হোম
জাতীয়

সারা দেশে সোমবারের সহিংসতায় আসলে কত মানুষ মারা গেছে

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৬ আগস্ট, ২০২৪ ৬:৪২ অপরাহ্ণ

ফাইল ছবি

মুক্ত কলম নিউজ ডেক্সঃ বাংলাদেশে সোমবার রাজধানী ঢাকা এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় জেলা যশোরসহ দেশের বিভিন্ন জায়গায় সংঘর্ষ, স্থাপনায় আক্রমণ, পিটুনি কিংবা হামলায় পুলিশ সদস্যসহ অন্তত ১৩৭ জন মারা যাওয়ার তথ্য পাওয়া যাচ্ছে। তবে প্রকৃত সংখ্যা আরও বেশী হতে পারে বলে ধারণা করা হচ্ছে। নিহতদের মধ্যে কয়েকটি জায়গায় পুলিশে বা বিজিবির সঙ্গে সংঘর্ষে নিহত ব্যক্তি যেমন রয়েছেন, তেমনি থানায় ঢুকে বা হামলা করে পুলিশ সদস্যদের হত্যারও বেশ কিছু ঘটেছে। যদিও সোমবার বিকেল থেকেই থানাগুলো অরক্ষিত হয়ে পড়ায় অনেক মৃতদেহই হাসপাতালে আসেনি বলে মনে করা হচ্ছে।
তবে মঙ্গলবার দুপুর পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মাত্র একটি মৃতদেহ এসেছে, যেটি একজন পুলিশ সদস্যের। এছাড়া উত্তরা থেকে গোয়েন্দা পুলিশের একজন পরিদর্শকের মৃতদেহ উদ্ধার হয়েছে।

প্রসঙ্গত, শেখ হাসিনা সরকার বিরোধী আন্দোলনের সোমবার ছিলো অসহযোগ কর্মসূচির প্রথম দিন। ওই দিনই দুপুরে পদত্যাগ করে দেশ ছেড়ে যান শেখ হাসিনা। দুপুরের পর থেকেই আন্দোলনকারী ও বিরোধী বিভিন্ন দলের সমর্থকরা দেশ ব্যাপী বিজয় মিছিল বের করে। বেশ কিছু এসব বিজয় মিছিল থেকে বিদায়ী সরকারের মন্ত্রী, এমপি কিংবা আওয়ামী লীগের নেতাদের বাড়ি বা ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটেছে। এছাড়া থানায় হামলাকে কেন্দ্র করে ঢাকার উত্তরা, যাত্রাবাড়ী ও বাড্ডায় পুলিশের সাথে সংঘর্ষের সময় গুলিতে অনেকে নিহত হন।

যাত্রাবাড়ী ও উত্তরায়ঃ সোমবার রাত পর্যন্ত ৩৭ জনের মৃতদেহ আসার তথ্য ছিলো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। এর মধ্যে ত্রিশটি মরদেহই ছিলো যাত্রাবাড়ী এলাকা থেকে আসা। এর বাইরে চানখাঁরপুল ও বাড্ডা থেকে দুটি করে মৃতদেহ আসার তথ্য ছিলো। এছাড়া অজ্ঞাতনামা ছিলো আরও তিন জনের। যাত্রাবাড়ীতে দুপুরে পুলিশের গুলিতে কয়েক জনের মৃত্যুর পর বিকেলে বিক্ষোভকারীরা যাত্রাবাড়ী থানায় হামলা চালায়। এসময় সংঘর্ষে ও হামলায় বেশ কয়েকজন পুলিশ সদস্য নিহত হয়েছেন বলেও ধারণা করা হয়। যদিও উত্তরার দুটি হাসপাতালে বিশটি মৃতদেহ দেখার কথা নিশ্চিত করেছেন একজন প্রত্যক্ষদর্শী। তিনি নিজেই সোমবার রাত সাড়ে আটটা থেকে নয়টার দিকে ক্রিসেন্ট হাসপাতালে তেরটি এবং কুয়েত মৈত্রী হাসপাতালে সাতটি মৃতদেহ দেখেছেন বলে বিবিসি বাংলাকে নিশ্চিত করেছেন। এছাড়া উত্তরা আধুনিক হাসপাতালে গুলিবিদ্ধ অন্তত আটজন মারা গেছেন বলে জানা গেছে। স্থানীয় একজন জানিয়েছেন সেখানকার আরও কয়েকটি হাসপাতালে আহত অনেককে নেয়া হয়েছে, যাদের অবস্থা অত্যন্ত গুরুতর ছিলো।

সাভারে অন্তত ১৮, যশোরে পুড়েছে ২১ জনঃ ঢাকার সাভারে রেডিও কলোনি ও পাকিজার মোড় এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় নারীসহ অন্তত ১৮জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। জানা গেছে, আন্দোলনকারীদের একটি অংশ সেখানকার থানা রোড এলাকায় সাভার মডেল থানায় হামলা করলে সংঘর্ষের সূত্রপাত হয়। এর পর সেখানে দফায় দফায় প্রায় তিন ঘণ্টা সংঘর্ষ ও এলোপাথাড়ি গুলি চলতে থাকে। এসব সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে ওই ব্যক্তিরা নিহত হন। এছাড়া বাইপাইল এলাকায় সংঘর্ষে আরও তিন জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

ওদিকে যশোরে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের মালকানাধীন হোটেলে অগ্নিসংযোগের ঘটনায় মঙ্গলবার সকাল পর্যন্ত একুশ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে একজন বিদেশী নাগরিক ছিলেন। স্থানীয় সাংবাদিকরা বলছেন আন্দোলনকারীদের একটি অংশ হোটেলে ঢুকে পড়ে কিন্তু আরেকটি অংশ পরে আগুন ধরিয়ে দেয়।
ফলে আগে থেকে থাকা কিছু ব্যক্তির সাথে আন্দোলনকারীদের কয়েকজনও হোটেলে উপরের দিকে থাকায় আগুন লাগার পরে আর নামতে পারেননি। এছাড়া নাটোরে শফিকুল ইসলাম শিমুলের বাসা থেকে চারটি আগুনে পোড়া মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার বিকেলে মি. ইসলাম ও তার ছোটো ভাইয়ের বাসায় আগুন ধরিয়ে দেয়া হয়।

লালমনিরহাটে আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাখাওয়াত হোসেনের বাসায় আগুন দেয়ার পর সোমবার রাতে ছয় জনের মৃতদেহ উদ্ধার করেছে স্থানীয় ফায়ার সার্ভিস। চাঁদপুরে ইউপি চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলে শান্ত খানকে পিটিয়ে হত্যা করেছে স্থানীয় একদল বিক্ষুব্ধ ব্যক্তি। গাজীপুরের শ্রীপুরে বিজিবির সাথে সংঘর্ষে নয় জনের মৃত্যু হয় পরে তাদের লাশ মাওনা চৌরাস্তা আল-হেরা হাসপাতালে নেয়া হয়। সোমবার গভীর রাতে কুমিল্লার তিতাস থানা পুলিশের দুই সদস্যকে পিটিয়ে হত্যা করা হয়। আর গুলিতে নিহত হন দাউদকান্দি উজেলার তুজারভাঙ্গা গ্রামের বাবু মিয়া নামে এক ব্যক্তি।

ব‌রিশালের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সাদিক আব্দুল্লাহ এম‌পির কা‌লিবা‌ড়ি রোডের পুড়িয়ে দেওয়া বা‌ড়ি‌ থেকে তিনজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সা‌র্ভিস। তাদের পরিচয় জানা যায়নি। নোয়াখালীর সোনাইমুড়ী ও চাটখিল থানায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় সোনাইমুড়ি থানা পুলিশ হামলাকারীদের ওপর গুলি ছুড়লে সংঘর্ষ আরও তীব্র হয়। এতে সোনাইমুড়ি থানার চার পুলিশসহ সাতজন নিহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সর্বশেষ খবর

দুই বোনের গোসলের গোপন ভিডিও ধারণ করায় যুবক কারাগারে।
অপরাধ 52 minutes আগে

ফিফা বিশ্বকাপ ২০২৬ সময়সূচি
খেলাধুলা 10 hours আগে

বোচাগঞ্জে স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচির উদ্বোধন।
জাতীয় 14 hours আগে

বিকেলে নিখোঁজ, রাতে বস্তাবন্দি অবস্থায় মিলল শিশু রাকার মরদেহ, গ্রেপ্তার
অপরাধ 18 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১।
দুর্ঘটনা 21 hours আগে

প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবি লাউড়েরগড় বাসীর
আইন-বিচার 1 day আগে

পঞ্চগড় আদর্শ ক্লিনিকে প্রসূতি মাসহ ও ২ জন নবজাতক শিশুর
দুর্ঘটনা 2 days আগে

ঢাকা আশুলিয়ায় পেশাদার তিন মাদক ব্যবসায়ী আটক।
অপরাধ 2 days আগে

দিনাজপুরের লিচুর আড়ত পরিদর্শন করলেন পুলিশ সুপার।
অর্থনীতি 2 days আগে

ঠাকুরগাঁওয়ের ‎হরিপুরে দুর্নীতি বিরোধী স্কুল বিতর্ক প্রতিযোগিতা-২০২৬।
জাতীয় 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক