হোম
নির্বাচিত কলাম

মির্জা ফখরুল কৃষকের সমস্যা সমাধানে সরকারের পদক্ষেপ দেখি না

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১ জুন, ২০২০ ২:৪৭ অপরাহ্ণ

BNP-Fakrul-islam-mknewsbd

ফাইল ছবি

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ১৬ কোটি মানুষের খাদ্যের যোগানদাতা কৃষক গতবছর ন্যায্যমূল্য না পেয়ে ফসলে আগুন দিয়েছে আর এ বছর করোনায় দাম না পেয়ে ফসল ফেলে দিয়েছে। কিন্তু এ বিষয়ে সরকারের কোনো প্রকার পদক্ষেপ আমরা দেখতে পাইনি। সোমবার গুলশানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় কৃষকের সমস্যা সমাধানে পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান বিএনপির মহাসচিব।

তিনি বলেন, কভিড-১৯ এর প্রভাবে কৃষকরা যখন ধান কাটার শ্রমিক পাচ্ছিলেন না তখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশে ধান কাটা কর্মসূচি পালন করে কেন্দ্রীয় কৃষক দল। সারাদেশের কৃষক দলের নেতাকর্মীরা ধান কেটে মাড়াই করে কৃষকের ঘরে তুলে দিয়েছেন। অন্যদিকে সরকারদলীয় কাণ্ডজ্ঞানহীন নেতারা কৃষকের ধান কাটার নাম করে যে বিশৃঙ্খলা করেছেন তা সারা দেশের মানুষ দেখেছেন।

মির্জা ফখরুল বলেন, সরকারের উচিত মধ্যবিত্তের কাছ থেকে ধান না কিনে কৃষকের কাছ থেকে সরাসরি ধান ক্রয় করা এতে কৃষক লাভবান হবে। মধ্যপাড়া কৃষকের ধান চাল বানিয়ে চড়া মূল্যে বিক্রি করে।এ সময় তিনি কৃষকের সমস্যা সমাধানে সরকারকে পদক্ষেপ নেয়ার আহ্বান জানান। সরকারের সমালোচনা করে তিনি বলেন, সরকারের প্রকল্প পদক্ষেপ না থাকার কারণে কৃষি ক্ষেত্র আজ ধ্বংসের মুখে। ফসলের ন্যায্যমূল্য না পেয়ে কৃষকরা ফসল উৎপাদনে আগ্রহ হারিয়ে ফেলেছে।

বিএনপি মহাসচিব বলেন, জিয়াউর রহমানের সময় কৃষকের কাছ থেকে ন্যায্যমূল্যে ফসল ক্রয় করে বিভিন্ন স্কুল-কলেজে খাদ্যসামগ্রী গুদামজাত করা হয়েছে। সরকারের সদিচ্ছা থাকলে বেসরকারি গুদাম ভাড়া করে খাদ্য গুদামজাত করা সম্ভব। এতে কি সব ফসলের ন্যায্যমূল্য পাবে এবং ফসল উৎপাদনে আগ্রহী হয়ে উঠবে।

এ সময় তিনি আগামী তিন মাসের জন্য বিনা সুদে কৃষককে ঋণ দেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।তিনি বলেন, আগামী ১০ জুনের মধ্যে প্রান্তিক কৃষকদের ধান ক্রয়ের জন্য জেলায় জেলায় জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেবে কৃষকদল। এছাড়া যেসকল কৃষকরা ধান কাটতে পারছে না কৃষকদল তাদের সহযোগিতা করবে। মির্জা ফখরুল বলেন, কোভিড-১৯ এ দেশের যেসকল বরেণ্য ব্যক্তি প্রাণ হারিয়েছে তাদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং তাদের রূহের মাগফেরাত কামনা করছি।

এ সময় তিনি করোনায় আক্রান্ত ডা. জাফরুল্লাহ চৌধুরী, তার স্ত্রী ও সন্তানের রোগ মুক্তির কামনা করে বলেন, গণস্বাস্থ্যের আবিষ্কৃত কিটটি এখনো পর্যন্ত সরকার অনুমোদন দেয়নি। অবশ্য জাফর উল্লাহ সাহেবের পরীক্ষার মধ্যে দিয়ে প্রমাণিত হয়েছে তার কিটটি কার্যকর ও স্বল্প খরচে এটার মাধ্যমে পরীক্ষিত। আমরা সরকারের কাছে দাবি জানাবো, জনগণের স্বার্থে কিটটি ব্যবহারের জন্য দ্রুত অনুমোদন দেয়া হোক। এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও কৃষক দলের আহ্বায়ক শামসুজ্জামান দুদু এবং কৃষক দলের সদস্য সচিব হাসান জারিফ তুহিন উপস্থিত ছিলেন।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

সান্তাহার স্টেডিয়াম আধুনিকায়নের উদ্যোগ,পরিদর্শনে জাতীয় ক্রীড়া পরিষদের প্রকৌশলী।
খেলাধুলা 3 hours আগে

দিনাজপুরে ২০ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী দম্পতি গ্রেপ্তার।
অপরাধ 1 day আগে

আরও নতুন ১৮টি বগি দিনাজপুরের সৈয়দপুরে আনা হয়েছে।
তথ্য ও প্রযুক্তি 1 day আগে

সিরাজগঞ্জে ড্রেজিংয়ের বালি হরিলুট, সংঘাতের আশংকা অজ্ঞাত কারণে নিরব প্রশাসন।
আইন-বিচার 1 day আগে

বাড়ি ফেরা হলো না সাংবাদিক লুৎফুজ্জামানের।
দুর্ঘটনা 1 day আগে

রাজশাহীতে জমি ও দোকানঘর দখল চেষ্টার অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন।
আইন-বিচার 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুরে গ্রামগঞ্জে কোকো টুর্নামেন্টে।
খেলাধুলা 2 days আগে

দিনাজপুরের কাহারোলে পুলিশের অভিযানে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেফতার।
অপরাধ 2 days আগে

দিনাজপুরের ঘোড়াঘাটে ৫টি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী জাহিদ
রংপুর 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুরে লায়ন্স সেবা মাস উপলক্ষে গরীব ও দুঃস্থদের বিনামূল্যে
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক