হোম
নির্বাচিত কলাম

রংপুরে রাষ্ট্রীয় সম্মান ও ভালোবাসায় সাংবাদিক আলী আশরাফের দাফন সম্পন্ন।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৩ জুলাই, ২০২১ ৮:১৮ অপরাহ্ণ

ফাইল ছবি

আমিনুল ইসলাম আপেল রংপুর ব্যুরোঃ রংপুরের বিশিষ্ট সাংবাদিক ও বীরমুক্তিযোদ্ধা আলী আশরাফ (৬৬) সোমবার রাত ৮ টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে স্ত্রী ও দুই মেয়ে, জামাতাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

মঙ্গলবার (১৩ জুলাই) বাদ যোহর রংপুর নগরীর পূর্ব কামাল কাছনা জামে মসজিদে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এর আগে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে গার্ড অব অনার (রাষ্ট্রীয় সম্মান) নিবেদন করা হয়। পরে তাঁর মরদেহ নিয়ে যাওয়া হয় রংপুর প্রেসক্লাবের সামনে। সেখানে সর্বস্তরের মানুষ তাঁর কফিনে ফুলেল শ্রদ্ধা জানান। বেলা তিনটায় নগরীর নূরপুর কবরস্থানে তাঁকে সমাহিত করা হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার (১১ জুলাই) গুরুতর অসুস্থ হলে তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এরআগে সাংবাদিক আলী আশরাফ ২০১৭ সালের ৮ জুন হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। তিনি প্যারালাইসড, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ছাড়াও বিভিন্ন রোগে দীর্ঘদিন ধরে ভুগছিলেন।

অসুস্থ হবার পূর্বে আলী আশরাফ বাংলাদেশ টেলিভিশনের রংপুর প্রতিনিধি, দৈনিক বায়ান্নোর আলোর নির্বাহী সম্পাদক এবং বাংলাদেশ বেতার রংপুরের নগর সংবাদদাতা হিসেবে দায়িত্বে ছিলেন। এর আগে তিনি স্থানীয় পত্রিকা দৈনিক যুগের আলো ও দৈনিক দাবানল এর নির্বাহী সম্পাদকের দায়িত্ব পালন করেন। তিনি স্বাধীনতা পরবর্তী বাংলার বাণী, সংবাদ ও আমাদের সময় পত্রিকায় রংপুর থেকে কাজ করেন।

আলী আশরাফ রংপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছিলেন। টগবগে তরুণ বয়সে তিনি মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে নিয়েছিল। তার ৪৫ বছরের সাংবাদিক জীবনে অনেক সম্মাননা ও অর্জন রয়েছে।

আলী আশরাফ একজন সফল বাবা। তার বড় মেয়ে আমিনা লাবিব অমি উচ্চ শিক্ষত। বড় জামাতা শামীম জামান। বাংলাদেশের একজন জনপ্রিয় নাট্যাভিনেতা ও পরিচালক। তার ছোট মেয়ে আদিবা লাবিব বনির স্বামী কাজী শুভ। তিনিও একজন বিশিষ্ট সঙ্গীতশিল্পী। তাঁর শব্দ এবং পুর্নতা নামে দুই নাতি-নাতনি রয়েছে।

তাঁর স্ত্রী জেনিফার আলী এলি। তিনি সেই নারী, যিনি ১৯৭২ সালে ১১ মে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রংপুর সফরে আসলে সার্কিট হাউজে তাঁকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর জন্য বারান্দার ক্ষোপ ক্ষোপ বেয়ে বেয়ে উঠে বঙ্গবন্ধুর হাতে ফুল দিয়েছিলেন। সেদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রংপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী জেনিফার এলির মাথায় হাত রেখে হাসি মুখে কথা বলেছিলেন।

সাংবাদিক ও বীরমুক্তিযোদ্ধা আলী আশরাফের মৃত্যুতে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে শোক প্রকাশ করেছেন রংপুর সিটি করপোরেশন মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এছাড়া শোক জানিয়েছে জাতীয় সংসদের বিরোধি দলীয় চিফ হুইপ ও সাবেক প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা, রংপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোছাদ্দেক হোসেন বাবলু, রংপুর জেলা প্রশাসক আসিব আহসান, রংপুর মহানগর পুলিশ কমিশনার আবদুল আলীম মাহমুদসহ আওয়ামী লীগ, জাতীয় পার্টি, বিএনপি, জাসদ, বাসদসহ বিভিন্ন সাংবাদিক, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ও বিশিষ্টজন।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

বিএনপির নেতাকর্মী যদি মাদকের সাথে জড়িত থাকে, তাকেও গ্রেফতার করা
ঢাকা 10 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জে অর্থ ফেরত না পেয়ে গরু নিয়ে যাওয়ায় উত্তেজনা।
আইন-বিচার 15 hours আগে

ঠাকুরগাঁওয়ে ফ্যামিলি কার্ডের প্রলোভনে কিশোরী ধর্ষণ চেষ্টায় ইউপি সদস্যের বিরুদ্ধে
রংপুর 17 hours আগে

কবিতা: আমি ভালোবাসার ফেরিওয়ালা।
কবিতা 18 hours আগে

সাভার ডিবি উত্তর একটি টিমের বিরুদ্ধে গুরুতর অভিযোগ।
আইন-বিচার 18 hours আগে

ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত।
রংপুর 18 hours আগে

দিনাজপুর পৌরসভার উন্নয়ন বিষয়ে আমাদের করণীয় শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত।
রংপুর 21 hours আগে

রাজশাহীর চিহ্নিত সন্ত্রাসী রাকিবকে কারাগারে প্রেরণ।
অপরাধ 21 hours আগে

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সেলাই মেশিন, বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ।
রংপুর 1 day আগে

ঠাকুরগাঁওয়ে বন বিভাগের বিরুদ্ধে কৃষিজমিতে বনায়নের অভিযোগ।
আইন-বিচার 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক