হোম
দুর্ঘটনা

মারাত্মক লাম্পি স্কিন রোগে আক্রান্ত সহস্রাধিক গরু

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১১ অক্টোবর, ২০২২ ৯:১১ অপরাহ্ণ

ফাইল ছবি

মোস্তাফিজুর রহমান, হরিপুর (ঠাকুরগাঁও)উপজেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলার সীমান্তবর্তী হরিপুর উপজেলায় ছয়টি ইউনিয়নে গরুর প্রাণঘাতী সংক্রামক রোগ ‘লাম্পি স্কিন ডিজিজ’ ছড়িয়ে পড়েছে। ফলে গরুর খামারীরা দিশেহারা হয়ে পড়েছেন। হরিপুর উপজেলা পশুসম্পদ অধিদপ্তরের কর্মকর্তার দেয়া তথ্য মতে সারা উপজেলায় ১২০০ গরু এই রোগে আক্রান্ত হয়েছে এবং প্রতিদিন এর সংখ্যা বাড়ছে, তবে তবে খুব শীঘ্রই এ রোগ বিদায় নিবে বলে আশস্ত করেছেন।

এর মধ্যে বারোটি গরুর মৃত্যু হয়েছে। যদিও সরকারি ভাবে ১২টি গরুর মৃত্যুর কথা স্বীকার করা হচ্ছে। কিন্তু বাস্তবে অনেক বেশি গরুর মৃত্যু হয়েছে বলে অনুমান করা হচ্ছে। অনেক খামারী ও গৃহস্থ ‘লাম্পি স্কিন’ রোগে আক্রান্ত গরু কসাইদের কাছে বিক্রি করছেন বলে লোকমুখে অভিযোগ শোনা যাচ্ছে। আর এই রোগাক্রান্ত গরুর গোস্ত উপজেলার বিভিন্ন হাটবাজারে বিক্রি হচ্ছে বলে জানা গেছে। হরিপুর সদর উপজেলার হালেমা খাতুন জানান যে তার গোয়ালের মোট ৫টি গরুর মধ্যে ২টি বাছুরের পা ফুলে গায়ে ফোসকা বের হয়েছে।

গায়ের গোস্ত পচে গর্ত হয়ে গেছে। পাঁচ হাজার টাকা খরচ করেও গরু সুস্থ হয়নি বলে জানিয়েছেন ভুক্তভোগী গরুচাষীগণ। উপজেলার গেদুড়া ইউনিয়নের মশিউর রহমান রাব্বু সরকার ও গ্রামের কৃষক মোহাম্মদ আলী জানান, তার হাল চাষের দুইটি বড় বলদের অবস্থা বেশ খারাপ। স্থানীয় চিকিৎসক দেখিয়ে ওষুধ খাওয়ানো হলেও সুস্থ হয়নি। উপজেলার যাদবপুর গ্রামের খান সাহেব আলীর দুটি গরুও ভুগছে লাম্পি স্কিন ডিজিজে। গরুগুলো সুস্থ করতে এক মাস তার চোখে ঘুম নেই।

একই গ্রামের আইরিন আকতার এনজিও থেকে ঋন নিয়ে তিনটি গরু কিনেছিলেন। লাম্পি স্কিন ডিজিজে সংক্রমিত হয়েছে এগুলোর একটি। গেদুড়া ইউনিয়নের খামারি ফারজানা বেগম, ছবেদা বেগম, ওয়ারেশ আলী ও মখলেস শেখ জানান, এই রোগ খুবই ভয়াবহ। দীর্ঘ মেয়াদী চিকিৎসা দিতে হয় বলে অনেকেই গরু পানির দরে বিক্রি করে দিচ্ছেন ।

হরিপুর সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আবু কায়েস বিন আজিজ জানান, এই রোগের ফলে গরু খুবই অসুস্থ হয়ে পড়ে। গায়ে গুটি গুটি ফোড়ার মতো হয়ে পেকে পুঁজ বের হয়। একটি গরু সুস্থ হতে দীর্ঘ সময় লাগে। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আরও বলেন, অসুস্থ গরুটিকে প্রথমেই আলাদা করতে হবে এবং ২৪ ঘন্টা মশারি টানিয়ে রাখতে হবে, যাতে মশা- মাছি বা ডাশ তার শরীরে না বসে। কেননা মশা-মাছি বা ডাশ অসুস্থ গরুটিকে কামড় দিয়ে যদি সুস্থ কোনো গরুকে কামড়ায় তবে সেটিও অসুস্থ হয়ে পড়বে। তিনি আরও বলেন, উপজেলার ছয় ইউনিয়নের মধ্যে বর্ডার এলাকায় এ রোগ মহামারী আকারে বেশী ছড়িয়েছে, এখন নিয়ন্ত্রনে আছে। নতুন করে আর আক্রান্ত হচ্ছে না। আমরা ভ্যাকসিনেশর ব‍্যবস্থায় আছি।গত বছর জুলাই ,আগষ্ট মাসে দেখা দিয়েছিল এ বছর সেপ্টেম্বর মাসে দেখা যাচ্ছে।

বিষয়টি নিয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. মাহবুব আলম বলেন, মূলত মশা ও মাছির মাধ্যমে ভাইরাসজনিত রোগটি সারা দেশে সম্প্রসারিত হচ্ছে। আগে এ ধরনের রোগ দেশে ছিল না। লাম্পি স্কিন ডিজিজের চিকিৎসায় গোট পক্সের ভ্যাকসিন প্রাথমিকভাবে কাজে লাগছে। তবে সেটার সংকটে রয়েছে।দ্রত রোগটি প্রতিরোধের ব্যবস্থা না নিলে ঝুঁকির মধ্যে পড়বে দেশের প্রাণিসম্পদ খাত বলে আশঙ্কা প্রকাশ করেছেন গরুখামারীগণ।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

কেন্দ্রীয় লোকো মোটিভ কারখানা পরিদর্শন মার্কিন রাষ্ট্রদূত-ব্রেন্ট ক্রিস্টেনসেন।
তথ্য ও প্রযুক্তি 33 minutes আগে

বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী জনগণের প্রত্যাশা।
রংপুর 55 minutes আগে

ঠাকুরগাঁওয়ে পৃথক অভিযানে গ্রেফতার-৩ : বিপুল পরিমান মাদক উদ্ধার।
অপরাধ 1 hour আগে

১৪ বছর পর সাগর-রুনি হত্যা মামলায় তদন্তের রেডার ও সিডিআরে
আইন-বিচার 16 hours আগে

বাংলাদেশের স্বাস্থ্যখাতে যুক্তরাষ্ট্রের ২৪ লাখ ডলারের সহায়তা।
আন্তর্জাতিক 1 day আগে

চাঁদার দাবীতে ব্যবসায়ী হৃদয় হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড ও
আইন-বিচার 1 day আগে

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পীরগঞ্জের ডুবন্ত লিপনের পরিবারকে ২৫ হাজার
রংপুর 1 day আগে

বগুড়ায় দিনে দুপুরে স্বর্ণ ব্যবসায়ীর বাসায় ভয়াবহ ডাকাতি, লুটপাট-ভাঙচুরে আহত
অপরাধ 2 days আগে

পঞ্চগড়ে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন।
খেলাধুলা 2 days আগে

ফ্যাসিস্টদের লুটপাট ও অনিয়ম-দুর্নীতির কারণে  স্বাস্থ্যসেবা ব্যবস্থা ভঙ্গুর হয়ে পড়েছে:
খুলনা 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক