admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৪ নভেম্বর, ২০২২ ২:৪৪ অপরাহ্ণ
নাগরিক ভাবনাঃ Shafiqul Islamঃ সিংগাপুর আপনারা যারা নতুন আসতেছেন তাদের জন্য উপদেশকি কি কারনে আপনাকে গুনতে হবে জরিমানা, আর কি কি কারনে জেল হতেপারে।
১) আপনি যদি ধুমপান করে তার শেষের অংশটুকু রাস্তায় ফেলে দেন।(জরিমানা)
২) আপনি যদি হাটতে হাটতে কিছু খেয়ে তার অংশ বিশেষ রাস্তায় ফেলে দেন, যেমনঃ- কাগজ,বোতল।(জরিমানা)
৩) রাস্তা পারাপারের সময় যদি আপনি সিগন্যাল না মেনে পার হতে চেষ্টা করেন।(জরিমানা)
৪) আপনি যদি ওয়াকস্ পাস হোল্ডার হন তবে আপনি কোন ব্যাবসায় জরাতে পারবেন না।
(জেল/জরিমানা)
৫) কারো ব্যাংক কাড নিজের কাছে রাখতে পারবেন না।(প্রমাণ সাপেক্ষে বিবেচনা করে সাজা হবে)
৬) মারামারি করতে পারবেন না। (জেল এবং দেশে পাঠিয়ে দিবে)
৭) চুরি করতে পারবেন না। (জেল এবং দেশে পাঠিয়ে দিবে)
৮) মেয়ে মানুষের সাথে কোন টিটকারি করতে পারবেন না ও তার গায়ে হাত দিতে পারবেন না। (জেল এবং দেশে পাঠিয়ে দিবে)
৯) ইলিগ্যাল কোন সিগারেট কেনা বেচা করতে পারবেন না। (জেল এবং জরিমানা)
১০) না জানিয়ে অন্য কারো জিনিসে হাত দিবেন না। (জেল হতে পারে যদি সে অভিযোগ করে) সর্ব পরি সিংগাপুরের আইনকে সব সময় সম্মান করে চলবেন তবেই সিংগাপুর আপনার জন্য উপযুক্ত স্থান হবে।সব সময় সিংগাপুর সরকার আপনার পাশে এসে সাহায্য করবে।