হোম
অপরাধ

শ্রেষ্ঠ ওসির পুরস্কার লাভের চারদিন পরে ক্লোসড মতিউরকে

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১০ জুন, ২০২৫ ৩:৫৩ অপরাহ্ণ

ফাইল ছবি

জাহিদ হোসেন,দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে মাদকবিরোধী অভিযান পরিচালনা, ডেভিল হান্ট অভিযান পরিচালনাসহ বিভিন্ন কাজে সফলতার সাথে দায়িত্ব পালন করায় সম্প্রতি জেলায় শ্রেষ্ঠ ওসির সম্মাননা পেয়েছেন কতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মতিউর রহমান।

কিন্তু সম্মাননা প্রাপ্তীর মাত্র চারদিনের মাথায় তাঁকে ওই পদ থেকে অপসারণ করে রংপুর ডিআইজি অফিসে সংযুক্ত করা হয়েছে। জানা যায়, সম্প্রতি ছাত্রলীগের এক নেত্রীকে বিয়ে করার অপরাধে তাঁকে ওসির পদ থেকে অপসারণ করা হয়েছে। যদিও ওই ছাত্রলীগ নেত্রী জুলাই অভ্যুত্থান আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নিয়েছেন।

মতিউর রহমান দিনাজপুর কতোয়ালী থানায় ওসি হিসেবে যোগদান করেন গত বছর ২৩ অক্টোবর তারিখে। এর আগে তিনি গাইবান্ধা জেলার বৈরাগী হাট তদন্ত্র কেন্দ্রে আইসি পদে কর্মরত ছিলেন।

খোঁজ নিয়ে জানা যায়, যোগদানের পর থেকে মাদকবিরোধী ও ডেভিল হান্ট অভিযান নিয়মিত পরিচালনা করছিলেন তিনি। গত ২৩ অক্টোবর’২৪ তারিখ হতে ৩০ মে’২০২৫ পর্যন্ত এলাকার প্রায় সাড়ে ৪০০ জন ডেভিলকে গ্রেফতার করতে সক্ষম হোন। এছাড়া তিনি মাদকের বিরূদ্ধে জিরো টলারেন্স প্রদর্শন করেছেন। ওসি মতিউর রহমানের যোগদানের পর শুধুমাত্র মাদকের মামলায় সহস্রাধিক মাদক কারবারী, পাচারকারী ও মাদকাসক্তকে গ্রেফতার করা হয়। যা ছিল মতিউর রহমানের অনন্য কৃতিত্ব।

জুলাইযোদ্ধা এক নারীকে বিয়ে করার অপরাধে শ্রেষ্ঠ ওসির পুরস্কার লাভের ৪ দিনের মাথায় দিনাজপুর কোতয়ালী থানার ওসি মতিউর রহমানকে রংপুর ডিআইজি কার্যালয়ে ক্লোজ করায় হতবাক দিনাজপুরবাসী। সেই নারী এক সময় ছাত্রলীগ করেছিলেন বলে শোনা যায়। আর সেটিই অভিযোগ হিসেবে আনা হয়েছে। ব্যক্তিগত এসব বিষয়ের কারনেই নাকি অন্য কোনো অদৃশ্য কারনে তাকে রংপুরে কেন ক্লোজ করা হলো তা কারোই বোধগম্য হচ্ছে না। নতুন বাংলাদেশে দিনাজপুরে নতুন ওসি হিসেবে মতিউর রহমান যোগদান করেই নিষ্ক্রিয় পুলিশকে শক্তহাতে সক্রিয় করার কাজ করে কোতয়ালী থানাকে নতুনভাবে সাজিয়েছেন।

যার ফলস্বরূপ ২৬ মে’২৫ তাকে জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে পুরস্কার প্রদান করে পুলিশ বিভাগ। অথচ এর মাত্র ৪ দিন পর গত ৩০ মে’২৫ তাকে ক্লোজ করা হয়। সংশ্লিষ্টরা মনে করেন, যে অভিযোগের ভিত্তিতে কোনো তদন্ত ছাড়াই ওসি মতিউরকে দিনাজপুর থেকে সরানো হয়েছে, সে অভিযোগটি নিরপেক্ষ তদন্ত করলেই অভিযোগটি মিথ্যা হিসেবে প্রমাণিত হবে।
দিনাজপুর কোতয়ালী থানা সুত্র জানায়, ২৩ অক্টোবর’২৪ তারিখে নতুন বাংলাদেশে কোতয়ালী থানায় ওসি হিসেবে যোগদান করেন মতিউর রহমান। যে সময় তিনি যোগদান করেন, সে সময় সমস্ত পুলিশ ছিল নিষ্ক্রিয়। বিগত ফ্যাসিস্ট সরকারের রেখে যাওয়া পুলিশের প্রতি সাধারন মানুষের বিন্দুমাত্র কোনো আস্থা ছিল না।

সব মিলিয়ে বিশৃংখল পুলিশকে তিনি সুন্দরভাবে ঢেলে সাজান। পুলিশকে নতুনভাবে জনগনের বন্ধু হিসেবে তুলে ধরতে কাজ করেন। বিগত সময়ের মতো তদবীর বানিজ্য আর চলতে দেননি। এক সময় মুখচেনা নামধারী কতিপয় ব্যক্তি ওসির পাশে বসে তাদের কাজ বাগিয়ে নিয়ে অবৈধ আয়-উপার্জন করতেন। সেটি তিনি বন্ধ করে দিতে সক্ষম হোন। সরকার ঘোষিত অপারেশন ডেভিল হান্টে ব্যাপকভাবে সফলতা অর্জন করেন। ফ্যাসিস্ট সরকারের সুবিধাভোগী ডেভিলদের চিহ্নিত করে তিনি তাদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রেখেছিলেন। ওসি মতিউর শুধু এসব কাজই করেননি, এলাকার মানুষের কল্যানে নিরলসভাবে কাজ করেছেন। ফলে এলাকায় তিনি মানবতার ফেরিওয়ালা হিসেবেও পরিচিতি পেয়েছেন। জনকল্যানে কাজ করা এমন ওসিই চান দিনাজপুরবাসী।

জানা গেছে, একটি অভিযোগের প্রেক্ষিতে রংপুর রেঞ্জের ডিআইজি কার্যালয়ে একটি গোপনীয় প্রতিবেদন গৃহীত হয়। সেই প্রতিবেদনটি একজন সিনিয়র কর্মকর্তার মাধ্যমে অনুসন্ধানের জন্য গত ৩০ মে’২৫ দিনাজপুরের পুলিশ সুপারকে নির্দেশ দেন রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম। পরে দিনাজপুর পুলিশ সুপার মারুফাত হোসেন অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি কে অনুসন্ধান পূর্বক ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন প্রদানের নির্দেশ দেন। একইসাথে ৩০ মে’২৫ অপর একটি চিঠির মাধ্যমে ওসি মতিউর রহমানকে রংপুর রেঞ্জের ডিআইজি কার্যালয়ে ন্যাস্ত করা হয়।
জানা গেছে, মানবিক কারনে জুলাইযোদ্ধা হুমায়রা বিনতে কবির সুরভিকে যথাযথ নিয়ম মেনেই আইনানুগভাবে বিয়ে করেন ওসি মতিউর রহমান।

সুরভিকে কথিত ছাত্রলীগের কিছু নেতা ব্লাকমেইল করে নানা রকম কু-প্রস্তাব দিতে থাকে। তাই এ নিয়ে তিনি শঙ্কিত ছিল। তাকে কথিত ছাত্রলীগ নেতাদের হাত থেকে উদ্ধার করতেই বিয়ে করেন। পরবর্তীতে এ ব্যাপারে সুরভি কিংবা ওসি মতিউরের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগও আসেনি। অথচ একটি মহল কি কারনে অভিযোগ করেছে তা কেউ জানে না। মূলত সেই অভিযোগের ভিত্তিতেই তাকে ক্লোজ করা হয়েছে।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

নকল মুক্ত পরিক্ষায় কঠোর প্রশাসন-রাণীশংকৈলে সিসি ক্যামেরার আত্ততায় সব কেন্দ্র।
রংপুর 6 minutes আগে

দিনাজপুর শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার প্রথম দিন অনুপস্থিত ১১৭৮ জন,একজন
রংপুর 1 hour আগে

নওগাঁয় চার খুনের নেপথ্যে সম্পত্তির বিরোধ নাকি অন্য কিছু?
দুর্ঘটনা 2 hours আগে

দিনাজপুরের বিরামপুরে বোরো ধানের বাম্পার ফলনের সম্ভাবনা।
অর্থনীতি 9 hours আগে

ঠাকুরগাঁও হরিপুরে সাংবাদিকদের সাথে জনসংগঠন ভূমিহীন সমন্বয় পরিষদের মতবিনিময় সভা
রংপুর 21 hours আগে

দিনাজপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করলেন জেলা প্রশাসক।
রংপুর 21 hours আগে

বগুড়া সিটি করপোরেশন ঘোষণা: নতুন সম্ভাবনার দ্বার খুললো উত্তরাঞ্চলের প্রবেশদ্বার।
বগুড়া 1 day আগে

অনিয়ম ঠেকাতে ব্যতিক্রম উদ্বোগ নিয়েছে সাভার সাব-রেজিস্ট্রার জাকির হোসেন
জনদুর্ভোগ 1 day আগে

‎সুনামগঞ্জে হানি ট্র্যাপের চক্র কর্তৃক এক বৃদ্ধকে উলঙ্গ করে ভিডিও
অপরাধ 1 day আগে

সুনামগঞ্জে রাতের আঁধারে ধোপাজান নদীতে বালু লুটপাট।
অপরাধ 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক