হোম
আইন-বিচার

রংপুরের কাউনিয়ায় চাঞ্চল্যকর স্কুলছাত্রী সানজিদা হত্যার ঘটনার রহস্য উদঘাটন।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৯ আগস্ট, ২০২২ ১২:৩১ পূর্বাহ্ণ

ফাইল ছবি

ইব্রাহিম আলম সবুজ, প্রতিনিধি কাউনিয়া রংপুর থেকেঃ রংপুরের কাউনিয়ায় চাঞ্চল্যকর স্কুলছাত্রী সানজিদা ইভা হত্যার ঘটনায় এক দিনের মধ্যে রহস্য উদঘাটন করেছেন পুলিশ। দশম শ্রেণির এই শিক্ষার্থী হত্যায় একজন নয় তার তিনজন কথিত প্রেমিক জড়িত বলে জানা গেছে। বৃহস্পতিবার (১৮ আগস্ট) আদালতে গ্রেফতারকৃত আসামি নাহিদুল ইসলাম ওরফে সায়েম সানি (২০) স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

জবানবন্দিতে সানি বলেছেন, তিনি ও সানজিদার আরও দুই কথিত প্রেমিক পূর্বপরিকল্পনা অনুসারে সানজিদাকে হত্যা করেছেন। নিহত স্কুলছাত্রী সানজিদা আক্তার ইভা (১৬) কাউনিয়া উপজেলার কুর্শা ইউনিয়নের গড়াই গ্রামের ইব্রাহিম খানের মেয়ে। ইভা পীরগাছার বড়দরগা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী ছিলেন। পুলিশ ও আদালত সূত্র জানায়, আদালতে জবানবন্দি দেওয়া সানির সঙ্গে ৩ বছর আগে সানজিদার পরিচয় ও সম্পর্ক হয়। বেশ কিছুদিন আগে তাদের সম্পর্ক ভেঙ্গে গেলেও যোগাযোগ অব্যাহত থাকে। ঘটনার দিন মঙ্গলবার (১৬ আগস্ট) বিকেলে পূর্ব পরিকল্পনা অনুসারে সায়েম সানজিদাকে নিয়ে রংপুরে শাপলা সিনেমা হলে সিনেমা দেখতে যান। সেখানে সানজিদার নতুন প্রেম নিয়ে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে সানজিদা সিনেমা হল থেকে চলে যান।

এদিন সানজিদার রাগ ভাঙিয়ে আবার পীরগাছার আলীবাবা থিম পার্কে ঘুরতে যান সায়েম। সে সময় তিনি কৌশলে এই স্কুল পড়ুয়া কিশোরীর আরও দুই প্রেমিককে ডেকে আনেন। এ বিষয়টি সানজিদা টের পাননি। তারা অন্যত্র লুকিয়ে ছিলেন। পরে থিম পার্কে ঘোরাফেরা করতে করতে রাত হয়ে যাওয়ায় সানজিদা ফিরে যাওয়ার জন্য সায়েমকে চাপ দেন। এরপর মধুপুর রোডের একটি ফাঁকা জায়গায় সানজিদাকে নিয়ে তার একাধিক প্রেম নিয়ে সায়েম ও অপর দুই প্রেমিক জিজ্ঞাসাবাদ করেন। এসময় উত্তেজিত হয়ে তারা মিলে সানজিদাকে উপুর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যান। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
রংপুর জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (সি সার্কেল) আশরাফুল আলম পলাশ জানান, গ্রেফতারকৃত সায়েম হত্যার সাথে তার সম্পৃক্ততা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে আরও এক আসামিকে গ্রেফতার করা হয়েছে।

উল্লেখ্য, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে রক্তাক্ত অবস্থায় কুর্শা ইউনিয়নের শিবু কুটিরপাড় বাজারের পাশে টেপামধুপুরগামী রাস্তায় পরে থাকা অজ্ঞাত ওই কিশোরীকে দেখতে পান স্থানীয়রা। পরে কাউনিয়া থানায় খবর দিলে পুলিশ তাকে উদ্ধার করে কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

ঠাকুরগাঁও শিবগঞ্জ, রাণীশংকৈল,হরিপুর ঐতিহ্যবাহী বাঁশ শিল্প বিলুপ্তির পথে।
রংপুর 11 hours আগে

সুনামগঞ্জে খেয়া পারাপার বন্ধ চরম দুর্ভোগে লাখো মানুষ ও পর্যটকদের।
জনদুর্ভোগ 21 hours আগে

পঞ্চগড়ের শালবাহান বাজারে ঘরের চালের টিন কেটে মোবাইল এর দোকানে
দুর্ঘটনা 1 day আগে

দিনাজপুরের বীরগঞ্জের শতগ্রাম ইউনিয়ন বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ঘোষণা।
রংপুর 1 day আগে

দিনাজপুরের বোচাগঞ্জে মাদক সেবনের অপরাধে তিনজনের কারান্ড ও অর্থ জরিমানা।
অপরাধ 1 day আগে

সুনামগঞ্জে অবৈধ পাড় কাটা বন্ধে মাঠে প্রশাসন, ঝুঁকিতে শিমুল বাগানসহ
সারা বাংলা 1 day আগে

দিনাজপুরের চিরিরবন্দরে উপজেলা আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।
আইন-বিচার 1 day আগে

রাজশাহী কেন্দ্রীয় কারাগারে মানবিক পরিবেশ গড়ে তুলতে জেল সুপার মামুনের
আইন-বিচার 2 days আগে

দিনাজপুরের বিরামপুর উপজেলা পরিষদ রোডে চলাচলের অযোগ্য জনসাধারণ দুর্ভোগের শিকার।
জনদুর্ভোগ 2 days আগে

১৭ পিস ইয়াবাসহ সুমন নামের এক ব্যক্তি আটক করেছে ঠাকুরগাঁও
অপরাধ 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক