admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৩ এপ্রিল, ২০২০ ১:১২ অপরাহ্ণ
শেষ ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আরো ৫ জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬১-তে। নতুন করে আর কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। মৃতের সংখ্যা তাই আগেরটাই, ৬ জন। আজ শুক্রবার দুপুরে অনলাইন ব্রিফিংয়ে এই তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
গত ৮ মার্চ দেশে সর্বপ্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়। এর মধ্যেই চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠেছেন ২৬ জন। বাকিরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকার নানা পদক্ষেপ নিয়েছে। প্রথমবার ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছিল। পরবর্তীতে এই ছুটি বর্ধিত করা হয়েছে ৯ এপ্রিল পর্যন্ত। ১০ ও ১১ এপ্রিল যথাক্রমে শুক্র ও শনিবার হওয়ায় ছুটি কার্যত ১১ তারিখ পর্যন্ত।