হোম
অপরাধ

২৪ এর আন্দোলনের গ্রাফিতির ওপর জয় বাংলা লেখায় ক্ষোভে ফুঁসছে ছাত্র জনতা

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১ ফেব্রুয়ারি, ২০২৫ ৮:২৪ অপরাহ্ণ

ফাইল ছবি

বিশেষ প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের বিরুদ্ধে ছাত্র-জনতার জুলাই অভ্যুত্থানের স্মরণে বিভিন্ন দেয়ালে অঙ্কন করা গ্রাফিতির ওপর জয় বাংলা ও ছাত্রলীগ স্লোগান লিখে দেয়া হয়েছে। এনিয়ে উপজেলায় ছাত্র জনতার মধ্যে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়েছে। চলছে নানা গুঞ্জন ও আলোচনা।

গত বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকালে চিরিরবন্দর রেলওয়ে স্টেশন প্লাটফর্মের দেয়ালে এ চিত্র দেখে ধারণা করা হচ্ছে গত ২৯ জানুয়ারি বুধবার দিবাগত রাতের কোনো এক সময় এসব লেখা হয়েছে। গ্রাফিতি অঙ্কনে মুখ্য ভূমিকা পালনকারী সোহেল সাজ্জাদ ও মনিরুজ্জামান মনিরসহ কয়েকজন শিক্ষার্থী জানায়, রাতে অপশক্তিরা গ্রাফিতিগুলো নষ্ট করেছে।

গ্রাফিতিগুলোর ওপর জয় বাংলা ও ছাত্রলীগ স্লোগান লিখে দিয়েছে। মহামান্য হাইকোর্ট জয় বাংলা স্লোগান স্থগিত করেছে। এটা তো আমাদের বিষয় না। তারা কেন আমাদের গ্রাফিতিগুলো নষ্ট করল? শিক্ষার্থীরা আরও জানায়, ২০২৪ সালের ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর উপজেলার বিভিন্ন স্থানের বিভিন্ন দেয়ালে এসব প্রতিবাদী চিত্র অঙ্কন করা হয়েছে। শেখ হাসিনা ও আওয়ামী বিরোধীতার পাশাপাশি এসব গ্রাফিতিতে দেশপ্রেম, সাম্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের বার্তা বহন করে।

স্থানীয়রা বলেন, তারা গ্রাফিতির ওপর জয় বাংলা ও ছাত্রলীগ না লিখে অন্য কোথাও লিখতে পারতো। কেন তারা আমাদের চেতনার ওপর আঘাত করছে? এ কাজ যারা করেছে, তারা জুলাই বিপ্লবের চেতনা অন্তরে ধারণ করেনা-এটা তারই প্রমাণ বহন করে। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বিএনপির নেতাকর্মীরা জানান, রাতের আঁধারে গোপনে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা দেয়ালে অঙ্কিত গ্রাফিতির ওপর জয় বাংলা লিখেছে। তারা জয় বাংলা কায়েম করার চেষ্টা করছে। ৫ই আগস্টে স্বৈরাচার-ফ্যাসিস্ট আওয়ামী সরকার পতনের পর তারা ছাত্রলীগের কাঁধে ভর করে নতুন নতুন ষড়যন্ত্র তৈরির অপচেষ্টা করছে।

গ্রাফিতির উপর জয় বাংলা ও ছাত্রলীগের স্লোগান লেখানোর প্রতিবাদে বিএনপির কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আখতারুজ্জামান মিয়ার নেতৃত্বে উপজেলা বিএনপিসহ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ গত ৩১ জানুয়ারী শুক্রবার রাতে একটি বিক্ষোভ মিছিল করেন। অতপর স্টেশন চত্তর সংলগ্ন কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করেন। সমাবেশে নেতৃবৃন্দ গ্রাফিতি নষ্ট কারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

দিনাজপুরে ২০ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী দম্পতি গ্রেপ্তার।
অপরাধ 12 hours আগে

আরও নতুন ১৮টি বগি দিনাজপুরের সৈয়দপুরে আনা হয়েছে।
তথ্য ও প্রযুক্তি 15 hours আগে

সিরাজগঞ্জে ড্রেজিংয়ের বালি হরিলুট, সংঘাতের আশংকা অজ্ঞাত কারণে নিরব প্রশাসন।
আইন-বিচার 17 hours আগে

বাড়ি ফেরা হলো না সাংবাদিক লুৎফুজ্জামানের।
দুর্ঘটনা 22 hours আগে

রাজশাহীতে জমি ও দোকানঘর দখল চেষ্টার অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন।
আইন-বিচার 1 day আগে

দিনাজপুরের পার্বতীপুরে গ্রামগঞ্জে কোকো টুর্নামেন্টে।
খেলাধুলা 2 days আগে

দিনাজপুরের কাহারোলে পুলিশের অভিযানে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেফতার।
অপরাধ 2 days আগে

দিনাজপুরের ঘোড়াঘাটে ৫টি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী জাহিদ
রংপুর 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুরে লায়ন্স সেবা মাস উপলক্ষে গরীব ও দুঃস্থদের বিনামূল্যে
রংপুর 3 days আগে

দিনাজপুরের পার্বতীপুর কেলোকা পরিদর্শন করেন রেলমন্ত্রী ও প্রতিমন্ত্রী।
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক