admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৩ মে, ২০২০ ৮:১৫ অপরাহ্ণ
মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালের এক চিকিৎসকের শরীরে করোনাভাইরাস আক্রান্তের খবর পাওয়া গেছে, তিনি হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ পার্থা সারথী কাননগো তিনি আজও দায়িত্ব পালনে হাসপাতালে এসেছিলেন। এর আগে তার বাসার কাজের মহিলার স্বামী শরীরে করোনা পজেটিভ পাওয়া যায়। তার বাড়ি জেলার রাজ নগরে। পরে ওই চিকিৎসক করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। আজ ৩ মে সকালে মুঠোফনে জানানো হয় চিকিৎসক করোনায় আক্রান্ত। পরে তিনি হাসপাতাল থেকে নিজ বাসায় আইসোলেশনে চলে যান।
বিষয়টি নিশ্চিত করে জানান মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আর এম ও) ডাঃ ফয়ছল জামান। এ ঘটনার পর থেকে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীর শরীর থেকে নমুনা নেয়া হচ্ছে। জেলায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৯ জন। পরিসংখ্যন অনুযায়ী আক্রান্তে পুলিশ সদস্য বেশী। উল্লেখ্য করোনাভাইরাসে আক্রান্ত হয়ে জেলায় মোট ৩ জন মৄত্যু হয়েছে। এর মধ্যে রাজ নগরে ১জন, জেলা সদরের ১জন ঢাকায় মৄত্যু ও সর্বশেষ কমলগঞ্জে ১ জন মৄত্যু বরণ করেন। করোনা উপসর্গ নিয়ে মৄত্যুবরণ করেন আরও ৭ জন।
| Sun | Mon | Tue | Wed | Thu | Fri | Sat |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | |
| 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 |
| 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 |
| 21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 |
| 28 | 29 | 30 | ||||