হোম
নির্বাচিত কলাম

সরকার চাইছে জাতীয় পরিচয়পত্রের দায়িত্ব বদল করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দিতে,সেবার মান কতটা নিশ্চিত করা সম্ভব? 

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১০ জুন, ২০২১ ২:৫২ অপরাহ্ণ

ফাইল ছবি

সরকার চাইছে জাতীয় পরিচয়পত্রের দায়িত্ব বদল করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দিতে, সেবার মান কতটা নিশ্চিত করা সম্ভব? বাংলাদেশে নির্বাচন কমিশনের একজন সদস্য জাতীয় পরিচয়পত্র নিবন্ধন কার্যক্রমের দায়িত্ব কমিশনের কাছে রাখার জন্য আবারও সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।এই দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দেয়া না দেয়ার প্রশ্নে এখন সরকার এবং নির্বাচন কমিশনের মধ্যে চিঠি চালাচালি চলছে। সরকার চাইছে দায়িত্ব বদল করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দিতে।

কিন্তু নির্বাচন পর্যবেক্ষক বা বিশেষজ্ঞদের অনেকে বলেছেন, দায়িত্বের হাতবদল হলেই জাতীয় পরিচয়পত্র নিবন্ধনে যথাযথ ব্যবস্থাপনা বা সেবার মান নিশ্চিত করা সম্ভব কিনা-এমন প্রশ্ন তাদের রয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে রয়েছে পাসপোর্ট সেবা কার্যক্রম। এখন এই মন্ত্রণালয়কে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন কার্যক্রমের দায়িত্বটিও সরকার দিতে চাইছে। এ বিষয়ে সরকার সিদ্ধান্ত নিলেও নির্বাচন কমিশনের আপত্তির মুখে বিষয়টি নিয়ে এখন কথাবার্তা চলছে। যদিও পাসপোর্ট দেয়ার কার্যক্রম নির্বিঘ্ন করতে বিভিন্ন সময় কর্তৃপক্ষ নানা পদক্ষেপ নেয়ার কথা বলে থাকে, কিন্তু মানুষের ভোগান্তি বা হয়রানির নানা অভিযোগ থাকে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে রয়েছে পাসপোর্ট সেবা কার্যক্রম। এখন এই মন্ত্রণালয়কে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন কার্যক্রমের দায়িত্বটিও সরকার দিতে চাইছে। এ বিষয়ে সরকার সিদ্ধান্ত নিলেও নির্বাচন কমিশনের আপত্তির মুখে বিষয়টি নিয়ে এখন কথাবার্তা চলছে। যদিও পাসপোর্ট দেয়ার কার্যক্রম নির্বিঘ্ন করতে বিভিন্ন সময় কর্তৃপক্ষ নানা পদক্ষেপ নেয়ার কথা বলে থাকে, কিন্তু মানুষের ভোগান্তি বা হয়রানির নানা অভিযোগ থাকে। উত্তরের একটি জেলা থেকে একজন যুবক জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে কাজের জন্য যেতে পাসপোর্ট করতে গিয়ে দালালের খপ্পরে পড়ে তার ভয়াবহ অভিজ্ঞতা হয়েছে। দালাল তার কাছে প্রথমে আট হাজার টাকা নিয়েছিল। এরপর দালাল তার পাসপোর্ট তুলে নিয়ে মোটা অংকের টাকা দাবি করেছিল।

ঐ যুবক বাধ্য হয়ে দরকষাকষি করে টাকার অংক কিছুটা কমিয়ে সেই টাকা দিয়ে পাসপোর্ট হাতে পেয়েছেন। তিনি তার নাম পরিচয় প্রকাশ করতে রাজি হননি। ঢাকায় একজন শিক্ষার্থী মাহমুদুল হাসান বিদেশে পড়তে যাওয়ার জন্য পাসপোর্ট করতে গিয়ে ভিন্ন ধরনের এক পরিস্থিতির মুখোমুখি হয়েছেন। আমি যখন পাসপোর্টের জন্য অফিসে গেছি, সে সময় আমার বয়স আঠারোর কয়েকদিন বেশি হয়েছে। তখন তারা বলে যে, তোমার বয়স আঠারোর বেশি হওয়ায় পাসপোর্টের জন্য জাতীয় পরিচয়পত্র লাগবে। তারপর একজন দালাল সেখানে এসে বললো যে, আপনি কি পাসপোর্টের আবেদন জমা দিতে চান? আমি তাকে এড়িয়ে গেলাম, বলেন মি: হাসান। তিনি আরও বলেছেন, “পরে জাতীয় পরিচয়পত্রের ব্যাপারে খোঁজখবর করে দেখলাম যে এটা বিশাল একটা প্রক্রিয়া। মানে আমাকে এলাকায় গিয়ে একমাস ধরে সব কাগজপত্র যোগাড় করতে হলো। তারপর সেই কাগজপত্র জমা দিলাম।

অন্যদিকে নির্বাচন কমিশনের পরিচালনায় জাতীয় পরিচয়পত্রের কার্যক্রমের ক্ষেত্রেও বিভিন্ন সময় মানুষের ভোগান্তির নানা অভিযোগ উঠেছে। নাম, পরিচয় এবং জন্ম তারিখে ভুলের অনেক অভিযোগ রয়েছে। জীবিত মানুষকে মৃত বানিয়ে দেয়ার অভিযোগ নিয়েও সাম্প্রতিক সময়ে ব্যাপক আলোচনা হয়েছে। এমনই একজন ভুক্তভোগী নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, তিনি কাগজপত্র নিয়ে নিজেকে জীবিত প্রমাণের চেষ্টায় রয়েছেন। তিনি বলেন, আমি ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলতে গেলে উনারা আমার জাতীয় পরিচয়পত্র নিয়ে বললো যে, এটা আপনার নকল কার্ড। তখন আমি এলাকার নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে গেলাম। উনারা বললো যে আমাকে মৃত দেখানো হয়েছে। তো আমি বললাম, আমিতো জীবিত, আমাকে কীভাবে মৃত দেখানো হলো। তখন আমি এটা সংশোধন করতে বললাম। তারা অনেক কাগজপত্র চাইলো। আমি তিন মাস ধরে ওদের পিছ পিছ ঘুরছি। আমার কাগজপত্র এখনও কমপ্লিট হয় নাই,” বলেন ঐ ভুক্তভোগী ব্যক্তি।

পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্রের সেবা নিয়ে দুর্নীতি বিরোধী সংস্থা টিআইবি’র গবেষণা রয়েছে। সংস্থাটির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেছেন, জাতীয় পরিচয়পত্র নিবন্ধনের ক্ষেত্রে বিভিন্ন সমস্যার পেছনে নির্বাচন কমিশনের দক্ষতার অভাব অন্যতম কারণ। কিন্তু পাসপোর্ট সেবার ক্ষেত্রে দালালচক্র এবং দুর্নীতির বিষয় তারা গবেষণায় পেয়েছেন। তিনি এই পরিস্থিতিকে উভয় সংকট হিসাবে উল্লেখ করেন। এই প্রশ্নটা উত্থাপিত হওয়া যৌক্তিক যে জাতীয় পরিচয়পত্রের দায়িত্ব বদল হলে মানুষের সেবার মানের ক্ষেত্রে এটা কতখানি যথার্থ হবে,” বলেন ইফতেখারুজ্জামান। নির্বাচন পর্যবেক্ষণকারী বিভিন্ন সংগঠনও বলছে, দায়িত্বে হাত বদল করলেই সমস্যাগুলোর সমাধান যে সম্ভব হবে, সে ব্যাপারে তাদের সন্দেহ রয়েছে। তবে সরকারের পক্ষ থেকে দায়িত্ব বদলের সিদ্ধাান্তের কারণ সম্পর্কে সেভাবে কিছু বলা হয়নি।

অন্যান্য দেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এই দায়িত্ব থাকার বিষয়কে যুক্তি হিসাবে তুলে ধরে বক্তব্য দিয়েছেন কয়েকজন মন্ত্রী।
২০০৭ সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে রাজনৈতিক দলগুলোর দাবির মুখে ছবিসহ ভোটার তালিকা তৈরির অংশ হিসাবে প্রথমে ভোটার পরিচয়পত্র তৈরির পরিকল্পনা নেয়া হয়েছিল। সেই প্রক্রিয়াতেই ভোটার পরিচয়পত্রের বদলে জাতীয় পরিচয়পত্র করা হয়। তখন সেনাবাহিনীর সহায়তায় নির্বাচন কমিশন ডাটাবেজ তৈরি করে জাতীয় পরিচয়পত্র দিয়েছিল।

আর সে সময় থেকেই কমিশন সারাদেশে নির্বাচনী কর্মকর্তাদের দিয়ে এই কার্যক্রম চালিয়ে আসছে। বর্তমানে ১১ কোটি ১৭ লাখের বেশি নাগরিক ভোটার তালিকাভুক্ত রয়েছে। ২০১০ সালে আইন প্রণয়ন করে কমিশনকে আইনগতভাবেও এই দায়িত্ব দেয়া হয়েছিল। এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে সেই দায়িত্ব দেয়ার আপত্তি জানিয়েছে নির্বাচন কমিশন। একজন নির্বাচন কমিশনার কবিতা খানম তাদের অবস্থানের পক্ষে যুক্তি তুরে ধরে বলেছেন, একই জনবল, একই যন্ত্রপাতি, একই ডাটাবেজ-সার্ভার দিয়ে ভোটার তালিকার সঙ্গেই জাতীয় পরিচয়পত্র করা হয়েছে।

আমাদেরতো জাতীয় পরিচয়পত্রের জন্য আলাদা জনবল বা অবকাঠামো নাই। আলাদা সার্ভারও নাই। সার্ভারে যে ডাটাবেজ, সেটা ভোটার তালিকার। আর সারাদেশে নির্বাচন কর্মকর্তারাই এই কাজ করছে। সেটাই আমরা বলতে চাইছি, বলেন কবিতা খানম। গত মঙ্গলবার নির্বাচন কমিশন তাদের অবস্থান তুলে ধরে মন্ত্রী পরিষদ সচিবের কাছে চিঠি পাঠিয়েছে। এর আগে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী মন্ত্রী পরিষদ বিভাগ এই কার্যক্রম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে দেয়ার ব্যবস্থা নেয়ার জন্য চিঠি দিয়েছে নির্বাচন কমিশনকে। এক যুগের বেশি সময় ধরে জাতীয় পরিচয়পত্রের কার্যক্রম পরিচালনার বিষয় নির্বাচন কমিশন তাদের চিঠিতে তুলে ধরেছে।

চিঠিতে যুক্তি দিতে গিয়ে কমিশন বলেছে, বাংলাদেশের সংবিধানে অন্য কোন মন্ত্রণালয় বা সংস্থাকে এ ধরনের ক্ষমতা দেয়া হয়নি। ফলে আইনগত জটিলতা হতে পারে। এছাড়া কমিশন বলেছে, জাতীয় পরিচয়পত্রের দায়িত্ব অন্য কোন মন্ত্রণালয় বা প্রতিষ্ঠানকে দেয়া হলে মাঠ পর্যায় থেকে শুরু করে কেন্দ্রীয় পর্যায় পর্যন্ত অবকাঠামো, যন্ত্রপাতি এবং প্রযুক্তি সংগ্রহ করতে হবে। সেজন্য অনেক সময় এবং অর্থের প্রয়োজন হবে। এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেছেন, জনগণের ভোগান্তি কমাতে সরকার জাতীয় পরিচয়পত্রের দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। এখন তা বাস্তবায়ন করা হবে।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ খবর

আগামী ২ বছরের মধ্যে ঠাকুরগাঁও বিমান বন্ধর চালু হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা
রংপুর 1 day আগে

পঞ্চগড়ে বালু ভর্তি মাহিন্দ্র ট্র্যাক্টর উল্টে চালকের হেলপারের মৃত্যু।
দুর্ঘটনা 2 days আগে

দিনাজপুরে ফায়ার সপ্তাহের উদ্বোধন ও সচেতনতা মূলক র‍্যালি অনুষ্ঠিত।
জাতীয় 2 days আগে

‎সুনামগঞ্জে দেড়মাসেও সন্ধান মিলেনি নিখোঁজ হওয়া ১৩ বছরের শিশু তাহমিদার
দুর্ঘটনা 2 days আগে

নওগাঁয় শিক্ষিকার মৃত্যুর খবরে শোক সইতে না পেরে ছাত্রীর হার্ট
দুর্ঘটনা 3 days আগে

সুনামগঞ্জ যাদুকাটা নদীতে নিম্ন মানের কাজের কারণে নির্মাণাধীন সেতুর ৫
আইন-বিচার 3 days আগে

ঠাকুরগাঁওয়ে দিনব্যাপি চাকরি মেলা উদ্বোধন।
রংপুর 3 days আগে

পঞ্চগড়ে এই প্রথম ৪০ মন ওজনের ষাঁড়ের সন্ধান,বিক্রি হবে কোরবানী
ধর্ম ও ইসলাম 3 days আগে

সাভার দলিল লেখক কল্যাণ সমিতির নির্বাচনের অনুষ্ঠিত।
ঢাকা 3 days আগে

চিকিৎসকদের নিরাপত্তার দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন।
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক