হোম
নির্বাচিত কলাম

সারারাত জেগে থাকতে বলছেন চিকিৎসকরা মানসিক স্বাস্থ্য রোগীকে

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৯ অক্টোবর, ২০১৯ ১১:১২ পূর্বাহ্ণ

Relax-mknewsbd

ফাইল ছবি

মানসিক রোগের চিকিৎসা করতে গিয়ে না ঘুমানোর জন্য ইতালির চিকিৎসকরা বেশ কিছু রোগীকে পরামর্শ দিচ্ছেন, যে রোগে সারা পৃথিবীতে প্রায় ছয় কোটি মানুষ ভুগছে। বাইপোলার রোগের অংশ হিসাবে থাকা বিষণ্ণতার চিকিৎসা করার জন্য এটি একটি অভিনব পদ্ধতি। নোরমার সঙ্গে যখন মিলানের স্যান র‍্যাফায়েল হাসপাতালের যোগাযোগ হলো, সে ছিল বেপরোয়া। তাকে যে সমস্ত ওষুধপাতি দেয়া হয়েছে, তার কোনটাই তার বাইপোলার ডিসঅর্ডারের কারণে তৈরি হওয়া বিষণ্ণতা দূর করতে পারছিল না। কেউ একজন এটাকে বলেছে আত্মার ক্যান্সার- তার সঙ্গে আমিও একমত,বলেন নোরমা। আমি একটাকে বলবো একটা দানব। নিজের রোগের অবস্থা সম্পর্কে তিনি বলছেন। সুতরাং যখন তিনি একটি ভিন্ন রকম থেরাপির কথা শুনলেন, তিনি সিদ্ধান্ত নিলেন সেটা একবার পরীক্ষা করে দেখবেন। বাইপোলার রোগীদের আধুনিক প্রচলিত চিকিৎসা দেয়ার পাশাপাশি, মিলানের অন্যতম প্রধান বিদ্যায়তন স্যান র‍্যাফায়েল হাসপাতালের চিকিৎসকরা রোগীদের পরামর্শ দিচ্ছেন, এই রোগীরা রাতে জেগে থাকলে আচরণ পরিবর্তনে আর তাদের বিষণ্ণতা থেকে বেরিয়ে আসতে সহায়তা করবে।

বিশ বছরের বেশি সময় ধরে নিদ্রাহীনতা থেরাপি দিয়ে যাচ্ছে ইতালির স্যান র‍্যাফায়েল হাসপাতাল

বিশ বছরের বেশি সময় ধরে নিদ্রাহীনতা থেরাপি দিয়ে যাচ্ছে ইতালির স্যান র‍্যাফায়েল হাসপাতাল

এ পর্যন্ত এক হাজারের বেশি রোগী হাসপাতালের তত্ত্বাবধানে এই ঘুমহীনতা থেরাপি নিয়েছেন এবং এখন এটি ইতালির জাতীয় স্বাস্থ্য সেবা বিভাগেও চালু হয়েছে। যখন আমি এখানে আসলাম, তখন আমার এতটাই খারাপ লাগছিল যে, আমার মরে যেতে ইচ্ছা হচ্ছিল,বলছেন নোরমা। প্রথমবার যখন তিনি ক্লিনিকে গেলেন, তিনি চিন্তায় পড়ে গিয়েছিলেন। আমি উদ্বিগ্ন হয়ে পড়েছিলাম কারণ যখনি আমি নাজুক বোধ করতাম, তখন আমি শুধুমাত্র ঘুমাতে চাইতাম। কিন্তু এখানে যখন তারা টের পায় যে আপনি ঘুমিয়ে পড়ছেন, তখন তারা বাধা দেয়। আমি বুঝতে পারছিলাম, এটা আমাকে সাহায্য করার জন্যই তারা করছে, সুতরাং আমি সেটা মেনে নিয়েছিলাম।তিনি বলছেন। এক সপ্তাহের পুরো তিন রাত তিনি জেগে থাকেন এবং হাসপাতালে সুস্থ হয়ে ওঠার জন্য তাকে আরো ১৭ দিন কাটাতে হয়। শুরুর দিকে এটা ছিল খুবই কঠিন,” বলছেন নোরমা।কিন্তু সব শেষে মনে হচ্ছিল, তারা আমার শিরার ভেতরে কিছু একটা যেন ঢুকিয়ে দিয়েছে, এতটাই ভালো লাগছিল। আমার অনেক শান্তি লাগছিল, অনেক আরাম বোধ হচ্ছিল।

এটা যেন জাদুর মতো

নোরমা বলছেন, নিদ্রাহীনতা থেরাপি তার অবস্থার উন্নতি ঘটিয়েছে

নোরমা বলছেন, নিদ্রাহীনতা থেরাপি তার অবস্থার উন্নতি ঘটিয়েছে

স্যান রাফায়েল হাসপাতালের চিকিৎসকরা বলছেন, চিকিৎসকদের নজরদারি মধ্যে নিদ্রাহীনতার এই থেরাপি বিশেষ অবদান রাখতে পারে, যা ৭০ শতাংশ রোগীর ক্ষেত্রেই ইতিবাচক হয়েছে। আমরা দেখতে পেয়েছি, এই চিকিৎসার পরে আমাদের রোগীরা ভালো বোধ করছে,” বলছেন ফ্রান্সিসকো বেনেডেক্ট, হাসপাতালের একজন মনোরোগবিদ। তারা ভালোভাবে থেকেছে, তাদের পেশায় ফিরে গেছে। যখন তারা ওয়ার্ড থেকে ছাড়া পেয়েছে, তারা হাসিমুখে গেছে। তারা আত্মহত্যার কথা ভাবতো আর শেষে যখন তারা বাড়ি ফিরে গেছে, তখন তারা নতুন করে তাদের পেশাজীবন ভাবতে শুরু করেছে।রোগীরা অনেক সময় ক্লিনিকে তখনি আসেন, যখন তারা অন্য সব চেষ্টা করে ব্যর্থ হন। অনেক সময় তারা আমাদের কাছে এসে বলে, আমার আর কোন উপায় নেই, আর কিছুই করা সম্ভব হচ্ছে না।” বলছেন বেনেডিক্ট।তারাই হচ্ছে এই কার্যকরী, দ্রুতগতির, বিশেষ কষ্টের চিকিৎসার জন্য আদর্শ রোগী, যাদের আচরণ বদলাতে পারে।

বাইপোলার ডিসঅর্ডার চিকিৎসায় নিদ্রাহীনতা থেরাপি নিয়ে কাজ করছেন ফ্রান্সিসকো বেনেডিক্ট

বাইপোলার ডিসঅর্ডার চিকিৎসায় নিদ্রাহীনতা থেরাপি নিয়ে কাজ করছেন ফ্রান্সিসকো বেনেডিক্ট

বেনেডিক্ট স্বীকার করছেন যে, মনে হতে পারে যে এটা একটা অদ্ভুত চিন্তা যে, সেইসব মানুষকে রাতে জাগিয়ে রাখার চেষ্টা করা, যারা এমনিতেই রাতে ঘুমাতে পারছেন না।এটাকে একটা পাল্টা-চেতনা বলে দেখা যেতে পারে: যখন একজন সাধারণ ব্যক্তি সারারাত জেগে থাকেন, যার এই মনোরোগ নেই, তিনি সাধারণত পরের দিন ক্লান্ত হয়ে থাকেন।” তিনি বলছেন। কিন্তু বাইপোলার রোগ যাদের রয়েছে, অনেক ক্ষেত্রে নিদ্রাহীনতা ঠিক বিপরীত ব্যাপারটি ঘটায়। এটা তাদের সেরোটোনিনে (যে হরমোনের সঙ্গে ভালো থাকা এবং আনন্দের অনুভূতি জড়িত থাকে এবং রোগীদের ঘুম-সজাগ চক্র ঠিক রাখে) একটা ইতিবাচক ব্যাপার ঘটায়। তিনি বলছেন, এটা আসলে শক্তিশালী একটা প্রতিষেধক হিসাবে কাজ করে। তবে রোগীদের সতর্কতার সঙ্গে নজরদারি করা হয়, যাতে এটা তাদের মধ্যে কোন উন্মাদনার সৃষ্টি না করে। কীভাবে এটি কাজ করে, সেটা দেখার জন্য চিকিৎসাধীন থাকা রোগীদের একটি ছোট গ্রুপকে পর্যবেক্ষণ করেন এই রোগীদের টানা ৩৬ ঘণ্টা ধরে সজাগ থাকতে হবে, সপ্তাহে তিনবার।

জেগে থাকার জন্য ধাঁধা এবং নানা খেলা খেলেন রোগীরা সময় কাটানোর জন্য রোগীরা ধাঁধা খেলে, গল্প করে, টিভি দেখে এবং কফি খায়। যখন তারা আর নিজেদের চোখ মেলে রাখতে পারে না, তখন তারা বাগানে হাঁটাহাটি করার জন্য যায় অথবা চোখেমুখে ঠাণ্ডা পানির ঝটকা দেয়। র‍্যাচেল নামের একজন রোগীর কৌশল ছিল- এসব সময়ে কাপড় বুনে যাওয়া। ৬১ বছর বয়সী গর্গিও একজন বৈদ্যুতিক মিস্ত্রী, যার বিশ বছর ধরে বাইপোলার রোগ রয়েছে। তিনি বেশ কয়েকটি থেরাপি এবং অনেক ধরণের ওষুধ খেয়ে দেখেছেন, কিন্তু কোনটাতেই কোন উপকার হয়নি। সুতরাং তিনি এমন কিছু খুঁজছিলেন, যা তার সাহায্যে আসবে। বিষণ্ণতাটি এতো জোরালো ছিল যে, আমি নিজের চাকরি করতে পারছিলাম না, কোন কিছুই করতে পারছিলাম না। আমি শুধু বলতে পারি, আমি মরে যেতে চাইছিলাম।আপনি হয়তো ভাবতে পারেন যে, সারা রাত ধরে জেগে থাকতে গর্গিওয়ের মতো রোগীদের কোন সহায়তা দরকার হয় না। কিন্তু তারা বিছানায় যেতে চায় না, বলছেন, বেনেডিক্ট, তারা এখানে এসেছে চিকিৎসা করার জন্য।

জেগে থাকার জন্য একজন রোগী কাপড় বুনছেন
ভোর রাত তিনটার দিকে রোগীদের এমন একটি কক্ষে নিয়ে যাওয়া হয়, যেখানে দিনের মতো শক্তিশালী বাতি জ্বলছে, যার ফলে রোগীদের মনে হতে পারে যে, এটা একটা রৌদ্রোজ্জ্বল গ্রীষ্মের দিন।আমরা পর্যবেক্ষণ করে দেখতে পেয়েছি যে, এটা হলো আচরণ পরিবর্তনের বিশেষ মুহূর্ত, যখন খুব সকালের দিকে তারা নিজেদের ভেতর একটা প্রতিষেধক অনুভূতি বোধ করতে শুরু করেন। তিনটার সময় এই বাতি চিকিৎসার পরে তারা সাধারণত ভালো বোধ করতে শুরু করে। বলছেন বেনেডিক্ট। দিনের বেলাতেও পুনরায় এই বাতি চিকিৎসা দেয়া হয় এবং পরবর্তী সপ্তাহগুলোতেও। রোগীদের চোখের ভেতরে প্রবেশ করে আলো এবং এটা তাদের জেগে থাকতে সাহায্য করে, ঘুম ভাব কাটিয়ে দেয় এবং তাদের ভেতর প্রতিষেধক তৈরি করে,বলছেন বেনেডিক্ট।

অনেক ওষুধ খেয়েও সফলতা পাননি গর্গিও সর্বোপরি রোগীদের লিথিয়াম দেয়া হয়, যা আচরণের স্থিতাবস্থা ধরে রাখতে সাহায্য করে। কিন্তু এমন কোন নিশ্চয়তা নেই যে, এটা সবার ক্ষেত্রে কাজ করবে। গর্গিওয়ের ক্ষেত্রে প্রথম কয়েকটি সেশনে কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া যায়নি। কিন্তু নিদ্রাহীনতার দ্বিতীয় রাতে তিনি নিজেকে খানিকটা কম বিষণ্ণ বোধ করতে শুরু করেন।

”আমি জেগে উঠলাম এবং বুঝতে পারলাম না যে, আমি কোথায় আছি। আমি বিষণ্ণতার একটি খারাপ ধরণের অনুভূতি বোধ করছিলাম, যেন অত্যন্ত খারাপ।” বলছেন গর্গিও। এটাকে আমরা বলি পুষিয়ে নেয়া ঘুমের পরে বিষণ্ণতার অবনতির অবস্থা,” ব্যাখ্যা করছেন বেনেডিক্ট।গর্গিও খুবই জটিল একটি রোগী- এবং এ কারণেই এ ধরণের চিকিৎসা হাসপাতালে করা হয়। আমার রোগীদের সেই সময়ে পাশাপাশি থাকতে চাই, যখন তারা আচরণ পরিবর্তনের রোলার কোস্টারের ভেতর দিয়ে যায়।

থেরাপির অংশ হিসাবে কৃত্রিম আলো দিয়ে দিনের মতো আলো তৈরি করা হয় তিনি এখনো বিশ্বাস করেন, এটা চেষ্টা করে দেখা উচিত, বিশেষ করে সেই সব রোগীদের জন্য, যাদের ক্ষেত্রে ওষুধে উপকার পাওয়া যাচ্ছে না। এমনকি নোরমার জন্যও এটা একেবারে সহজ পথচলা ছিল না। ২০১৬ সালে তার প্রথম থেরাপির পরে অবস্থার অবনতি হয়। এবং পরে আরো দুইবার এই চিকিৎসা নিতে হয়েছে।। কিন্তু প্রতিবারেই সে একই ইতিবাচক পরিবর্তন দেখতে পেয়েছে।
সর্বোপরি, নোরমা অনুভব করছেন যে, তার জীবনে পরিবর্তন এসেছে।আমি আমার চিকিৎসককে দেবদূত বলে ডাকি- এই স্থানটি হলো আমার মুক্তির জায়গা।

চিকিৎসকরা স্বীকার করছেন, নিদ্রাহীনতার থেরাপি সবার ক্ষেত্রে কাজ করে না
মনোরোগবিদদের মধ্যে নিদ্রাহীনতার এই থেরাপি নিয়ে বিতর্ক আছে। অনেকে বেনেডিক্টকে একজন প্রবর্তক বলে বর্ণনা করেন, আবার অনেকে মনে করেন, তার চিকিৎসার প্রমাণ যথেষ্ট জোরালো নয়। এতো বছর ধরে এই কর্মসূচীটি চলে আসলেও, এটি কতটা কার্যকরী, সেটি নিয়ে নিরীক্ষা করা হয়নি। যখন কেউ এমন চিকিৎসার উন্নয়ন ঘটান, যেটা নিয়ে তাদের প্রবল আবেগ রয়েছে, তখন অনেক একপেশে বিষয় চলে আসতে পারে, এ কারণেই আমাদের সেটা পরীক্ষা করে দেখতে হয়।বলছেন জন গেডেস, অক্সফোর্ড ইউনিভার্সিটির মনোবিজ্ঞানের অধ্যাপক। আমি মনে করি, নিদ্রাহীনতার সঙ্গে বাতির থেরাপি এবং প্রচলিত থেরাপিগুলো একসাথে মিশিয়ে চিকিৎসা দেয়ার আইডিয়াটি খুবই ভালো-কিন্তু আমাদের, অনেক বেশি রোগীকে নিয়ে নিরীক্ষা মানদণ্ডের বিচার বিশ্লেষণ করার পর চূড়ান্ত উপসংহারে পৌঁছানো যাবে যে, এটা আসলে কতটা কার্যকরী হচ্ছে।

স্যান র‍্যাফায়েল হাসপাতাল
‘র‍্যানডোমাইজড কন্ট্রোলড ট্রায়ালস’ নামের এই নিরীক্ষা পদ্ধতি নিয়ে ভিন্ন মত রয়েছে বেনেডিক্টের। তিনি বলছেন, এই যাচাই পদ্ধতি তৈরি হয়েছে ওষুধের কার্যকারিতা নিরীক্ষার উদ্দেশ্যে। কিন্তু এ ধরণের চিকিৎসার গুণ যাচাই করার জন্য ওই পদ্ধতি আদর্শ নয়। কিন্তু এই ট্রায়ালের মাধ্যমে তিনি যদি চিকিৎসার প্রমাণ করতে না পারেন, তাহলে এই থেরাপি সত্যিই কার্যকরী, সেটা তিনি বিশ্বের মনোরোগবিদদের কাছে তুলে ধরতে পারবেন না। তাদের পর্যবেক্ষণে ৭০ শতাংশ সাফল্যের হার দেখতে পায়নি এবং তিনমাস পরে, যে চারজন রোগীকে পর্যবেক্ষণ করা হয়েছে, তারাও খুব ভালো হয়ে গেছেন বলে জানাননি। কিন্তু এই ধারণাটি বিশ্বের অনেক স্থানেই সমর্থন পেয়েছে। নরওয়ে, জাপান, এবং যুক্তরাষ্ট্রের কোন কোন স্থানে এই পদ্ধতি পরীক্ষা করে দেখা হচ্ছে। যুক্তরাজ্যেও ছোটখাটো আকারে পরীক্ষা চলছে।
এর মাঝে চিকিৎসকরা বিশেষভাবে গুরুত্ব দিচ্ছেন যে, চিকিৎসকদের নজরদারির বাইরে যেন এই থেরাপি কোনভাবেই প্রয়োগ করা না হয়।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

ঠাকুরগাঁওয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ-চিকিৎসাধীন অবস্থায় গৃহবধূর মৃত্যু।
দুর্ঘটনা 8 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জে দুঃস্থ ও অসহায়দের মাঝে মানবিক সহায়তা বিতরণ।
রংপুর 8 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে উপকরণ বিতরণ।
রংপুর 8 hours আগে

ঠাকুরগাঁওয়ে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল
রংপুর 14 hours আগে

বগুড়ায় এসএসসি পরীক্ষায় মহিলা দল নেত্রীর হয়ে প্রক্সি দিতে গিয়ে
বগুড়া 1 day আগে

বাল্যবিবাহ প্রতিরোধে বীরগঞ্জে সচেতনতামূলক সমাবেশ ও নাটিকা অনুষ্ঠিত।
রংপুর 1 day আগে

সান্তাহারে মোবাইলে ডেকে হত্যা চেষ্টা, কলেজ ছাত্রকে কুপিয়ে গুরুতর জখম।
অপরাধ 1 day আগে

টিচার্স এ্যাসোসিয়েশন সংবর্ধনা বৃত্তি প্রদান অনুষ্ঠানে এমপি গোলাম যশোর-৪
খুলনা 1 day আগে

দিনাজপুরে বিজিবির অভিযানে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও বাইসাইকেল উদ্ধার।
আইন-বিচার 1 day আগে

সুনামগঞ্জের জাদুকাটা চাঁদাবাজির করিডোরে পরিণত হয়েছে।
অপরাধ 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক