হোম
নির্বাচিত কলাম

সারাদেশে বজ্রপাতে কমপক্ষে ১৯ জনের প্রাণহানি ঘটেছে।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৭ জুন, ২০২১ ১১:২৩ পূর্বাহ্ণ

ফাইল ছবি

সারাদেশে বজ্রপাতে কমপক্ষে ১৯ জনের প্রাণহানি ঘটেছে। এ ছাড়া কয়েকজন আহত হয়েছেন। এদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এসব ঘটনা ঘটে। চট্টগ্রাম, সিরাজগঞ্জ, ফেনী, মাদারীপুর, নোয়াখালী, মুন্সিগঞ্জ, পটুয়াখালী, মানিকগঞ্জ ও বরিশাল জেলায় এ হতাহতের ঘটনা ঘটে। স্থানীয় প্রতিনিধিদের পাঠানো সংবাদের ভিত্তিতে এ তথ্য জানা গেছে। আমাদের চট্টগ্রাম প্রতিনিধি জানান, জেলায় বজ্রপাতে একদিনে দুই নারীসহ ৬ জনের প্রাণহানি ঘটেছে। এ ছাড়া আহত হয়েছে আরো ৪ জন। এর মধ্যে ফটিকছড়ি ও সীতাকুণ্ড উপজেলায় ২ জন করে এবং বোয়ালখালী ও মিরসরাই উপজেলায় একজন করে মারা গেছেন।

এই জেলায় নিহতরা হলেন- ফটিকছড়ির লাকী দাশ (৩৮) ও ভানু শীল (৪০), সীতাকুণ্ডের আব্দুল জলিল (৪০) ও এসকান্দার আলী (৬০) এবং মিরসরাইয়ের মো. সাজ্জাদ হোসেন (১৬, স্কুল শিক্ষার্থী) ও বোয়ালখালীর মো. জাহাঙ্গীর (৩৯)। এ ছাড়া আহতরা হলেন- শোভা রানী দাশ (৪৫), মালতী রানী দাশ (৫০), মোশারফ হোসেন (৫০) ও বদিউজ্জামান (১৮)।

সিরাজগঞ্জ প্রতিনিধি জানিয়েছেন, জেলার ৩টি উপজেলায় বজ্রপাতের পৃথক ঘটনায় ৫ জনের প্রাণহানি ঘটেছে। নিহতরা হলেন- উল্লাপাড়া উপজেলার বাগমারা গ্রামের রফিকুল ইসলাম (৪৫), উধুনিয়া ইউনিয়নের আগদিঘল গ্রামের শাহেদ আলীর ছেলে স্কুলছাত্র ফরিদুল ইসলাম (১৫)। এ ছাড়া অন্যরা হলেন- বেলকুচি উপজেলার চরশমেসপুর গ্রামের ইউসুফ আলীর স্ত্রী লাইলী থাতুন (৩৫) এবং শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের চর আঙ্গারু গ্রামের আমানত হোসেনের ছেলে আব্দুল্লাহ (২৬) ও নরিনা ইউনিয়নের বাতিয়া গ্রামের আলহাজ বার্বুচি (৫০)।

অন্যদিকে, মাদারীপুর জেলার শিবচরে আয়েশা বেগম (৫০), ফেনী জেলার সোনাগাজীর দুই শিশু সাজেদা আক্তার (১২) ও আল আমীন (৬), নোয়াখালী জেলার হাতিয়ার মো. আবদুল মান্নান খোকন (৩৬), পটুয়াখালী জেলার মির্জাগঞ্জের আবদুল জলিল, মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখানের অপূর্ব বর্মন (১৯), মানিকগঞ্জের ঘিওরের মো.শাহীন হোসেন (১৮) এবং বরিশালের উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নের উত্তর সাতলা গ্রামের নান্টু বালী (৩০) বজ্রপাতে নিহত হয়েছেন।

উল্লেখ্য, নিহতদের মধ্যে কয়েকজন শিক্ষার্থী রয়েছেন। সংশ্লিষ্ট উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতের খবরের সত্যতা নিশ্চিত করা হয়েছে। এদের মধ্যে কেউ ফুটবল খেলতে, কেউ জমিতে কাজ করতে আবার কেউ পশু চড়াতে গিয়ে বজ্রপাতের শিকার হয়ে প্রাণ হারিয়েছেন।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ খবর

দেশীয় মাছ পোনা অবস্থায় বিনাশ।
রংপুর 2 hours আগে

চিরিরবন্দরে প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত।
রংপুর 16 hours আগে

মে দিবস উপলক্ষে স্টীল ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের র‍্যালি ও আলোচনা
জাতীয় 16 hours আগে

দিনাজপুরে ৭ লাখ টাকা আত্মসাতের প্রতারণা মামলায় অভিযুক্ত কারাগারে।
আইন-বিচার 17 hours আগে

ঠাকুরগাঁওয়ে পুষ্টি নিরাপত্তায় সজিনা চাষের রোপণ কার্যক্রমের উদ্বোধন।
অর্থনীতি 2 days আগে

দিনের আলোতেই ছাগল চুরি আদমদীঘিতে জনতার হাতে আটক ২ যুবক,সিএনজি
অপরাধ 3 days আগে

দিনাজপুরের চিরিরবন্দরে ভূমি সেবা সহায়তা কেন্দ্রের শুভ উদ্বোধন।
রংপুর 4 days আগে

দিনাজপুরে খাস জমিতে অবৈধ ভাবে ভবন নির্মানের প্রতিবাদ করায় বাদীর
আইন-বিচার 4 days আগে

ঠাকুরগাঁওয়ে উপজেলা পর্যায়ের গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ও পুরস্কার বিতরণ।
খেলাধুলা 4 days আগে

দিনাজপুরের বিরামপুরে দিবালোকে ৮ ভরি স্বর্ণ ছিনতাই ৪ জন আটক।
আইন-বিচার 4 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক