হোম
অপরাধ

রাজশাহী মতিহারে কুখ্যাত ছিনতাইকারী কিউট-সহ গ্রেফতার-২

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২ মে, ২০২৩ ৯:৫৯ অপরাহ্ণ

ফাইল ছবি

রাজশাহী অফিস: রাজশাহী মহানগরীতে পৃথক দুইস্থানে অভিযান চালিয়ে ছিনতাইকারী রুমি (২২) ও কুখ্যাত বাইকার ছিনতাইকারী কিউট’কে (২৫) গ্রেফতার করেছে পুলিশ।  সোমবার (১ মে) দিনগত রাত সাড়ে ১০টা থেকে শুরু করে গভির রাত পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ছিনতাইকারীরা হলো: এস.এম হাসান মুক্তাদ্দীর অরফে কিউট, সে নগরীর চন্দ্রিমা থানার ছোটবোন গ্রাম (পূর্বপাড়া বারিন্দ্র মেডিকেলের পাশে) এলাকার এসএম এহসান উদ্দিন ওরফে বাদশার ছেলে।
অপর ছিনতাইকারী মোঃ রুমি, সে নগরীর মতিহার থানাধীন বুধপাড়া এলাকার মকবুলের ছেলে। মঙ্গলবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগরীর মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি), মোঃ হাফিজুর রহমান। তিনি জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মার্কেটিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র মোঃ আরিফ হোসেন (২৩)। তিনি (২৮ এপ্রিল) শুক্রবার ভোর সাড়ে ৪টায় রাবি শাহমখদুম হলের সামনে সুইমিংপুলের পাশের রাস্তা দিয়ে যাচ্ছিলেন। ওই সময় কয়েকজন ছিনতাইাকারী আারিফ হোসেনের পথ রোধ করে এবং ধারালো চাকু গলায় ঠেকিয়ে তার কাছ থেকে দশ আনা ওজনের স্বর্ণের চেইন ও নগদ ১৫হাজার টাকা ছিনতাই করে পালিয়ে যায়। এদিন সকালে রাবি শিক্ষার্থী আরিফ বাদী হয়ে মতিহার থানায় একটি ছিনতাই মামলা দায়ের করেন। ওই মামলায় সোমবার বুধপাড়া এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইকারী মোঃ রুমিকে গ্রেফতার করে মতিহার থানার এসআই পলাশ ও সঙ্গীয় ফোর্স।
অপর এক অভিযানে, কুখ্যাত ছিনতাইকারী ও একাধিক ছিনতাই মামলার আসামি এসএম হাসান মুক্তাদ্দির ওরফে কিউট নামের এক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে মির্জাপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোঃ শাহ আলম সোহাগ ও সঙ্গীয় ফোর্স।
ওসি জানান, চলতি বছরের (৬ মার্চ) অটোরিক্সা যোগে এক নারী বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে মতিহার থানার কাজলা বেলতলা এলাকায় পেছন থেকে বাইক চালিয়ে আসে ছিনতাইকারী কিউট ও তার সহযোগী। ওই সময় তারা চলন্ত অবস্থায় অটো-রিক্সা আরোহী নারীর হাতে থাকা ভ্যানিটি ব্যাগ টান দিয়ে ছিনিয়ে নেয় এবং বাইকের গতি বাড়িয়ে পালিয়ে যায়। ওই মহিলার ব্যাগে দামি মোবাইল, টাকা ও প্রয়োজনীয় কাগজপত্র ছিলো। এ ঘটনায় ভূক্তভোগী নারী মতিহার থানায় একটি ছিনতাই মামলা দায়ের করেন।
অবশেষে সোমবার রাত সাড়ে ১০টার দিকে ছিনতাইকারী কিউটকে গ্রেফতার করে মির্জাপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোঃ শাহ আলম সোহাগ ও সঙ্গীয় ফোর্স। ওসি আরও বলেন, রাজশাহীতে বাইকার ছিনতাইকারী হিসেবে কিউটের পরিচিতি রয়েছে। সে সাধারণত দ্রুতগামী মোটরসাইকেল (বাইক) ব্যবহার করে থাকে। সে চলন্ত অবস্থায় সাধারন পথচারী অটোরিক্সা, রিক্সা যাত্রীদের ব্যাগ, মোবাইল, স্বর্ণালংকার ছিনতাই করে থাকে। তার বিরুদ্ধে মহানগরীর একাধিক থানায় ছিনতাইয়ের মামলা রয়েছে। মঙ্গলবার সকালে পৃথক দুই ছিনতাই মামলার আসামীদের আদালতে সোপর্দ করা হয়েছে। অন্যন্য পলাতক আসামীদের গ্রেফতারে অভিযান চলছে বলেও জানান ওসি।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

ঠাকুরগাঁওয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ-চিকিৎসাধীন অবস্থায় গৃহবধূর মৃত্যু।
দুর্ঘটনা 15 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জে দুঃস্থ ও অসহায়দের মাঝে মানবিক সহায়তা বিতরণ।
রংপুর 15 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে উপকরণ বিতরণ।
রংপুর 16 hours আগে

ঠাকুরগাঁওয়ে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল
রংপুর 22 hours আগে

বগুড়ায় এসএসসি পরীক্ষায় মহিলা দল নেত্রীর হয়ে প্রক্সি দিতে গিয়ে
বগুড়া 1 day আগে

বাল্যবিবাহ প্রতিরোধে বীরগঞ্জে সচেতনতামূলক সমাবেশ ও নাটিকা অনুষ্ঠিত।
রংপুর 1 day আগে

সান্তাহারে মোবাইলে ডেকে হত্যা চেষ্টা, কলেজ ছাত্রকে কুপিয়ে গুরুতর জখম।
অপরাধ 1 day আগে

টিচার্স এ্যাসোসিয়েশন সংবর্ধনা বৃত্তি প্রদান অনুষ্ঠানে এমপি গোলাম যশোর-৪
খুলনা 1 day আগে

দিনাজপুরে বিজিবির অভিযানে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও বাইসাইকেল উদ্ধার।
আইন-বিচার 2 days আগে

সুনামগঞ্জের জাদুকাটা চাঁদাবাজির করিডোরে পরিণত হয়েছে।
অপরাধ 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক