হোম
নির্বাচিত কলাম

হাজার হাজার কিলোমিটার কাঁটাতারের বেড়া যেভাবে বদলে দিচ্ছে মানুষের জীবন

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৩ অক্টোবর, ২০১৯ ৬:৫৫ অপরাহ্ণ

india-bang-mknewsbd

ফাইল ছবি

ভারত-বাংলাদেশ সীমান্ত: বাংলাদেশের সাথে চার হাজার কিলোমিটারেরও বেশি সীমান্তে উঁচু কাঁটাতারের বেড়া দেয়ার কাজ প্রায় শেষ করে এনেছে ভারত।কুমিল্লার ডিমাতলী গ্রামে ভারতীয় সীমান্তের সাথে একদম গা ঘেঁষা বাড়িতে থাকেন পারভীন আক্তার। বছর তের আগে যখন হঠাৎ শুনলেন কাঁটাতারের বেড়া দিয়ে তার গ্রাম দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে তখন তার স্বামী এপারে চলে আসার সিদ্ধান্ত নেন। ওপাশে রয়ে গেছে শ্বশুরবাড়ির আত্মীয়রা। এপাশ থেকে শ্বশুরবাড়ির টিনের চালের ঘর তিনি দেখিয়ে দিচ্ছিলেন। একটা ফুটবল খেলার মাঠের মতো দূরত্বে টিনের চাল সেটি তিনি বাড়ি থেকে বের হলেই দেখতে পান। বিয়ের পর তিনি ওপারেই থাকতেন। তিনি বলছেন, “তারকাঁটার বেড়া হওয়ার কথা যখন শুনছি, আমার শাশুড়ি কইছে আমরা বাংলাদেশে যাবো। এখন ওইপাশে আত্মীয়দের সাথে দেখা-সাক্ষাত হয় তারকাঁটার কাছে গেলে।” এই কাঁটাতারের বেড়া পার হয়ে গেলে ওপাশে ভাগ হয়ে যাওয়া গ্রামের নাম এখনো ডিমাতলী। সেখানে প্রথম যে বাজারটি পরে তার নামও ডিমাতলী বাজার।

পারভীন আক্তার কাঁটাতারের ওপাশে তার শ্বশুরবাড়ির টিনের চাল বাড়ি থেকে বের হলেই দেখতে পান।

পারভীন আক্তার কাঁটাতারের ওপাশে তার শ্বশুরবাড়ির টিনের চাল বাড়ি থেকে বের হলেই দেখতে পান।

কাঁটাতারের বেড়া হওয়ার আগে সেখান থেকে মানুষজন এই অংশে অনেক পণ্য নিয়ে আসতেন। দুইপাশে বেশ স্বাভাবিক যাওয়া আসা ছিল। দুই পাশে বিয়ে, নেমন্তন্ন সবই চলতো। সেই সময়ের বর্ণনা দিচ্ছিলেন রিনা বেগম। তিনি বলছেন, “ওইদিক থেকে আসতো। বাজার করে যেতো। আমরাও লাকড়ি আনতাম। তখন ওইপাশ থেকেও আনারস আসতো, কাঁঠাল আসতো। তখন সবার আসা যাওয়া ছিল।”ডীমাতলীর সাথে লাগোয়া নো ম্যান্স ল্যান্ডের দেড়শ গজ বাদ দিয়ে তৈরি ভারতীয় এই কাঁটাতারের কারণে সেই আদানপ্রদান বন্ধ হয়ে গেছে। কিন্তু অনেকের আরো বড় ক্ষতি হয়েছে। মোহাম্মদ জয়নাল আবেদীন বলছেন এখানে তিনি সহ অনেকেই তাদের জমি হারিয়েছেন।তিনি বলছেন, “হঠাৎ একদিন খবরের কাগজে দেখি এইখানে তারকাঁটার বেড়া হবে। আরেকটু ওইপাশে হওয়ার কথা ছিল। তারপর যখন বেড়া হইলো। আমাদের বাবা-দাদার সম্পত্তি সব ওইখানে। ভিটাবাড়ি, সম্পত্তি এগুলো আমরা আর ফিরে পাইনি। এখন এইখানে আমাদের কিছু নেই। খাসজমিতে থাকি।” তবে এখানকার লোকজন এখনো নো ম্যান্স ল্যান্ডে রোজই কিছুদূর ঢুকে যান। কাঁটাতারের বেড়া থেকে যতটা সম্ভব দূরত্ব বজায় রেখে গবাদিপশুকে ঘাস খাওয়ান।

ডীমাতলীর গ্রাম থেকে দেখা যায় বিএসএফের ওয়াচ টাওয়ার।তবে সেজন্য ভুগতেও হয় মাঝে মাঝে। ভারতের সীমান্তরক্ষী বাহিনীর হাতে বাংলাদেশি নাগরিকদের আটক ও গুলিতে মৃত্যুর খবর প্রায়ই শোনা যায়। বাংলাদেশের সাথে চার হাজার কিলোমিটারেরও বেশি এলাকা জুড়ে সীমান্তে উঁচু কাঁটাতারের বেড়া দেয়ার কাজ প্রায়ই শেষ করে এনেছে ভারত। প্রচুর অংশ জুড়ে সিসিটিভি ক্যামেরা বসানোর কাজ চলছে। ইনফ্রারেড প্রযুক্তি দিয়ে পরীক্ষামূলকভাবে বেড়া নিয়ন্ত্রণের কথাও শোনা গেছে। ভারতের পক্ষ থেকে সবসময়ই বলা হয়েছে বাংলাদেশিদের অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান প্রতিরোধ, সীমান্ত এলাকায় অপরাধ দমন এবং নিরাপত্তার কারণে তাদের এই উদ্যোগ। এর কি কোন রাজনৈতিক ইঙ্গিত আছে? সাবেক রাষ্ট্রদূত এবং বিশ্লেষক নাসিম ফেরদৌস বলছেন, “এখানে কোন পলিটিকাল ইমপ্লিকেশন আমি দেখতে পাইনা। বাংলাদেশে প্রথমদিকে একটু উচ্চবাচ্য করেছিলো। কিন্তু কেউ যদি বাড়ির চারপাশে দেয়াল দিতে চায় তাহলে প্রতিবেশীর কিছু বলার থাকে না। তো বাংলাদেশও খুব একটা আপত্তি করছে না।”ডীমাতলীতে বাড়ির উঠোন লাগোয়া সীমান্ত পিলার। যদিও ভারত সবসময় বলে আসছে বাংলাদেশ তার বন্ধু দেশ। কিন্তু পাকিস্তান বাদে ভারতের অন্য প্রতিবেশী বন্ধু দেশ ভুটান ও নেপালের সাথে সীমান্তে এমন কোন কাঁটাতারের বেড়া নেই। বাংলাদেশের সীমান্ত এক্ষেত্রে ব্যতিক্রম। বিষয়টিকে বাংলাদেশের সরকার কিভাবে দেখছে?পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন বলছেন, “ভারতের সাথে আমাদের সম্পর্ক সবসময় অত্যন্ত উষ্ণ। তারা তাদের কাজ করেন আমরা আমাদের কাজ করে যাই।

মোহাম্মদ জয়নাল আবেদীনের বাবা-দাদার সম্পত্তি ও ভিটাবাড়ি ওপাশে রয়ে গেছে।

মোহাম্মদ জয়নাল আবেদীনের বাবা-দাদার সম্পত্তি ও ভিটাবাড়ি ওপাশে রয়ে গেছে।

সীমান্তে কাঁটাতারের বেড়া নিয়ে মন্ত্রীর কাছ থেকে খুব স্পষ্ট জবাব পাওয়া যায়নি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর শুরু হওয়ার আগে এক সংবাদ সম্মেলনে যোগ দিয়ে পররাষ্ট্রমন্ত্রী বরং বলেন, বাংলাদেশিরা ভারতের অংশে বাড়িঘরে অপরাধ করতে গিয়ে মারা পড়ছেন, সম্প্রতি এমন কিছু ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া প্রধানমন্ত্রীর ভারত সফরে এসব প্রসঙ্গ উঠবে বলে জানিয়েছেন তিনি। কিন্তু সীমান্তের রেখা আন্তর্জাতিক আইন কিংবা প্রতিবেশী রাষ্ট্রের কূটনীতি সম্পর্কে কতটুকুই বা জানেন সবুজ ডিমাতলী গ্রামের মানুষজন।

 

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

দিনাজপুরে প্রকাশ্য দিনের বেলায় বৃদ্ধাকে হত্যা করে নগদ অর্থ ও
আইন-বিচার 16 hours আগে

সুনামগঞ্জে প্রায় অর্ধ কোটি টাকা স্বর্ণ ও ডলার চুরি মামলার
অপরাধ 16 hours আগে

ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জে মোবাইল কোর্ট পরিচালনা ইটভাটায় ২০ লাখ টাকা জরিমানা।
আইন-বিচার 2 days আগে

ভারতে বিধানসভা নির্বাচন উপলক্ষে চতুদের্শীয় বাংলাবান্ধা স্থল বন্দরে তিন দিন
আন্তর্জাতিক 2 days আগে

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে অবৈধভাবে পেট্রোল বিক্রির দায়ে দুইজনের অর্থদন্ড
রংপুর 2 days আগে

নকল মুক্ত পরিক্ষায় কঠোর প্রশাসন-রাণীশংকৈলে সিসি ক্যামেরার আত্ততায় সব কেন্দ্র।
রংপুর 2 days আগে

দিনাজপুর শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার প্রথম দিন অনুপস্থিত ১১৭৮ জন,একজন
রংপুর 2 days আগে

নওগাঁয় চার খুনের নেপথ্যে সম্পত্তির বিরোধ নাকি অন্য কিছু?
দুর্ঘটনা 2 days আগে

দিনাজপুরের বিরামপুরে বোরো ধানের বাম্পার ফলনের সম্ভাবনা।
অর্থনীতি 2 days আগে

ঠাকুরগাঁও হরিপুরে সাংবাদিকদের সাথে জনসংগঠন ভূমিহীন সমন্বয় পরিষদের মতবিনিময় সভা
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক