হোম
কভিড-১৯

বিদেশগামী যাত্রীদের কোভিড-১৯ পরীক্ষার জন্য ১৬টি কেন্দ্র নির্ধারণ করেছে সরকার

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৮ জুলাই, ২০২০ ১০:৪৬ অপরাহ্ণ

BD-Krona-Certificate-mknewsbd

ফাইল ছবি

বিজ্ঞপ্তিতে জানানো হয় শুধুমাত্র সরকার অনুমোদিত টেস্টিং সেন্টার থেকেই করোনাভাইরাস পরীক্ষার সার্টিফিকেট গ্রহণযোগ্য হবে।

বাংলাদেশ থেকে আকাশ পথে বিদেশগামী সকল যাত্রীদের জন্য করোনাভাইরাসের পরীক্ষা করাতে ১৬টি কেন্দ্র নির্ধারিত করে দিয়েছে সরকার। এসব কেন্দ্র থেকে করোনাভাইরাসের পরীক্ষার নেগেটিভ সনদ নিয়ে তবেই বিমানে ওঠা যাবে।

তেইশে জুলাই থেকে বাংলাদেশ থেকে ছেড়ে যাওয়া সকল বিমান সংস্থার যাত্রীদের ক্ষেত্রে এই সনদ বাধ্যতামূলক হবে। বাংলাদেশের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা তানভীর আহমেদ এসব তথ্য জানিয়েছেন। তিনি জানান, গত বারোই জুলাই আন্তঃমন্ত্রণালয় সভায় বিদেশ গমনেচ্ছু যাত্রীদের কোভিড-১৯ মুক্ত সনদ নিয়ে বিদেশ গমনের সিদ্ধান্ত গৃহীত হয়।

এরপর বিদেশগামী যাত্রীদের পরীক্ষা করানোর জন্য ১৬টি কেন্দ্র নির্দিষ্ট করে দিয়েছে বাংলাদেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। তারা কিছু শর্তও নিধারণ করে দিয়েছে। বিমানে ওঠার আগে এসব কেন্দ্র থেকে সকল যাত্রীর নেগেটিভ সনদ নেয়ার বাধ্যবাধকতা কথা জানিয়ে শনিবার বিজ্ঞপ্তি দিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।

তবে এসব ক্ষেত্রে কয়েকটি শর্ত মানতে হবে: যাত্রীর পরীক্ষা যাত্রার আগের অন্তত ৭২ ঘণ্টার মধ্যে হতে হবে। অর্থাৎ ৭২ ঘণ্টার আগে করা পরীক্ষার ফলাফল গ্রহণযোগ্য হবে না বা এর আগে নমুনা সংগ্রহ করা হবে না। যাত্রার ২৪ ঘণ্টা আগে অবশ্যই রিপোর্ট সংগ্রহের ব্যবস্থা করতে হবে। নমুনা দেয়ার সময় পাসপোর্টসহ যাত্রীদের বিমান টিকেট দেখাতে হবে এবং পরীক্ষার অর্থ পরিশোধ করতে হবে। কোভিড-১৯ পরীক্ষার জন্য নির্দিষ্ট পরীক্ষাগার যে জেলায় অবস্থিত, সেখানকার সিভিল সার্জন অফিসে স্থাপিত পৃথক বুথে যাত্রীদের নমুনা দিতে হবে।

নমুনা দেয়ার পর থেকে যাত্রার আগে পর্যন্ত সংশ্লিষ্ট যাত্রীকে আইসোলেশনে থাকতে হবে। পরীক্ষার জন্য একটি ফি নির্ধারণ করে দেয়া হয়েছে। যারা ল্যাবরেটরিতে গিয়ে নমুনা দেবেন তাদের দিতে হবে ৩৫০০ টাকা। আর বাড়ি থেকে নমুনা সংগ্রহ করা হলে ৪৫০০ টাকা দিতে হবে। বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর মধ্যেই সনদ থাকার বাধ্যবাধকতার নোটিশ জারি করেছে তাদের ওয়েবসাইটে। বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর মধ্যেই সনদ থাকার বাধ্যবাধকতার নোটিশ জারি করেছে তাদের ওয়েবসাইটে।

গত ১২ই জুলাই বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিজ্ঞপ্তিতে জানায় যে, বাংলাদেশ থেকে বিদেশযাত্রী সব নাগরিককে এখন থেকে করোনাভাইরাস নেগেটিভ সার্টিফিকেট সঙ্গে নিয়ে যেতে হবে।

কেন এই সিদ্ধান্ত নেয়া হলো, তার কারণ হিসেবে পররাষ্ট্র মন্ত্রী এ কে আবদুল মোনেম  জানান, কোনও কোনও দেশ এরকম নির্দেশনা দিয়েছে যে, তাদের দেশে প্রবেশ করতে করোনাভাইরাস নেগেটিভ সার্টিফিকেট লাগবে। সেই বিবেচনায় এই সিদ্ধান্ত নিয়েছি আমরা। বিজ্ঞপ্তিতে জানানো হয় শুধুমাত্র সরকার অনুমোদিত টেস্টিং সেন্টার থেকেই করোনাভাইরাস পরীক্ষার সার্টিফিকেট গ্রহণযোগ্য হবে।

যেসব স্থানে করোনাভাইরাসের পরীক্ষা করানো যাবে:

  • শের-ই বাংলা মেডিকেল কলেজ, বরিশাল
  • বাংলাদেশ ইন্সটিটিউট অফ ট্রপিক্যাল এন্ড ইনফেকশনাস ডিজিসেস, চট্টগ্রাম
  • কক্সবাজার মেডিকেল কলেজ (আইইডিসিআর ফিল্ড ল্যাবরেটরি)
  • কুমিল্লা মেডিকেল কলেজ, কুমিল্লা
  • ন্যাশনাল ইন্সটিটিউট অফ ল্যাবরেটরি মেডিসিন এন্ড রেফারেল সেন্টার, ঢাকা
  • ইন্সটিটিউট অফ পাবলিক হেলথ, ঢাকা
  • ন্যাশনাল ইন্সটিটিউট অফ প্রিভেনটিভ এন্ড সোশ্যাল মেডিসিন, ঢাকা
  • নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতাল, নারায়ণগঞ্জ
  • খুলনা মেডিকেল কলেজ, খুলনা
  • কুষ্টিয়া মেডিকেল কলেজ, কুষ্টিয়া
  • ময়মনসিংহ মেডিকেল কলেজ, ময়মনসিংহ
  • শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ, বগুড়া
  • রাজশাহী মেডিকেল কলেজ, রাজশাহী
  • এম আবদুর রহিম মেডিকেল কলেজ, দিনাজপুর
  • রংপুর মেডিকেল কলেজ, রংপুর
  • সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ, সিলেট
ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

দিনাজপুরে ২০ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী দম্পতি গ্রেপ্তার।
অপরাধ 33 minutes আগে

আরও নতুন ১৮টি বগি দিনাজপুরের সৈয়দপুরে আনা হয়েছে।
তথ্য ও প্রযুক্তি 3 hours আগে

সিরাজগঞ্জে ড্রেজিংয়ের বালি হরিলুট, সংঘাতের আশংকা অজ্ঞাত কারণে নিরব প্রশাসন।
আইন-বিচার 5 hours আগে

বাড়ি ফেরা হলো না সাংবাদিক লুৎফুজ্জামানের।
দুর্ঘটনা 11 hours আগে

রাজশাহীতে জমি ও দোকানঘর দখল চেষ্টার অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন।
আইন-বিচার 23 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে গ্রামগঞ্জে কোকো টুর্নামেন্টে।
খেলাধুলা 1 day আগে

দিনাজপুরের কাহারোলে পুলিশের অভিযানে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেফতার।
অপরাধ 1 day আগে

দিনাজপুরের ঘোড়াঘাটে ৫টি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী জাহিদ
রংপুর 1 day আগে

দিনাজপুরের পার্বতীপুরে লায়ন্স সেবা মাস উপলক্ষে গরীব ও দুঃস্থদের বিনামূল্যে
রংপুর 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুর কেলোকা পরিদর্শন করেন রেলমন্ত্রী ও প্রতিমন্ত্রী।
রংপুর 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক