হোম
অপরাধ

সাভারে হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে মধুমতি মডেল টাউনে চলছে অবৈধ ব্যবসা

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি, ২০২৩ ৬:৫৩ অপরাহ্ণ

ফাইল ছবি

রফিকুল ইসলাম জিলু,ব্যুরো প্রধান ঢাকাঃ সাভারে মধুমতি মডেল টাউনের ভিতর গড়ে উঠেছে বেশ কিছু রিসোর্ট। এসব রিসোর্ট মূলত পিকনিক স্পট হিসেবেই পরিচিত। কিন্তু এর বাইরেও এর একটা পরিচয় রয়েছে। ভদ্রলোকের নষ্ট পল্লি বলেও জানেন আশেপাশের লোকজন। প্রশাসনের নাকের ডগায় প্রায় প্রতিটি রিসোর্টে চলে অসামাজিক কার্যকলাপ। খোঁজ নিয়ে জানা যায়, মধুমতী মডেল টাউন সাভারের বন্যা প্রবাহ অঞ্চলে অবৈধভাবে তৈরি করা হয়েছিল। কিন্তু ২০০৪ সালের আগস্টে এই প্রকল্পের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট আবেদন করে বেলা। পরে ২০০৫ সালে এই প্রকল্পটি অবৈধ ঘোষণা করেন উচ্চ আদালত। সর্বশেষ ২০২১ সালের ২৫ এপ্রিল ৫ টি রিভিউ পিটিশন খারিজ করে পূর্বের রায় বহাল রাখেন। রায়ের ৬ মাসের মধ্যে আগের অবস্থায় রূপান্তর করতেও নির্দেশনা দেওয়া হয়। তবে আগের অবস্থায় ফিরিয়ে দেওয়া তো দূরের কথা, নাম পরিবর্তন করে নির্মান করা হচ্ছে নতুন স্থাপনা।
অনুসন্ধানে জানা যায়, মধুমতি মডেল টাউন নামে প্রায় ৫৫০ একর জমি ক্রয় করেন মেট্রো মেকারস অ্যান্ড ডেভেলপারস লিমিটেড। যদিও আইনানুযায়ী কোম্পানি কিংবা ব্যক্তির মালিকানাধীন ১০০ একরের ওপরে জমি থাকতে পারে না। যেখানে প্রায় ২০টি ডুপ্লেক্স বাড়ি, রাজমহল, লেকভিউ, জিওন, কল্লোল কুটির, ছায়াবিথি-১, ছায়াবিথী-২ সহ ৮ টি রিসোর্ট, প্রায় ৩০০ একতলা ভবন এবং ১৫০টি টিন শেড বাড়ি নির্মাণ করা হয়েছে। এছাড়া নতুন করে নির্মান করা হয়েছে আরও একটি রিসোর্ট। যেখানে এখনও কোন কার্যক্রম শুরু হয় নি। মুলত এসব বাড়ি ঘরেই চলে অসামাজিক কার্যকলাপ। এ সব রিসোর্টের মধ্যে একটি হলো রাজমহল রিসোর্ট। যেখানে ৪ হাজার টাকার বিনিময়ে স্ত্রী পরিচয়ে যে কোন নারীকে নিয়ে একান্তে কাটানো যায় সারা দিন। দুপুর হলেই রিসোর্টের রান্না করা খাবার। এর পর চলে আবার নষ্টামি। রাজমহল রিসোর্টের দায়িত্বে থাকা শাহিন বলেন, আমাদের এই রিসোর্টে রয়েছে ৮ টি কক্ষ। এসব কক্ষের প্রতিটি সারা দিনের জন্য ৪ হাজার টাকায় ভাড়া দেওয়া হয়। আমরা একটি ফরম দেই সেটি পূরণ করলেই আর কোন সমস্যা নেই। সাহেবরা নারী নিয়েই এখানে একান্তে সময় কাটানোর জন্য আসেন। তবে সাহেবরা সবাই স্ত্রী পরিচয় দেন। স্বামী স্ত্রী প্রমানের উপায় সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আমরা তো স্বামী-স্ত্রী প্রমান করতে পারি না। যদি কাবিননামা আনার নিয়ম থাকতো তাহলে এটা প্রমান করা যেত। অসামাজিক কার্যকলাপের ব্যাপারে তিনি বলেন, কোন রিসোর্টে অসামাজিক কার্যকলাপ হয় না। সব রিসোর্টেই তো এটা হয়। রিসোর্ট মানেই অসামাজিক কার্যকলাপ।
ছায়াবিথি রিসোর্টের বাবুর্চী মিরাজ বলেন, এখানে বান্ধবী নিয়ে, প্রেমিকা নিয়ে অবসর সময় কাটানের জন্যই মানুষ বেশি আসেন। এখানে ঘন্টা চুক্তি, দিন চুক্তিতে ভাড়া দেওয়া হয়। প্রতিটি ঘর ৫০০০ টাকায় ভাড়া দেওয়া হয়। কল্লোল কুটিরের সিকিউরিটি নুরুল ইসলাম বলেন, এখানে প্রতিটি ঘর ৫ হাজার টাকায় ভাড়া দেওয়া হয়। অনেকে স্বামী স্ত্রী পরিচয়ে এখানে আসেন। স্বামী স্ত্রী অবসর সময় কাটাতে ৫ হাজার টাকায় রুম নেবে কেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তারা বলেন স্বামী-স্ত্রী কিন্তু সত্যিই স্বামী স্ত্রী কি না এটার প্রমান আমাদের কাছে থাকে না। এব্যাপারে নির্মানাধীন রিসোর্ট “ওন ভিলার” মালিক মফিজ উদ্দিন বলেন, ওই রকম রিসোর্ট তো আমাদের না। আমি মুলত থাকার জন্য করেছি। তবে টুকটাক অনুষ্ঠান করছে, এখন করলে করবে না করলে নাই। আমার কোন কাগজপত্র নাই। জায়গাটা পরিত্যক্ত ছিল তাই একটা স্থাপনা করেছি। ওইভাবে এখানে অনুষ্ঠান হয় না। এখানে যাস্ট একটা ঘর আর বাউন্ডারি ওয়াল। এখানে সবাই করছে, শুধু আমি না। সবাই করছে তাদের দেখে আমিও করেছি। ছায়াবিথী রিসোর্টের ম্যানেজার তানজিম আহমেদ বলেন, আমাদের লাইসেন্স রয়েছে। প্রতিটি জেলায় জেলা প্রশাসক থেকে একটি অনুমতি পত্র দেন। যেটা আমাদের রয়েছে। আমরা ট্রেড লাইসেন্স নিয়েছি রাজফুলবাড়িয়া থেকে। তবে রাজফুলবাড়িয়ায় ট্রেড লাইসেন্স দেওয়ার মত কেউ নেই।
সাভার উপজেলা সচেতন নাগরিক কমিটির সভাপতি সালাউদ্দিন খান নইম বলেন, সুপ্রীম কোর্টের নিষেধাজ্ঞা থাকা সত্বেও যদি সেখানে অবৈধ স্থাপনা, অবৈধ কার্যকলাপ হয় আমরা মোটেও এটা প্রত্যাশা করি না। আমরা চাই দ্রুত প্রশাসন যেন সু-দৃষ্টি দেন। ভাকুর্তা ইউনিয়নের চেয়ারম্যান হাজ্বী মো. লিয়াকত হোসেন বলেন, যেহেতু পুরো মধুমতী মডেল টাউনই অবৈধ। সেখানে ট্রেড লাইসেন্স দেওয়ার প্রশ্নই ওঠে না। আমি যতদূর জানি এসব রিসোর্টে ভাল কোন কর্মকান্ড হয় না। আশা করি প্রশাসন এব্যাপারে সু-দৃষ্টি দেবেন।
এ ব্যাপারে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম বলেন, আদালতের নির্দেশ কার্যকর করার জন্য আমরা আন্তরিকভাবে চেষ্টা করছি। হাউজিং কতৃপক্ষের প্রতি আদালত যে নির্দেশ দিয়েছেন তা পালন না করে তারা বিভিন্ন ছলচাতুরী পন্থা অবলম্বন করছেন। আমি আমাদের ঊর্ধ্বতন কতৃপক্ষকে জানিয়েছি তারা সিদ্ধান্ত নেবেন। এখানে যে গুলো স্থাপনা রয়েছে সব গুলোই অবৈধ। এখানে যেসব রিসোর্ট রয়েছে তাদের জেলা প্রশাসকের কাছ থেকে নিবন্ধন নিতে হবে। অন্যথায় সব গুলোই অবৈধ। আমরা এসব রিসোর্টের বিরুদ্ধে খুব শিঘ্রই অভিযান পরিচালনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

দিনাজপুরে ডিএনসির অভিযানে ৩ হাজার ২০টি ইয়াবা ট্যাবলেট সহ আটক-১।
অপরাধ 4 hours আগে

সুনামগঞ্জ কাবিখা বাস্তবায়ন মনিটরিং কমিটি গঠনে ব্যাপক অনিয়মের অভিযোগ।
আইন-বিচার 11 hours আগে

সাভার প্রেসক্লাবকে জমিসহ ভবন তৈরি করে দেয়া হবে: ইয়াসিন ফেরদৌস।
ঢাকা 11 hours আগে

ঠাকুরগাঁওয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ-চিকিৎসাধীন অবস্থায় গৃহবধূর মৃত্যু।
দুর্ঘটনা 1 day আগে

দিনাজপুরের বীরগঞ্জে দুঃস্থ ও অসহায়দের মাঝে মানবিক সহায়তা বিতরণ।
রংপুর 1 day আগে

দিনাজপুরের বীরগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে উপকরণ বিতরণ।
রংপুর 1 day আগে

ঠাকুরগাঁওয়ে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল
রংপুর 1 day আগে

বগুড়ায় এসএসসি পরীক্ষায় মহিলা দল নেত্রীর হয়ে প্রক্সি দিতে গিয়ে
বগুড়া 2 days আগে

বাল্যবিবাহ প্রতিরোধে বীরগঞ্জে সচেতনতামূলক সমাবেশ ও নাটিকা অনুষ্ঠিত।
রংপুর 2 days আগে

সান্তাহারে মোবাইলে ডেকে হত্যা চেষ্টা, কলেজ ছাত্রকে কুপিয়ে গুরুতর জখম।
অপরাধ 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক