হোম
জাতীয়

সাঁওতালদের জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহন করা হলে ও বণ্যপ্রাণী শিকার বন্ধ হচ্ছে না

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৪ মার্চ, ২০২৩ ৬:০৭ অপরাহ্ণ

ফাইল ছবি

মোঃ মজিবর রহমান শেখ,সিনিয়র স্টাফ রিপোর্টারঃ ঠাকুরগাঁও জেলায় সরকারি-বেসরকারী বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে সাঁওতালদের মুল শ্রোতধারায় আনতে নানা উদ্যোগ গ্রহন করা হলেও বণ্যপ্রাণি শিকার বন্ধ হচ্ছে না। তারা বিশেষ দিবস ছাড়াও দলবেঁধে বিভিন্ন এলাকায় নির্বিঘ্নে হত্যা করছে এসব বন্যপ্রানী। মাঝে মধ্যেই নানা বয়সীদের নিয়ে দল গঠন করে বিভিন্ন এলাকায়, বিভিন্ন প্রজাতির পাখি, শেয়াল, বেজি, বাগডাসা, বনবিড়াল সহ বিভিন্ন বন্যপ্রাণী নিষ্ঠুরভাবে হত্যা করতে দেখা যায়। কিছুদিন পূর্বে লক্ষ্য করা যেতো সাঁওতালদের বিশেষ দিবস উপলক্ষে বন্যপ্রাণি শিকার করা হতো। তবে ধীরে ধীরে সরকারি বিভিন্ন দপ্তরের পাশাপাশি বেশ কয়েকটি সংস্থা সাঁওতালদের নিয়ে কাজ শুরু করে। তাদের মূল স্রোত ধারায় নিয়ে আসতে নেওয়া হয় গুরুত্বপুর্ন পদক্ষেপ । বন্যপ্রাণি হত্যার প্রবনতা কমলেও এখনও সম্পুর্নরূপে বন্ধ হয়নি। বর্তমানে বিশেষ দিবস বা দিন ছাড়াও দেধারছে ঠাকুরগাঁও জেলার বিভিন্ন স্থানে এসকল পরিবেশের ভারসাম্য রক্ষাকারী প্রাণিকে হত্যার চিত্র চোখে পরে। এ কারনে বণ্যপ্রাণী আজ হুমকির মুখে। বর্তমানে এমনিতেই বিভিন্ন বণ্যপ্রাণী বিলুপ্তপ্রায়; এর উপরে এভাবে শিকার চলমান থাকলে পরিবেশের মারাত্ম ক্ষতি হতে পারে। সম্প্রতি ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়নের বুড়িবাঁধ এলাকায় চোখে পরে একদল সাঁওতাল গম, ভুট্ট্রা ক্ষেতে বন্যপ্রাণী শিকার করছেন। এ সময় তারা তীর-ধনুক, বল্লম, লাঠিসোটা দিয়ে বেশ কয়েকটি বেজি হত্যা করে। তাদের শিকার করা দেখতে উৎসুক মানুষেরা সেখানে ভীড় জমায়। লক্ষ্য করা যায়, সাঁওতালদের ৪/৫ জনের দলটি গমের ক্ষেতের ভেতরে লাঠি দিয়ে আঘাত করছে এবং মুখ দিয়ে শব্দ করছে। এ সময় বেজিরা প্রাণভয়ে এদিক-ওদিক ছুটাছুটি করতে থাকে। তখন সাঁওতালেরা তীর ছুঁড়ে তাদের শিকার করেন। শিকারীদের নাম, পরিচয় জানতে চাইলে তারা তা জানাতে অস্বীকৃতি জানিয়ে শুধু জানায় তারা সাঁওতাল, তাদের বাড়ি ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়নের ফাড়াবাড়ি শিমুলতলীতে। এ ব্যাপারে ঠাকুরগাঁও আদিবাসী পরিষদের উপদেষ্টা এ্যাড. ইমরান হোসেন চৌধুরী বলেন, এখন বন্যপ্রানী ওরা মারে না ওরা। বর্তমানে শিকার নাই। সাঁওতালেরা যাতে বন্যপ্রাণী হত্যা না করে সে কারনে বিভিন্ন পদক্ষেপ গ্রহন করা হয়। ওদেরকে সংগঠন থেকে নিষেধ করা হয়েছে, যে এটি বে আইনী। ই-এসডিও প্রেমদীপ প্রকল্পের মাধ্যমে তাদের সতর্ক করা হয়েছে; তাই এখন আর এ জাতীয় ঘটনা ঘটেনা।
ঠাকুরগাঁও বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন অনুযায়ী যে কোন ধরনের বন্যপ্রাণী শিকার করা সম্পুর্ন বি আইনি। বন বিভাগের পক্ষ থেকে সাঁওতালদের বন্যপ্রাণী শিকার বন্ধে কোন প্রকল্প চালু নেই। তবে বেসরকারী সংস্থাগুলো ইচ্ছা করলে তাদের নিয়ে কাজ করতে পারে। আমরা যে কোন প্রোগ্রামে গেলে তাদের যথাসাধ্য বোঝানোর চেষ্টা করি। বণ্যপ্রাণী অপরাধ দমন ইউনিট বাংলাদেশের ফরেনসিক বিভাগের প্রধান কনক রায় বলেন, ইতিমধ্যে দেশের প্রায় সব জায়গাতেই সাঁওতাল সম্প্রদায়ের মানুষদের বোঝানোর চেষ্টা করা হচ্ছে, যে এটি একটি অপরাধ। এর জন্য শাস্তির বিধানও রয়েছে। তবে বণ্যপ্রাণী হত্যা বন্ধে সচেতনতামূলক কার্যক্রমগুলো বৃদ্ধি করতে হবে। বণ্যপ্রাণী রক্ষা করলে আমাদের কি উপকার রয়েছে তা তাদের জানাতে হবে। নির্দিষ্ট এলাকার তথ্য থাকলে আমাদের জানালে আমরা ঐ এলাকায় গণসচেতনতা মূলক কার্যক্রম গ্রহনের মাধ্যমে বণ্যপ্রাণী হত্যা রোধ করতে পারবো। বণ্যপ্রাণী ধরা, মারা, খাওয়া, ক্রয়-বিক্রয়, পাচার, দখলে রাখা বা শিকার করা আইনত দন্ডনীয় অপরাধ। বণ্যপ্রানী দেশের সম্পদ, জীবন, জীবিকা ও পরিবেশের জন্য অত্যন্ত গুরুত্বপুর্ন। বণ্যপ্রাণী সংক্রান্ত অপরাধ দমনে সকলে এগিয়ে আসবেন এবং এ সকল জীববৈচিত্র্য রক্ষায় ভূমিকা রাখবেন এমনটাই প্রত্যাশা সবার।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

দিনাজপুরের পার্বতীপুরে জেন্ডার ভিত্তিক নাগরিক প্লাটফর্মের সেমিনার।
রংপুর 10 hours আগে

ঠাকুরগাঁও রাণীশংকৈলে পানির গর্তে পড়ে ৬ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু।
দুর্ঘটনা 18 hours আগে

পঞ্চগড়ে রাষ্ট্রের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে তথ্য অধিকার আইনের
রংপুর 18 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জের সাতোর ইউনিয়ন বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ঘোষণা।
রংপুর 19 hours আগে

দিনাজপুরের বোচাগঞ্জে কৃষক কার্ড তৈরীর তথ্য সংগ্রহ উদ্বোধন।
অর্থনীতি 1 day আগে

যেভাবে মুক্তিযোদ্ধাদের সম্মান জানানো হয় জুলাই যোদ্ধাদেরও রাষ্ট্রীয়ভাবে স্মরণ করা উচিত
জাতীয় 1 day আগে

দিনাজপুর সুইহারী এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ী আটক। 
অপরাধ 1 day আগে

যশোর-নড়াইলের সংযোগকৃত ভাঙ্গা ও পঁচা কাঠের সেতুর কারণে জীবনের ঝুঁকি
খুলনা 1 day আগে

দিনাজপুরের বীরগঞ্জের বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ঘোষণা।
রংপুর 2 days আগে

ঠাকুরগাঁওয়ে স্কুলছাত্রী ধর্ষণের মামলায় ৩ জনের আমৃত্যু ও ৩ জনের
রংপুর 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক