাখ পিস লেবু বিক্রি করব বলে আশা করছি। পাশাপাশি আমার বাগানে ত্বীন ফল,কমলা, বরই, ড্রাগন, সজনা, আপেল, লেবুসহ ৩০ প্রজাতির ফলের গাছ রয়েছে। যেগুলোর মধ্যে কিছু গাছের ফল আমি ইতোমধ্যে বিক্রি শুরু করেছি। আরও কিছু এখন বিক্রি করা হচ্ছে। কিছু গাছের ফল এক মাসের মধ্যে চলে আসবে বলে আশা করিছি। তিনি বলেন, যেহেতু বাবার জায়গা ছিল আর গাছের সঙ্গে সখ্য ছিল, সেটার জন্যই বাগান করা। পড়াশোনা আমার থেমে নেই। আমি এখন বিসিএসের প্রস্তুতি নিচ্ছি। এই বাগানের মাধ্যমে অনেকের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পেরেছি। অনেকেই আসছেন চারা নিতে। বিভিন্নভাবে পরামর্শ দিচ্ছি।
আবু বক্কর সিদ্দিক বলেন, আমরা সবাই চাকরি নিয়ে পড়ে থাকলে সফল হতে পারব না। পড়াশোনার পাশাপাশি কিছু করার উদ্যোগ নিয়ে শুরু করলেই সফল হওয়া। আমিও দেশের বিভিন্ন জায়গা থেকে চারা নিয়ে এসে এ বাগানটি করেছি। কেউ যদি বাগান করতে আগ্রহী হয়ে থাকে অবশ্যই তাকে আমি সহযোগিতা করব। আমি আরও জায়গা প্রস্তুত করছি বাগানের পরিধি বাড়ানোর জন্য। এতে আমি আরও আয় বাড়ানোর পাশাপাশি অধিক মানুষের কর্মসংস্থান সৃষ্টি করতে পারবো। ঠাকুরগাঁও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. আব্দুল আজিজ বলেন, অধিকাংশ শিক্ষার্থী চাকরি নিয়েই ব্যস্ত সময় পার করেন। তার মধ্যে একজন শিক্ষার্থীর এমন উদ্যোগ প্রশংসার দাবি রাখে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে তাকে সার্বিকভাবে সহযোগিতা করা হবে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সর্বশেষ খবর

মাদক বিরোধী অভিযানে ৩ জনের সাজা,জব্দ মাদক ধ্বংস।
আন্তর্জাতিক 11 hours আগে

প্রতারক চক্রের খপ্পরে মর্জিনা ও মুজাহিদ
অপরাধ 16 hours আগে

পঞ্চগড়ের দেবীগঞ্জে মামি-ভাগ্নিকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ।
অপরাধ 2 days আগে

‎প্রবাসে থেকে ১৪ লাখ  টাকা পাঠিয়ে দেশে এসে  হিসাব চাইতে
অপরাধ 4 days আগে

নাগরিক ভাবনা : বৈষম্যহীন বাংলাদেশ গঠনের অনিবার্য অঙ্গীকার হচ্ছে: একমুখী
ঢাকা 4 days আগে

দিনাজপুরের পার্বতীপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে ভয়াবহ অগ্নিকাণ্ড।
দুর্ঘটনা 4 days আগে

পঞ্চগড়ে পুশইন ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বিজিবির সতর্কতামূলক মাইকিং।
রংপুর 5 days আগে

কোরবানি পশুর চামড়ায় সংরক্ষণে লবণের যথার্থ ব্যবহার।
অর্থনীতি 6 days আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পুলিশের বাড়ি থেকে মটসাইকেল চুরি।
দুর্ঘটনা 1 week আগে

দিনাজপুরের চিরিরবন্দরে পুনটি ইউনিয়নে ড্রেন নির্মাণ কাজের অনিয়মের অভিযোগ।
আইন-বিচার 1 week আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক
Translate Here »