হোম
জনদুর্ভোগ

রাজারহাটে টানা বৃষ্টিতে তিস্তার চরে তলিয়ে গেছে বাদাম ভুট্টাসহ মৌসুমি ফসল

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২১ মে, ২০২৫ ৭:৫৪ অপরাহ্ণ

ফাইল ছবি

ইব্রাহিম আলম সবুজ কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাটে গত কয়েকদিনের টানা বৃষ্টি আর উজানের ঢলে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে ডুবে গেছে বাদাম ভুট্টা কাউন মিষ্টিকুমড়া সহ বিভিন্ন অর্থকারী ফসল। চলতি মৌসুমে চরাঞ্চলের কৃষকদের কপাল পুড়েছে আলুর বাজার।

একটু দাম পেলেও ঘন বৃষ্টির কারনে লোকসান গুনতে হয়েছে পেঁয়াজেও। এরপর গত ১৭, ১৮ই মে থেকে উত্তরাঞ্চলে ভারী বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা ঢলে ভয়াবহ আকার ধারণ করে তিস্তার। এক থেকে দুই সপ্তাহ সময় হাতে পেলেই এ অঞ্চলের কৃষকদের ঘরে উঠতো যে ফসল এখন তার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে তিস্তার স্রোত।

হাঁটু থেকে কোথাও কোথাও এক বুক পানির নিচে থাকা বাদাম মিষ্টি কুমড়া সহ এসব ফসল পঁচে নষ্ট হয়ে যাওয়ায় কৃষকদের কপালে দেখা দিয়েছে দুশ্চিন্তার ভাঁজ। গবাদি পশু বিক্রি ও এনজিওর ঋণের টাকায় ফলানো এসব ফসল ঘরে তুলতে না পারলে সে চিন্তা হবে তাদের আকাশ সমান।

রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা, বিদ্যানন্দ ও নাজিমখাঁন ইউনিয়নের চরাঞ্চল ঘুরে দেখা যায় পানির নিচ থেকে কিছুটা অপরিপক্ক বাদাম তোলার চেষ্টা করছেন কেউ কেউ। অনেকের বাদাম পরিপক্ব হতে আরও প্রায় দুই সপ্তাহ লেগে যেতো। বিদ্যানন্দ ইউনিয়নের চরে গিয়ে দেখা গেল কৃষক নুরজামাল ডুবে যাওয়া বাদাম তুলছেন। তার সাথে কথা হলে তিনি বলেন আর এক সপ্তাহ সময় পেলে তিনি পরিপক্ব বাদাম ঠিকঠাক মতো উঠাতে পারতো।

তার পাশের আরেক কৃষক আমিনুর ইসলাম তার বাদাম ক্ষেত দেখিয়ে বলেন,দশ দিনের মতো সময় হাতে পেলে তার প্রায় ৬ একর জমির বাদাম রক্ষা পেতো। পাড়ামৌলা চরের আরেক চাষী হোসেন আলী বলেন আলুতে চার লক্ষ টাকা বিনিয়োগ করে দেড় লক্ষ টাকা লোকসান হয়েছে। কিছুটা দাম থাকলেও ভেজাল বীজ ও আগাম বৃষ্টিতে লোকসান গুনতে হয় পেঁয়াজেও। সব শেষে বাদাম ছিল তার আশার বাতিঘর কিন্তু সেই আশাতেও গুড়ে বালি। চাষাবাদ করতে গিয়ে চলতি মৌসুমে হোসেন আলীর প্রায় তিন লক্ষ টাকার ঋণের কথা জানান। এ অঞ্চলের শত শত কৃষকের একই অবস্থার কথা জানালেন তিনি।

তিস্তা নদীর নাব্যতা সংকট ও নদীর বুকে জেগে ওঠা এলোপাতাড়ি চরকে তিস্তা পাড়ের কৃষকদের নিঃস্ব হবার জন্য দায়ী করলেন তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের সদস্য আব্দুল কুদ্দুস। তিনি বলেন উত্তর বঙ্গের কৃষি ও কৃষকদের বাঁচাতে তিস্তা নদী খনন সহ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা খুবই জরুরি।

এদিকে কৃষকদের সতর্কতা হিসেবে আবহাওয়া অফিস জানিয়েছে পুরো মাস জুড়ে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। তুলনামূলক বাড়তে পারে তিস্তার পানি। তাই যে ফসলগুলো মোটামুটি পরিপক্ব হয়েছে তা দ্রুত তুলে নেওয়ার পরামর্শ দেন।

উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুন্নাহার সাথী বলেন, রাজারহাটে এ বছর তিস্তা নদীর চরাঞ্চলে প্রায় ১৭৫ হেক্টর জমিতে চিনাবাদাম, ২০ হেক্টর জমিতে পাট, ৩ হেক্টর মরিচ ও ৫ হেক্টর জমিতে বিভিন্ন সবজি চাষ হয়েছিল। গত কয়েকদিনের টানা বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা ঢলে এসব এলাকার ফসলের জমি তলিয়ে গেছে।

তুলনামূলক সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে বাদাম ক্ষেতে। ক্ষতিগ্রস্ত কৃষকদের কোনো তালিকা তৈরির কাজ করছেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন,এরকম কোনো নির্দেশনা আমরা পাইনি। ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরির নির্দেশনা পেলে আমরা কাজ শুরু করবো।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

রাজশাহীতে জমি ও দোকানঘর দখল চেষ্টার অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন।
আইন-বিচার 10 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে গ্রামগঞ্জে কোকো টুর্নামেন্টে।
খেলাধুলা 12 hours আগে

দিনাজপুরের কাহারোলে পুলিশের অভিযানে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেফতার।
অপরাধ 12 hours আগে

দিনাজপুরের ঘোড়াঘাটে ৫টি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী জাহিদ
রংপুর 12 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে লায়ন্স সেবা মাস উপলক্ষে গরীব ও দুঃস্থদের বিনামূল্যে
রংপুর 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুর কেলোকা পরিদর্শন করেন রেলমন্ত্রী ও প্রতিমন্ত্রী।
রংপুর 2 days আগে

সিরাজগঞ্জে শিক্ষার্থীদের দিয়ে ক্লাস নেওয়ার অভিযোগে তিন শিক্ষককে শোকজ।
রাজশাহী 2 days আগে

দিনাজপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত।
জাতীয় 2 days আগে

পঞ্চগড়ে অনুমোদিত নকশার বাহিরে ভবন নির্মাণের অভিযোগ পৌরসভার নোটিশ।
আইন-বিচার 3 days আগে

সিরাজগঞ্জে গরু চুরি ও ডাকাতি প্রতিরোধে ২৫০টি বাঁশকল স্থাপন।
অপরাধ 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক