হোম
ধর্ম ও ইসলাম

বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে চট্টগ্রামের হাটহাজারী দারুল উলুম মুঈনুল ইসলাম মাদরাসা।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর, ২০২০ ৮:০৯ অপরাহ্ণ

বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে চট্টগ্রামের হাটহাজারী -এম কে নিউজ বিডি

ফাইল ছবি

বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে কওমি অঙ্গনের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান চট্টগ্রামের হাটহাজারী দারুল উলুম মুঈনুল ইসলাম মাদরাসা। আজ বুধবার যোহর নামাজের পর থেকেই মাদরাসার হাজার হাজার শিক্ষার্থী বিক্ষোভ শুরু করে। ৬ দফা দাবিকে সামনে নিয়ে তাদের আন্দোলন হলেও মূল দাবিটি হলো, হেফাজতে ইসলামের আমির আল্লামা আহমদ শফীর ছেলে আনাস মাদানীকে বহিষ্কার করতে হবে।

সূত্র জানায়, বেশ অনেক দিন ধরেই মাদরাসার ভেতরে-বাইরে শফিপুত্র আনাস মাদানীর ওপর ক্ষোভ বাড়তে থাকে। আল্লামা শফী অসুস্থ হয়ে পড়ার পর থেকেই এককভাবে সবকিছু নিয়ন্ত্রণ করার চেষ্টা করে যাচ্ছেন আনাস মাদানী। এমনকি মাদরাসার সহকারী পরিচালকের পদ থেকে প্রবীণ আলেম আল্লামা জুনায়েদ বাবুনগরীকে কৌশলে সরিয়ে দেন। চাকরিচ্যুত করা হয়েছে আরো অনেক সিনিয়র শিক্ষককে।

শিক্ষার্থীদের অভিযোগ, আল্লামা শফী সম্পূর্ণ মা’যুর (অক্ষম) হয়ে পড়েছেন। তিনি কোনো সিদ্ধান্ত দেওয়ারও ক্ষমতা রাখেন না। অথচ আনাস মাদানী দিনের পর দিন তার হটকারী সিদ্ধান্তগুলোই বাবার নামে চালিয়ে দিচ্ছেন। যার কারণে মাদরাসা পরিচালনায় বিশৃঙ্খলা ছড়িয়ে পড়েছে। তাই অতি দ্রুত আনাস মাদানীকে বহিষ্কার করতে হবে এবং আল্লামা শফীর পরিবর্তে নতুন মুহতামিম নিয়োগ দিতে হবে। সূত্র জানায়, বেশ অনেক দিন ধরেই মাদরাসার ভেতরে-বাইরে শফিপুত্র আনাস মাদানীর ওপর ক্ষোভ বাড়তে থাকে। আল্লামা শফী অসুস্থ হয়ে পড়ার পর থেকেই এককভাবে সবকিছু নিয়ন্ত্রণ করার চেষ্টা করে যাচ্ছেন আনাস মাদানী। এমনকি মাদরাসার সহকারী পরিচালকের পদ থেকে প্রবীণ আলেম আল্লামা জুনায়েদ বাবুনগরীকে কৌশলে সরিয়ে দেন। চাকরিচ্যুত করা হয়েছে আরো অনেক সিনিয়র শিক্ষককে।

শিক্ষার্থীদের অভিযোগ, আল্লামা শফী সম্পূর্ণ মা’যুর (অক্ষম) হয়ে পড়েছেন। তিনি কোনো সিদ্ধান্ত দেওয়ারও ক্ষমতা রাখেন না। অথচ আনাস মাদানী দিনের পর দিন তার হটকারী সিদ্ধান্তগুলোই বাবার নামে চালিয়ে দিচ্ছেন। যার কারণে মাদরাসা পরিচালনায় বিশৃঙ্খলা ছড়িয়ে পড়েছে। তাই অতি দ্রুত আনাস মাদানীকে বহিষ্কার করতে হবে এবং আল্লামা শফীর পরিবর্তে নতুন মুহতামিম নিয়োগ দিতে হবে। কিছুদিন আগে কোনো লিখিত নোটিশ ছাড়াই অব্যাহতি দেওয়া হয়েছে আল্লামা শাহ আহমদ শফীর প্রেস সচিব মাওলানা মুনীর আহমদকে। একইভাবে ১১ জন শিক্ষক কর্মকর্তাকে মৌখিক নির্দেশে মাদরাসা থেকে বের হয়ে যেতে বলা হয়। তাতে করে ক্ষোভ বাড়ছিল সবার মধ্যে। আজ যোহরের নামাজের পর যার আনুষ্ঠানিক বিস্ফোরণ ঘটেছে। আনাস মাদানীকে অবরুদ্ধ করে রেখেছে শিক্ষার্থীরা।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

দিনাজপুরের বোচাগঞ্জে কৃষক কার্ড তৈরীর তথ্য সংগ্রহ উদ্বোধন।
অর্থনীতি 2 hours আগে

যেভাবে মুক্তিযোদ্ধাদের সম্মান জানানো হয় জুলাই যোদ্ধাদেরও রাষ্ট্রীয়ভাবে স্মরণ করা উচিত
জাতীয় 2 hours আগে

দিনাজপুর সুইহারী এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ী আটক। 
অপরাধ 3 hours আগে

যশোর-নড়াইলের সংযোগকৃত ভাঙ্গা ও পঁচা কাঠের সেতুর কারণে জীবনের ঝুঁকি
খুলনা 4 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জের বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ঘোষণা।
রংপুর 5 hours আগে

ঠাকুরগাঁওয়ে স্কুলছাত্রী ধর্ষণের মামলায় ৩ জনের আমৃত্যু ও ৩ জনের
রংপুর 1 day আগে

বিএনপি ফ্যাসিস্ট হয়ে উঠলে তাদের পরিণতি আমীলীগের চেয়েও খারাপ হবে
রংপুর 1 day আগে

সুনামগঞ্জে ইজারা নিয়েও ফাজিলপুর ঘাটের সম্পূর্ণ দখল না পাওয়ার অভিযোগ।
আইন-বিচার 2 days আগে

বগুড়ায় সার চোরাকারবারির অভিযোগ,কৃষি কর্মকর্তার ভূমিকা নিয়ে প্রশ্ন।
অপরাধ 2 days আগে

দিনাজপুর পার্বতীপুরে মা ও মেয়ের হত্যার ন্যায় বিচারের দাবীতে সংবাদ
আইন-বিচার 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক