হোম
আন্তর্জাতিক

ভারতের কেরালায় যেভাবে এমিরেটসের বিমান থেকে টেনে নামানো হল ১৯জন ব্রিটিশ পর্যটকককে

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৬ মার্চ, ২০২০ ৭:৫৮ পূর্বাহ্ণ

India-British-passenger-mknewsbd

ফাইল ছবি

যেভাবে কেরালায় এমিরেটসের বিমান থেকে টেনে নামানো হল ১৯জন ব্রিটিশ পর্যটকককে কেরালার ত্রিবান্দ্রাম বিমানবন্দরে নেমে ডিক্লারেশন ফর্মে সই করছেন বিদেশী পর্যটকরা। তাদের বলতে হচ্ছে তারা সম্প্রতি চীনে যাননি । ৫ই ফেব্রুয়ারি, ২০২০ এমিরেটসের ফ্লাইট নাম্বার ইকে-৫৩১ রবিবার সকালে কোচি থেকে দুবাইয়ের উদ্দেশে ওড়ার জন্য তখন প্রস্তুত। প্রায় শতিনেক যাত্রীর সবাই বিমানে উঠে বসেছেন, এয়ারক্র্যাফটের দরজা বন্ধ করা হবে যে কোনও মুহুর্তে। হঠাৎই ছুটতে ছুটতে বিমানের দরজায় এসে হাজির হলেন কেরালার স্বাস্থ্য মন্ত্রণালয় ও জনপ্রশাসনের একদল কর্মকর্তা, সঙ্গে বিমানবন্দর পুলিশের লোকজন। তাদের কাছে খবর আছে, বিমানের যাত্রীদের মধ্যে একদল ব্রিটিশ পর্যটক আছেন – যার মধ্যে অন্তত একজন নিশ্চিতভাবেই করোনাভাইরাসে আক্রান্ত বলে প্রমাণ মিলেছে।

এয়ারক্র্যাফটের ভেতর খুব সহজেই চিহ্নিত করা গেল ব্রিটিশ পর্যটকদের ১৯জনের ওই দলটিকে আর পুলিশি পাহারায় তাদের অফলোড করাও হল প্রায় সঙ্গে সঙ্গেই।যেহেতু বিমানের বাকিরাও তাদের সংস্পর্শে এসেছেন বেশ খানিকটা সময়, বিমানের ক্রু এবং বাকি ২৭০জন যাত্রীকেও নামিয়ে এনে পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা করা হল এয়ারপোর্টেই। তবে অন্য যাত্রীদের আর আটকে রাখা হয়নি, ব্রিটিশ ওই পর্যটক দলটিকে ভারতে রেখেই এমিরেটসের বিমানটি শেষ পর্যন্ত নির্ধারিত সময়ের সোয়া তিন ঘন্টা পর দুবাইয়ের উদ্দেশে রওনা হয়ে গেছে। কিন্তু কর্তৃপক্ষের নজর এড়িয়ে করোনা ভাইরাস-আক্রান্ত একজন বিদেশি নাগরিক কীভাবে এমিরেটসের বিমানে উঠে বসতে পারলেন? এই ব্রিটিশ পর্যটকদের দলটি ভারতে এসেছিলেন দিনকয়েক আগেই। কেরালার শৈলশহর মুন্নারের কাছে একটি হিল রিসর্টে ছুটি কাটাচ্ছিল গোটা দলটি। ওই বিদেশি পর্যটকদের মধ্যে একজনের মধ্যে হঠাৎ ভাইরাল ও ফ্লু-সদৃশ উপসর্গে আক্রান্ত হওয়ায় তার নমুনা করোনা ভাইরাস পরীক্ষার জন্য পাঠানো হয়। বিধিমাফিক তাকে রাখা হয় কোয়ারেন্টিনেও। এমন কী, কেরালার স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মীরাও তাকে নজরদারিতে রাখতে শুরু করেন।

নিকটবর্তী দেবীকুলামের সাব-কালেক্টর প্রেম কৃষ্ণান বিবিসি বাংলাকে জানান, স্বাস্থ্য বিভাগের কর্মীরা শনিবার রাত সাড়ে দশটা পর্যন্তও ওই রিসর্টেই অবস্থান করছিলেন। কিন্তু তখনও ওই ব্যক্তির করোনাভাইরাস টেস্টের রেজাল্ট আসেনি। এদিন সকালে পরীক্ষার রেজাল্ট আসতেই দেখা যায় ওই ব্যক্তি করোনাভাইরাস পজিটিভ। সঙ্গে সঙ্গে সরকারি কর্মীরা সাতসকালেই ওই রিসর্টে ছুটে যান কিন্তু গিয়ে দেখেন ওই ব্যক্তি সেখানে নেই! আসলে তার দলের বাকি সদস্যদের ব্রিটেনে ফিরে যাওয়ার টিকিট ছিল এদিন সকালেই।

কেরালার কোচি বিমানবন্দর যেহেতু তাদের চলাফেরায় কোনও বিধিনিষেধ ছিল না, তারা ভোররাতে যথাসময়েই রিসর্ট থেকে বিমানবন্দরের উদ্দেশে রওনা হয়ে যান। কিন্তু কোয়ারেন্টিনে থাকা একমাত্র পর্যটকও সেই দলের সঙ্গে মিশে গিয়েছিলেন। এয়ারপোর্টে পৌঁছে চেক-ইন করে, বোর্ডিং পাস নিয়ে ও ইমিগ্রেশন ক্লিয়ার করে উঠে বসেছিলেন দুবাইগামী বিমানেও। পাখি খাঁচা ছেড়ে পালিয়েছে, এটা বুঝতে পেরেই স্বাস্থ্যকর্মীরা সঙ্গে সঙ্গে খবর দেন কোচি বিমানবন্দরে। তারপর প্রশাসন ও বিমানবন্দর কর্তৃপক্ষের হস্তক্ষেপে একেবারে শেষ মুহুর্তে আটকানো হয় এমিরেটসের বিমানটিকে, সেখান থেকে নামিয়ে আনা হয় ব্রিটিশ পর্যটকদের পুরো দলটিকেই। করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় মাত্র একজন ব্রিটিশ নাগরিকের ভারতে থেকে যেতে হত  কিন্তু এখন তিনি প্রশাসনের চোখে ধুলো দিয়ে পালাতে গিয়ে ধরা পড়ায় ১৯জনের পুরো দলটিকেই ভারতে আটকা পড়তে হল!

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

ঠাকুরগাঁও শিবগঞ্জ, রাণীশংকৈল,হরিপুর ঐতিহ্যবাহী বাঁশ শিল্প বিলুপ্তির পথে।
রংপুর 7 hours আগে

সুনামগঞ্জে খেয়া পারাপার বন্ধ চরম দুর্ভোগে লাখো মানুষ ও পর্যটকদের।
জনদুর্ভোগ 17 hours আগে

পঞ্চগড়ের শালবাহান বাজারে ঘরের চালের টিন কেটে মোবাইল এর দোকানে
দুর্ঘটনা 1 day আগে

দিনাজপুরের বীরগঞ্জের শতগ্রাম ইউনিয়ন বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ঘোষণা।
রংপুর 1 day আগে

দিনাজপুরের বোচাগঞ্জে মাদক সেবনের অপরাধে তিনজনের কারান্ড ও অর্থ জরিমানা।
অপরাধ 1 day আগে

সুনামগঞ্জে অবৈধ পাড় কাটা বন্ধে মাঠে প্রশাসন, ঝুঁকিতে শিমুল বাগানসহ
সারা বাংলা 1 day আগে

দিনাজপুরের চিরিরবন্দরে উপজেলা আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।
আইন-বিচার 1 day আগে

রাজশাহী কেন্দ্রীয় কারাগারে মানবিক পরিবেশ গড়ে তুলতে জেল সুপার মামুনের
আইন-বিচার 1 day আগে

দিনাজপুরের বিরামপুর উপজেলা পরিষদ রোডে চলাচলের অযোগ্য জনসাধারণ দুর্ভোগের শিকার।
জনদুর্ভোগ 2 days আগে

১৭ পিস ইয়াবাসহ সুমন নামের এক ব্যক্তি আটক করেছে ঠাকুরগাঁও
অপরাধ 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক