হোম
অপরাধ

সাভারে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে এক যুবক নিহত

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৩ এপ্রিল, ২০২৪ ১:০৯ অপরাহ্ণ

ফাইল ছবি

মুক্ত কলম নিউজ ডেক্সঃ সাভারে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে সাজ্জাদ হোসেন (২২) নামের এক রং মিস্ত্রীকে নিহত হয়েছেন। এঘটনায় নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ। শনিবার (১২ এপ্রিল) সকাল সাড় ৮ টার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন সাভার মডেল থানার পরিদর্শক (ওসি) মোহাম্মদ শাহ্জামান। এর আগে গতকাল শুক্রবার রাত ১১ টার দিকে সাভার পৌরসভার ২ নং ওয়ার্ডের আরাপাড়ার বালুর মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সাজ্জাদ হোসেন ঢাকার মোহাম্মদপুর থানার রায়েরবাজার ছাতা মসজিদ এলাকার মো. শাহীন আলম নুরার ছেলে। তিনি সাভারের আরাপাড়া এলাকার কফিল উদ্দিনের বাড়িতে ভাড়া থেকে একটি ফার্ণিচারের দোকানে রংমিস্ত্রি হিসাবে কাজ করতেন। তার ঘরে সিদরাতুল মুনতাহা সাফা নামের পাঁচ বছরের একটি কন্যা সন্তান রয়েছে।

পুলিশ জানায়, গতকাল রাতে স্বপন কিশোর গ্যাংয়ের দুই সদস্যদের সাথে নিহত ও তার বন্ধুদের হাতাহাতির ঘটনা ঘটে। পরে স্বপন গ্যাংয়ের ৭/৮ জন ঘটনাস্থলে এসে সাজ্জাদকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এসময় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেলে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্বজন বাপ্পি মিয়া বলেন, গতকাল রাতে সাভার পৌরসভার আরাপাড়ার বালুর মাঠ এলাকায় সাজ্জাদকে স্বপ
সদস্যের সাথে হাতাহাতির ঘটনা ঘটেছে বলে শুনেছি। পরে তারা প্রস্তুতি নিয়ে এসে সাজ্জাদকে ওরা মেরেই ফেললো।

নিহতের খালু নজরুল ইসলাম বলেন, সাজ্জাদ হেমায়েতপুরের একটি ফার্ণিচারের দোকানে রংমিস্ত্রির কাজ করতো। তার বন্ধুরা জানায়, ওই এলাকায় সাজ্জাদ ও তার বন্ধুরা আড্ডা দিচ্ছিলো। এসময় স্বপন গ্যাংয়ের দুই সদস্য রিকশাযোগে যাওয়ার সময় সাজ্জাদ ও তার বন্ধুদের পরিচয় জানতে চায়। পরে তাদের সাথে কথা-কাটাকাটির এক পর্যায়ে ওই দুই সদস্যকে চড়থাপ্পড় মারে তারা। পরে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এর প্রায় দেড় ঘন্টা পরে স্বপনসহ তার গ্যাংয়ের আরও ৭/৮ সদস্য ঘটনাস্থলে এসে সাজ্জাদকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

সাভার মডেল থানার পরিদর্শক (ওসি) মোহাম্মদ শাহ্জামান বলেন, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিস্তারিত পরে জানানো হবে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

বগুড়ায় সার চোরাকারবারির অভিযোগ,কৃষি কর্মকর্তার ভূমিকা নিয়ে প্রশ্ন।
অপরাধ 2 hours আগে

দিনাজপুর পার্বতীপুরে মা ও মেয়ের হত্যার ন্যায় বিচারের দাবীতে সংবাদ
আইন-বিচার 9 hours আগে

নাগরিক ভাবনা : স্বপ্নভঙ্গের দীর্ঘ রাত,উড়ার কথা ছিল কিন্তু হলো
নাগরিক ভাবনা 9 hours আগে

দিনাজপুরের চিরিরবন্দরে ট্রাক চাঁপায় মাদ্রাসা ছাত্র নিহত।
দুর্ঘটনা 9 hours আগে

সুনামগঞ্জে রানু মাসুকের নেতৃতে চলে নদীর পাড় কাটা বিলীনের পাথে
অপরাধ 9 hours আগে

সান্তাহারে চিহ্নিত মাদক ব্যবসায়ী রেজাউন নবী গাঁজাসহ গ্রেপ্তার।
অপরাধ 9 hours আগে

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বাড়ির পাশের পুকুরে ডুবে শিশুর মৃত্যু।
দুর্ঘটনা 12 hours আগে

ঠাকুরগাঁও রানীশংকৈলে স্বর্ণের মূর্তি দেখিয়ে প্রতারণায় আটক।
রংপুর 14 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে পিতার আঘাতে পুত্র নিহত।
অপরাধ 1 day আগে

দিনাজপুরের চিরিরবন্দরে-১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক-১।
অপরাধ 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক