হোম
আইন-বিচার

র‍্যাব-৪ এর অভিযানে পিস্তল গুলি ও ইয়াবাসহ শীর্ষ সন্ত্রাসী কালা মাসুদ গ্রেফতার।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৭ ডিসেম্বর, ২০২১ ১২:০৮ অপরাহ্ণ

ফাইল ছবি

রফিকুল ইসলাম জিলু, স্টাফ রিপোর্টার মিরপুর থেকেঃ ঢাকা মহানগরীর মিরপুর মডেল থানাধীন এলাকা হতে অস্ত্রধারী সন্ত্রাসী ও চিহ্নিত মাদক ব্যবসায়ী মোঃ মাসুদ রানা ওরফে কালা মাসুদ (৪০)’কে পিস্তল, গুলি ও ইয়াবাসহ গ্রেফতার করেছে র‌্যাব-৪।

জানা যায়, ২৫ ডিসেম্বর বিকাল ১৬.৩০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৪ এর একটি আভিযানিক দল ঢাকা মহানগরীর মিরপুর মডেল থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে ১ টি পিস্তল, ১ রাউন্ড গুলি ও ৯৪ পিস ইয়াবা ট্যাবলেট সহ নিম্নোক্ত চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী মাসুদ রানা ওরফে কালা মাসুদকে গ্রেফতার করতে সমর্থ হয়। কালা মাসুদের দেশের বাড়ি কুমিল্লা জেলায়। সে দীর্ঘদিন ধরে অবাধে সন্ত্রাসী কার্যকলাপ ও মাদক ব্যবসা চালিয়ে আসছিল।

প্রাথমিকভাবে জানা যায় যে, জীবিকার তাগিদে তার বাবা পরিবার নিয়ে ১৯৭৫ সালে ঢাকায় চলে আসে এবং মুগদা বাসাবো এলাকায় রিক্সা চালানোর কাজ শুরু করে। ০৪ ভাই-বোনের মধ্যে ধৃত আসামী তার বাবা-মায়ের ২য় সন্তান। ধৃত আসামী ছোটবেলা থেকে লেখাপড়া না করে ১৯৯১ সালে ১২ বছর বয়সে গার্মেন্টস এ যোগ দেয় এবং দীর্ঘ ১২ বছর গার্মেন্টস এ চাকুরী করে। পরবর্তীতে ধৃত আসামী গার্মেন্টস এর চাকুরী ছেরে দিয়ে ২০০৩ সালে ঢাকা রাজধানীর বিভিন্ন এলাকায় টেম্পু/সিএনজি চালানো শুরু করে। দীর্ঘ ০৮/১০ বছর যাবত সে উক্ত টেম্পু/সিএনজি চালায়। পরবর্তীতে ২০১৩ সালে ধৃত আসামী মোঃ মাসুদ রানা কালা মাসুদ (৪০) টেম্পু/সিএনজি ছেড়ে দিয়ে রাজনীতিতে জড়িয়ে পড়ে।

(অপরাধের কৌশল ২০১৩ সালের পর হতে ধৃত আসামী বিভিন্ন পরিচয় ব্যবহার করে চাঁদাবাজি, ভূমি দখল, মারপিট করা, ডাকাতি, মাদক ব্যবসা সহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কার্যকলাপের সাথে যুক্ত হয়ে ধীরে ধীরে সে এলাকায় বিভিন্ন সন্ত্রাসমূলক কর্মকান্ড পরিচালনা করে। তখন থেকে ধৃত আসামী এলাকায় কালা মাসুদ নামে পরিচিত। তাছাড়া ধৃত আসামী এলাকায় মাঝে মাঝে অস্ত্র নিয়ে ঘোরাফেরা করতো। এজন্য কেই তার বিরুদ্ধে এলাকায় কথা বলতে সাহস করতো না। এমন কোন অপরাধ নেই যা ধৃত আসামী করে নাই। কেউ তার বিরুদ্ধে কথা বলতে গেলে ধৃত আসামী তার নিজ সন্ত্রাসী বাহিনী নিয়ে মারধর করে গুরুতর রক্তাক্ত জখম করা সহ প্রাণ নাশের হুমকি প্রদান করতো।

ধৃত আসামী বেপরোয়া জীবন যাপন করতো , তার বিরুদ্ধে শেরেবাংলা নগর থানা সহ ঢাকা মহানগরীর বিভিন্ন থানায় মামলা আছে। অনুসন্ধানে আরো জানা যায় যে, ধৃত আসামী মোঃ মাসুদ রানা @ কালা মাসুদ (৪০) এর মা মোর্শেদা বেগম @ মমতাজ বেগম উক্ত এলাকায় একজন পেশাদার মাদক ব্যবসায়ী। পূর্বে তার মা মোর্শেদা বেগম @ মমতাজ বেগম এর অবৈধভাবে মাদক ব্যবসার জন্য ০৭ বছরের জেল হয়। তাছাড়া ধৃত আসামী সে নিজেও উক্ত এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী।

সে দীর্ঘদিন যাবত ঢাকা শহরের বিভিন্ন এলাকায় হতে বিভিন্ন মাদকদ্রব্য ক্রয় করে এনে তা উক্ত এলাকায় সহ রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছে এবং ধৃত আসামী সে নিজেও মাদক সেবন করে মর্মে জানা যায়।উপরোক্ত বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন। অদূর ভবিষ্যতে এরূপ অস্ত্রধারী সন্ত্রাসী ও চিহ্নিত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে র‍্যাব-৪ এর জোড়ালো সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

পঞ্চগড়ে বাবাকে হত্যা চেষ্টা ছেলে কারাগারে।
আইন-বিচার 1 hour আগে

দিনাজপুরের পার্বতীপুরে এনসিপির নতুন সদস্যের সংবর্ধনা অনুষ্ঠান।
রংপুর 1 hour আগে

দিনাজপুরের পার্বতীপুরে লটারি জুয়া বন্ধের দাবীতে বিক্ষোভ সমাবেশ।
আইন-বিচার 2 hours আগে

ঠাকুরগাঁও শিবগঞ্জ, রাণীশংকৈল,হরিপুর ঐতিহ্যবাহী বাঁশ শিল্প বিলুপ্তির পথে।
রংপুর 19 hours আগে

সুনামগঞ্জে খেয়া পারাপার বন্ধ চরম দুর্ভোগে লাখো মানুষ ও পর্যটকদের।
জনদুর্ভোগ 1 day আগে

পঞ্চগড়ের শালবাহান বাজারে ঘরের চালের টিন কেটে মোবাইল এর দোকানে
দুর্ঘটনা 2 days আগে

দিনাজপুরের বীরগঞ্জের শতগ্রাম ইউনিয়ন বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ঘোষণা।
রংপুর 2 days আগে

দিনাজপুরের বোচাগঞ্জে মাদক সেবনের অপরাধে তিনজনের কারান্ড ও অর্থ জরিমানা।
অপরাধ 2 days আগে

সুনামগঞ্জে অবৈধ পাড় কাটা বন্ধে মাঠে প্রশাসন, ঝুঁকিতে শিমুল বাগানসহ
সারা বাংলা 2 days আগে

দিনাজপুরের চিরিরবন্দরে উপজেলা আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।
আইন-বিচার 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক