হোম
আইন-বিচার

মামলা রুজু হওয়ার দেড় ঘন্টার মধ্যে ২ চোরসহ স্বর্ণ উদ্ধার

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি, ২০২৪ ১২:০৭ পূর্বাহ্ণ

ফাইল ছবি

মাসুদ আলী পুলক, রাজশাহী ব্যুরো:-রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার তেরখাদিয়া উত্তরপাড়া এলাকার একটি বাড়িতে স্বর্ণ চুরির ঘটনায় মামলা রুজুর দেড় ঘন্টার মধ্যে চোরাই স্বর্ণ উদ্ধারসহ ২ ব্যক্তিকে গ্রেফতার করেছে আরএমপি’র রাজপাড়া থানা পুলিশ।

গ্রেফতারকৃত শিশু মো: সিয়াম (১৭) ও আসামি মো: মাহাবুবুর রহমান জনি (৩৫)। সিয়াম রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার তেরখাদিয়া উত্তরপাড়ার মো: ইমদাদুল হকের ছেলে ও জনি একই থানার বসুয়া গ্রামের মো: মনির উদ্দিনের ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার তেরখাদিয়া গ্রামের মো: তাইবুর রহমানের স্ত্রী গত ২০ সেপ্টেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ সকাল সাড়ে ১০ টায় সড়ক দুর্ঘটনায় আহত হন। তিনি আহত স্ত্রীকে ঐদিন তার শ্বশুর বাড়িতে রেখে আসেন। স্ত্রীর জন্য ঔষধ কিনতে রাত ৯ টায় তার বাসায় তালা দিয়ে লক্ষীপুর যান। সেখান থেকে ঔষধ কিনে তার স্ত্রীকে দিয়ে ২১ সেপ্টেম্বর (২০ সেপ্টেম্বর দিবাগত) রাত সাড়ে ১২ টায় বাসায় এসে দেখেন তার ঘরের দরজা খোলা ও বাসার জিনিসপত্র এলোমেলো এবং আলমারিও খোলা রয়েছে। ঐ সময় তিনি লক্ষ করেন আলমারি থেকে প্রায় ৭ লক্ষ ৩০ হাজার টাকা মূল্যের স্বর্ণ ও রূপার অলংকার এবং নগদ আড়াই লক্ষ টাকা চুরি হয়েছে। তাইবুর রহমান এ বিষয়ে রাজপাড়ায় থানা একটি অভিযোগ দায়ের করেন।

উক্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে আরএমপি বোয়ালিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার (অতি: ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) বিভূতি ভূষন বানার্জীর সার্বিক তত্ত্বাবধানে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো: হাফিজুল ইসলামের দিকনির্দেশনায় রাজপাড়া থানা পুলিশের একটি টিম চোরাই মালামাল উদ্ধারসহ আসামি গ্রেফতারে অভিযান শুরু করে।
পরবর্তীতে রাজপাড়া থানার অফিসার ইনচার্জ মো: রফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ বদিউজ্জামান, এসআই কাজল কুমার নন্দী, তদন্তকারী কর্মকর্তা এসআই মো: রাজিবুল করিম ও তাঁর টিম আজ ১২ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ (১১ ফেব্রুয়ারি দিবাগত ) রাত সাড়ে ১২ টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে রাজপাড়া থানার তেরখাদিয়া এলাকা থেকে সিয়ামকে গ্রেফতার করে। তার দেওয়া তথ্যমতে অপর আসামি জনিকে তার বাড়ি থেকে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে ৩ ভরি ৬ আনা স্বর্ণ ও ৫ ভরি ৩ আনা রূপার অলংকারাদী উদ্ধার হয়।

জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে। টাকাসহ অন্যান্য মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

দিনাজপুরের বীরগঞ্জের শতগ্রাম ইউনিয়ন বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ঘোষণা।
রংপুর 2 hours আগে

দিনাজপুরের বোচাগঞ্জে মাদক সেবনের অপরাধে তিনজনের কারান্ড ও অর্থ জরিমানা।
অপরাধ 3 hours আগে

সুনামগঞ্জে অবৈধ পাড় কাটা বন্ধে মাঠে প্রশাসন, ঝুঁকিতে শিমুল বাগানসহ
সারা বাংলা 3 hours আগে

দিনাজপুরের চিরিরবন্দরে উপজেলা আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।
আইন-বিচার 3 hours আগে

রাজশাহী কেন্দ্রীয় কারাগারে মানবিক পরিবেশ গড়ে তুলতে জেল সুপার মামুনের
আইন-বিচার 8 hours আগে

দিনাজপুরের বিরামপুর উপজেলা পরিষদ রোডে চলাচলের অযোগ্য জনসাধারণ দুর্ভোগের শিকার।
জনদুর্ভোগ 9 hours আগে

১৭ পিস ইয়াবাসহ সুমন নামের এক ব্যক্তি আটক করেছে ঠাকুরগাঁও
অপরাধ 18 hours আগে

হনুমাান এলো হাত কর্তনের বিচার চাইতে।
খুলনা 22 hours আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে অত্যাধুনিক ডায়ালাইসিস মেশিনের উদ্বোধন।
রংপুর 1 day আগে

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে নবাগত ইউএনও সখিনা আক্তারের সঙ্গে মত বিনিময়।
রংপুর 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক