হোম
অপরাধ

সোনার ছেলেদের হাতে লাঞ্ছিত শিক্ষক কোথায় গেল আদর্শ

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি, ২০২৩ ৮:১১ অপরাহ্ণ

ফাইল ছবি

কামরুল ইসলাম,স্টাফ রিপোর্টার চট্রগ্রামঃ এবার পরীক্ষার হলে এক ছাত্রকে দেখে দেখে লিখতে নিষেধ করায় ছাত্রলীগের সোনার ছেলেদের কাছে লাঞ্ছিত হয়েছেন সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজের এক শিক্ষক কোথায় গেল আদর্শ । পিটিয়ে ওই শিক্ষককে বদলি করে দেয়ার হুমকি দেন বলে অভিযোগ উঠেছে সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ ছাত্রলীগের আহবায়ক কাজী নাঈমের বিরুদ্ধে। ভুক্তভোগী শিক্ষক কলেজটির হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক। গত ৯ ফেব্রুয়ারি ডিগ্রির প্রথম বর্ষের পরীক্ষায় এ ঘটনা ঘটে। যদিও বিষয়টি জানাজানি হয়েছে গতকাল (১৩ ফেব্রুয়ারি)।
অভিযোগ পাওয়ার তথ্য নিশ্চিত করে কলেজের অধ্যক্ষ প্রফেসর কামরুল ইসলাম গণমাধ্যম কে বলেন, এ ধরনের অভিযোগ পাওয়ার পরবর্তী কর্মদিবসেই (রোববার) ওদের আমরা ডাকি। তারা অন্যায় হয়েছে বলে সবার সামনে স্বীকার করেছে। সরি বলে ক্ষমা চেয়েছে। ওই শিক্ষকও সবার সামনে তাকে মাফ করে দিয়ে বক্তব্য রেখেছেন। এখানেই বিষয়টি শেষ হওয়ার কথা জানিয়েছেন কলেজ অধ্যক্ষ। তবে দায়িত্ব পালনের সময় শিক্ষককে এমন হুমকির পর কেবল ‘সরি’ বলে ঘটনাটির সমাধানে ক্ষোভ রয়ে গেছে শিক্ষকদের মাঝে। মানতে না পারায় কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক রোববারের বৈঠকেই পদত্যাগের ঘোষণা দিয়েছেন বলে জানা গেছে। এ বিষয়ে জানতে চাইলে কলেজ অধ্যক্ষ দাবি করেন, তিনি (শিক্ষক পরিষদের সম্পাদক) পদত্যাগ করবেন বলেছেন। তবে আমরা সেটি গ্রহণ করিনি। তার বিরুদ্ধে এর আগেও কলেজের একাধিক শিক্ষকের সঙ্গে অশোভন আচরণের অভিযোগ রয়েছে বলে শিক্ষকরা জানিয়েছেন। সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা যায়, ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষায় সরকারি কমার্স কলেজের কেন্দ্র ছিল হাজী মুহাম্মদ মহসিন কলেজে। ৯ ফেব্রুয়ারির পরীক্ষায় এক ছাত্র অপর এক শিক্ষার্র্থীর কাছ থেকে দেখে দেখে লিখছিল। হলে দায়িত্বরত শিক্ষকের (হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক) নজরে আসলে তিনি ওই ছাত্রকে সতর্ক করেন। এরপরও ওই ছাত্র কর্নপাত করছিলেন না।
বারবার নিষেধ করার এক পর্যায়ে ওই ছাত্র খাতা জমা দিয়ে হল থেকে বের হয়ে যান। কিছুক্ষণ পর কলেজ ছাত্রলীগের আহবায়ক কাজী নাঈমসহ বেশ কয়জনকে নিয়ে হাজির হয় ওই ছাত্র। এসময় ওই ছাত্রকে লিখতে না দেয়ার বিষয়ে দায়িত্বরত শিক্ষকের কাছে জানতে চান কাজী নাঈম। এভাবে পরীক্ষার হলে দেখে লেখার সুযোগ নেই বলে জবাব দেন দায়িত্বরত শিক্ষক। ঘটনার বিবরণ দিয়ে ভূক্তভোগী শিক্ষক বলেন, এরপর নাঈম আমাকে বলে, ‘আপনি লিখতে দেবেন কি–না?’ আমি বলি, ‘পারবো না’। এরপর নাঈম বলে, ‘আপনাকে মেরে কলেজ থেকে ট্রান্সফার করবো’। এসময় আরও কিছু অশালীন কথা বলে সে চলে যায়। এমনকি এই ঘটনায় আমাদের শিক্ষক পরিষদের সম্পাদক সুবির স্যার নাঈমের কাছ থেকে ঘটনার কারণ জানতে চাইলে সে পাল্টা প্রশ্ন করে বলে, ‘আপনি কে? আপনাকে কেন কৈফিয়ত দিতে যাবো?’
অভিযোগের বিষয়ে জানতে কাজী নাঈমের মোবাইলে একাধিকবার চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেন নি। তবে গণমাধ্যমে দেয়া বক্তব্যে কাজী নাঈম হুমকিদানের অভিযোগ অস্বীকার করে বলেন, ‘স্যার ছাত্রদের পরীক্ষার খাতা নিয়ে নেওয়ায় তারা প্রিন্সিপাল বরাবর অভিযোগ করেছে। আমি ঘটনাস্থলে ছিলাম না। এদিকে, ঘটনার পর শিক্ষক পরিষদের পক্ষ থেকে কলেজ অধ্যক্ষকে অভিযোগ দেয়া হয়। রোববার নাঈমকে ডেকে পাঠান অধ্যক্ষ। অধ্যক্ষের মধ্যস্থতায় সবার সামনে ‘সরি’ বলে কাজী নাঈম চলে যান।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

বগুড়ায় দুই নারীকে বেঁধে রেখে দুর্ধর্ষ ডাকাতি।
দুর্ঘটনা 1 hour আগে

দিনাজপুরে ডিএনসির অভিযানে ৩ হাজার ২০টি ইয়াবা ট্যাবলেট সহ আটক-১।
অপরাধ 6 hours আগে

সুনামগঞ্জ কাবিখা বাস্তবায়ন মনিটরিং কমিটি গঠনে ব্যাপক অনিয়মের অভিযোগ।
আইন-বিচার 13 hours আগে

সাভার প্রেসক্লাবকে জমিসহ ভবন তৈরি করে দেয়া হবে: ইয়াসিন ফেরদৌস।
ঢাকা 13 hours আগে

ঠাকুরগাঁওয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ-চিকিৎসাধীন অবস্থায় গৃহবধূর মৃত্যু।
দুর্ঘটনা 1 day আগে

দিনাজপুরের বীরগঞ্জে দুঃস্থ ও অসহায়দের মাঝে মানবিক সহায়তা বিতরণ।
রংপুর 1 day আগে

দিনাজপুরের বীরগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে উপকরণ বিতরণ।
রংপুর 1 day আগে

ঠাকুরগাঁওয়ে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল
রংপুর 2 days আগে

বগুড়ায় এসএসসি পরীক্ষায় মহিলা দল নেত্রীর হয়ে প্রক্সি দিতে গিয়ে
বগুড়া 2 days আগে

বাল্যবিবাহ প্রতিরোধে বীরগঞ্জে সচেতনতামূলক সমাবেশ ও নাটিকা অনুষ্ঠিত।
রংপুর 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক