হোম
অপরাধ

হত্যাকান্ডের রহস্য উন্মোচনের সময় লিঙ্গ পরিবর্তনকারী চক্রের সন্ধান

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৭ অক্টোবর, ২০২৩ ২:৩৩ পূর্বাহ্ণ

ফাইল ছবি

রফিকুল ইসলাম জিলু,ব্যুরো প্রধান ঢাকা: আশুলিয়ার এনায়েতপুর থেকে বস্তাবন্দি অজ্ঞাত লাশে উদ্ধার হওয়া পরিচয় নিশ্চিত ও রহস্য উন্মোচনসহ হত্যাকারীকে গ্রেপ্তার করেছে পিবিআই। লিঙ্গ পরিবর্তন করে বসবাসের সময় সম্পর্কের বিরোধের জেরে হত্যা করা হয় ওই যুবককে। এ হত্যাকান্ডের রহস্য উন্মোচনে গিয়ে আরও চাঞ্চল্যকর বিষয় লিঙ্গ পরিবর্তনকারী চক্রের সন্ধান পায় পিবিআই।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন পিবিআই এর ঢাকা জেলার পুলিশ সুপার মোঃ কুদরত-ই- খুদা।এর আগে গত ১৭ অক্টোবর রাতে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানা এলাকার হিজড়া পাল্লী থেকে হত্যাকারীকে গ্রেফতার করা হয়।

হত্যাকারীর নাম নওশান চম্পা ওরফে স্বপ্না। সে একজন তৃতীয় লিঙ্গের ব্যাক্তি। তার বাড়ি জামালপুর জেলার সদর থানার জামতলী এলাকায়।নিহত ব্যক্তির নাম মোঃ রাকিব হাসান শাওন। সে বরগুনা জেলার বামনা থানার ভাইজোড়া এলাকার মোঃ শাহ আলমের ছেলে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, ২০২১ সালের ৭ জুন সকালে আশুলিয়ার এনায়েতপু এলাকার একটি ফাঁকা জমি থেকে বস্তাবন্দি অজ্ঞাত ব্যক্তির (৩৫) অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। ধারণা করা হচ্ছিল, অজ্ঞাতনামা হত্যাকারীরা পূর্ব পরিকল্পিতভাবে হত্যা করে লাশ গুম করার লক্ষ্যে ঘটনাস্থলে বস্তা ভর্তি করে ফেলে রাখে। পরে এ ঘটনায় অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়। থানা পুলিশ মামলাটি ২ মাস তদন্ত করে।

লাশ সনাক্ত না হওয়ায় এবং মামলাটি কুলেস হওয়ায় পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশে মামলাটির তদন্তভার পিবিআই ঢাকা জেলায় হস্তানা হলে এসআই (নিঃ) মোঃ আনোয়ার হোসেন মামলাটির তদন্তভার গ্রহণ করে এবং লাশের পরিচয় সনাক্তকরণ সহ রহস্য উদঘটনের লক্ষ্যে তদন্ত কার্যক্রম শুরু করেন।

তদন্তের এক পর্যায়ে ঘটনাস্থলের পাশের বাড়ির ভাড়াটিয়া চম্পা পলাতকের বিষয়টি নজরে আসে। যার পূর্বের নাম নওশাদ। পিতা-মাতা না থাকা স্বত্ত্বেও লাশ পাওয়ার পরের দিন পিতার অসুস্থতার কথা বলে নওশাদ ওরফে চম্পা হিজড়া বাসা ত্যাগ করে গ্রামে চলে যাওয়া তদন্তকারী কর্মকর্তার সন্দেহ হয়। তাকে খোঁজাখুজির এক পর্যায়ে তথ্য-প্রযুক্তির মাধ্যমে নিহতের ঠিকানা পাওয়া যায়। নিহতের পিতার সাথে যোগাযোগ করলে সে জানায় ছেলে রাকিব ঢাকার আগুলিয়ায় এক হিজড়ার সাথে বসবাস করে। কিন্তু কোথায় থাকে সেই ঠিকানা তিনি বা পরিবারের কেউ জানেন না।

রাকিব হাসান শাওনের নামে রেজিষ্ট্রেশনকৃত একটি মোবাইল নম্বর এর বিষয়ে জানতে চাইলে তিনি জানান এই নম্বরটি তার ছেলে রাকিব হাসান ব্যবহার করে। কিন্তু লাশের ছবি দেখালেও তিনি তার ছেলের লাশ সনাক্ত করতে পারে নাই। পরবর্তীতে ডিএনএ পরীক্ষার এর মাধ্যমে নিশ্চিত হওয়া যায় যে, ঢাকার আশুলিয়ায় পাওয়া অজ্ঞাতনামা ব্যক্তির লাশই তার সন্তান মোঃ রাকিব হাসান শাওন।

তদন্তকারী কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন এর নেতৃত্বে পিবিআই ঢাকা জেলা তদন্ত টিম ঘটনার সাথে জড়িত সন্দেহে নওশাদ ওরফে চম্পা হিজড়াকে গ্রেফতারের লক্ষ্যে তার গ্রামের ঠিকানায় অভিযান পরিচালনা করেন। পরে গাইবান্ধা জেলার হিজড়া পল্লিতে অভিযান পরিচালনার করে তাকে গ্রেফতার করা হয়। ৭ দিনের পুলিশ রিমাণ্ডের আবেদন পূর্বক তাকে বিজ্ঞা আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

জিজ্ঞাসাবাদে আসামী নওশাদ চম্পা ই স্বপ্না জনায়, সে জন্মগত ভাবে হিজড়া ছিল না। সে বিবাহিত পুরুষ এবং নাম ছিল নওশাদ। তার ১২ বছর বয়সী আকাশ নামের একজন পুত্র সন্তান আছে। প্রায় ১১ বছর আগে তার স্ত্রী মারা যায়। স্ত্রী মারা যাওয়ার পর সে কর্মবিমুখ হয়ে বেকার জীবন যাপন করতে থাকে এবং হতাশ হয়ে পড়ে। স্ত্রী মারা যাওয়ার কিছু দিন পর তার সাথে দেলু হিজড়ার পরিচয় হয়। দেলু হিজড়া নওশাদকে হিজড়া হওয়ার প্রস্তাব দেয় এবং বলে হিজড়া হলে সে অনেক টাকা ইনকাম করতে পারবে। দেলু হিজড়ার কথায় প্রলুব্ধ হয়ে নওশাদ হিজড়াদের দলে যোগ দেয়। এর দেড় বছর পর দেলু হিজড়ার কথামত খুলনার লোহাপাড়ায় একজন ডাক্তারের মাধ্যমে অপারেশন করে মেয়ে হিজড়া হয়। সে ডাক্তার অনেক লোককে অপারেশন করে হিজড়া বানিয়েছে। হিজড়া হওয়ার পরে নওশাদ তার নাম পরিবর্তন করে চম্পা নাম ধারণ করে দেলু হিজড়ার অধীনে ৪/৫ বছর কাজ করে।

পরবর্তীতে সে ঢাকার আগুলিয়ার এনায়েতপুরে গিয়ে বসবাস শুরু করে। আশুলিয়ার এনায়েতপুরে বসাবাসকালে নিহত রাকিব হাসান শাওন এর সাথে তার পরিচয় হয়। এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ওঠে এবং স্বামী-স্ত্রী হিসেবে তারা একসাথে ভাড়া বাসায় বসবাস করতে শুরু করে। নিহতের খরচ চম্পা বহন করতো। ২০২১ সালে ১লা জুন ভিকটিম রাকিব তার নিকট ১ হাজার টাকা চায়। টাকা না দেওয়ায় নিহত রাকিব তার সাথে খারাপ ব্যবহার করে। পরে রাকিব বাসা থেকে বের হয়ে ওষুধ কিনতে যায়। যাওয়ার সময় তার মোবাইল ফোনটি বাসায় রেখে যায়। ঐ সময় নিহতের মোবাইলে রিপা নামের একজন তৃতীয় লিঙ্গের ব্যক্তি ফোন করে। চম্পা ফোনটি রিসিভ করে জানতে পারে, রিপার সাথেও রাকিবের প্রেমের সম্পর্ক সহ শারিরীক সম্পর্ক রয়েছে।

ওষুধ কিনে রাকিব বাসায় ফিসে আসলে চম্পা নিহত রাকিবের নিকট রিপার বিষয়ে জানতে চায়। এই নিয়ে তাদের মধ্যে বাতবিতণ্ডা হলে চম্পা নিহত রাকিবের গলায় গামছা পেচিয়ে তাকে হত্যা করে। হত্যার পর আসামী নওশাদ তার গুরুমা রুমি হিজড়ার বাসা থেকে চটের বস্তা নিয়ে এসে উক্ত বস্তায় রাকিবের লাশটি ভরে পাশের রুমে রেখে গুম করার সুযোগ খুঁজতে থাকে। কেউ যেন কিছু বুঝতে না পারে তার জন্য সে দিনের বেলা তার কাজকর্ম শেষ করে বাসায় ফিরে এসে রাত্রী যাপন করতো।

৫ দিন পর ৬ষ্ঠ দিনের মাথায় প্রচন্ড বৃষ্টির কারণে সন্ধার পরে এলাকায় বিদ্যুৎ না থাকায় সে বস্তায় ভরে রাখা লাশটি নিয়ে এসে রাতের অন্ধকারে বাসার পাশে ঝোপের মধ্যে (ঘটনাস্থলে) ফেলে রেখে সে তার স্বাভাবিক কাজকর্ম করতে থাকে। পরের দিন সকালে স্থানীয়রা বস্তাবন্দি লাশ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দিলে চম্পা পালিয়ে গাইবান্ধার সুন্দরগঞ্জ থানা এলকার হিজড়া পল্লিতে

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সর্বশেষ খবর

মাদক বিরোধী অভিযানে ৩ জনের সাজা,জব্দ মাদক ধ্বংস।
আন্তর্জাতিক 1 hour আগে

প্রতারক চক্রের খপ্পরে মর্জিনা ও মুজাহিদ
অপরাধ 6 hours আগে

পঞ্চগড়ের দেবীগঞ্জে মামি-ভাগ্নিকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ।
অপরাধ 2 days আগে

‎প্রবাসে থেকে ১৪ লাখ  টাকা পাঠিয়ে দেশে এসে  হিসাব চাইতে
অপরাধ 3 days আগে

নাগরিক ভাবনা : বৈষম্যহীন বাংলাদেশ গঠনের অনিবার্য অঙ্গীকার হচ্ছে: একমুখী
ঢাকা 3 days আগে

দিনাজপুরের পার্বতীপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে ভয়াবহ অগ্নিকাণ্ড।
দুর্ঘটনা 4 days আগে

পঞ্চগড়ে পুশইন ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বিজিবির সতর্কতামূলক মাইকিং।
রংপুর 5 days আগে

কোরবানি পশুর চামড়ায় সংরক্ষণে লবণের যথার্থ ব্যবহার।
অর্থনীতি 5 days আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পুলিশের বাড়ি থেকে মটসাইকেল চুরি।
দুর্ঘটনা 1 week আগে

দিনাজপুরের চিরিরবন্দরে পুনটি ইউনিয়নে ড্রেন নির্মাণ কাজের অনিয়মের অভিযোগ।
আইন-বিচার 1 week আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক
Translate Here »