হোম
নির্বাচিত কলাম

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল জানালেন এত ত্যাগ ও বেদনার কারণ।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৩০ এপ্রিল, ২০২১ ৭:৫৬ অপরাহ্ণ

ফাইল ছবি

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল জানালেন এত ত্যাগ ও বেদনার কারণ। জনগণের সঙ্গে সম্পর্ক না থাকায় সরকারের কারো কাছে জবাবদিহিতা নেই উল্লেখ করে  ফখরুল ইসলাম আলমগীর তিনি অভিযোগ করেছেন, করোনা মহামারি নিয়ে ব্যবসা করছে সরকার। আজ শুক্রবার রাজধানীর গুলশানে দলীয় চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক অনুষ্ঠানে এ অভিযোগ করেন তিনি। এদিন ‘গুম-খুন-নির্যাতিত’ পরিবারকে ঈদের শুভেচ্ছা বিতরণ করা হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে। এ সময় মির্জা ফখরুল বলেন, দুর্নীতি করার জন্য একটি কোম্পানিকে টিকা আনার অনুমতি দিয়েছে সরকার। বিকল্প উৎস থেকে টিকা আনার জন্য বিএনপির পক্ষ থেকে দেড় বছর আগে বলা হয়েছিল উল্লেখ তিনি বলেন, কিন্তু তাতে কান দেয়নি সরকার। নিজেদের স্বার্থে একটি উৎস থেকেই টিকা আনতে চেয়েছিল তারা।

এতদিন পরে এসে বিকল্প হিসেবে চীন ও রাশিয়ার সঙ্গে সরকার চুক্তি করছে মন্তব্য করে বিএনপির মহাসচিব বলেন, ঘোলা করে পানি খাওয়া সরকারের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে, পরিত্রাণ পেতেই হবে। গুম-খুন-নির্যাতিত পরিবারগুলোর সদস্যদের উদ্দেশে তিনি বলেন, প্রতি বছর এমন অনুষ্ঠান আবেগাপ্লুত করে আমাদের। কিন্তু আপনাদের ক্ষতি পূরণ করার শক্তি আমাদের নেই, তা সম্ভবও না। অবস্থার পরিবর্তন করতে না পারায় নিজেদের অপরাধী মনে হয় উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, একটা উদ্দেশ্যেই আন্দোলন করছি, রাজনীতি করছি- সেটা হলো গণতান্ত্রিক সমাজব্যবস্থা চাই, অধিকারগুলো প্রতিষ্ঠিত করতে চাই।

রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করে আওয়ামী লীগ মানুষের অধিকার কেড়ে নিয়েছে অভিযোগ করে তিনি বলেন, এই শক্তিকে সরিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে চাই আমরা। এ জন্য এত ত্যাগ, এত ব্যথা, এত বেদনা। এই গুম-খুনের জন্য সরকারকে একদিন জবাবদিহিতা করতে হবে সতর্ক করে বিএনপি মহাসচিব বলেন, গুম-নিখোঁজ হওয়াদের পরিবারের কাছে আওয়ামী লীগকে জবাব দিতে হবে, পুরো জাতির কাছে জবাব দিতে হবে। অনুষ্ঠানে গুম-খুন-নির্যাতিত পরিবারগুলোকে ঈদ উপহার হিসেবে ফুল ও খামে নগদ অর্থ দেয়া হয়। এ সময় বিএনপির নেতা ইকবাল হাসান মাহমুদ, মোহাম্মদ শাহজাহান, ছাত্রদলের সাবেক নেতা নাজমুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

সান্তাহার স্টেডিয়াম আধুনিকায়নের উদ্যোগ,পরিদর্শনে জাতীয় ক্রীড়া পরিষদের প্রকৌশলী।
খেলাধুলা 1 hour আগে

দিনাজপুরে ২০ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী দম্পতি গ্রেপ্তার।
অপরাধ 22 hours আগে

আরও নতুন ১৮টি বগি দিনাজপুরের সৈয়দপুরে আনা হয়েছে।
তথ্য ও প্রযুক্তি 1 day আগে

সিরাজগঞ্জে ড্রেজিংয়ের বালি হরিলুট, সংঘাতের আশংকা অজ্ঞাত কারণে নিরব প্রশাসন।
আইন-বিচার 1 day আগে

বাড়ি ফেরা হলো না সাংবাদিক লুৎফুজ্জামানের।
দুর্ঘটনা 1 day আগে

রাজশাহীতে জমি ও দোকানঘর দখল চেষ্টার অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন।
আইন-বিচার 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুরে গ্রামগঞ্জে কোকো টুর্নামেন্টে।
খেলাধুলা 2 days আগে

দিনাজপুরের কাহারোলে পুলিশের অভিযানে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেফতার।
অপরাধ 2 days আগে

দিনাজপুরের ঘোড়াঘাটে ৫টি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী জাহিদ
রংপুর 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুরে লায়ন্স সেবা মাস উপলক্ষে গরীব ও দুঃস্থদের বিনামূল্যে
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক