হোম
নির্বাচিত কলাম

বিএনপি:নেতাদের পদত্যাগ কি চিন্তায় ফেলেছে?

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১২ নভেম্বর, ২০১৯ ৯:৪০ পূর্বাহ্ণ

bnp-prob-mknewsbd

ফাইল ছবি

বিএনপির একটি সমাবেশের দৃশ্য বাংলাদেশে বিরোধীদল বিএনপির সিনিয়র দু’জন নেতার পদত্যাগের ঘটনার পর সতর্ক অবস্থান নিয়েছে দলটির নেতৃত্ব। বিএনপি নেতাদের অনেকেই বলছেন, তারা চেষ্টা করছেন যেন দলের আর কেউ যেনো পদত্যাগ না করেন। সম্প্রতি ‘দলের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে’ পদত্যাগ করেন সাবেক পররাষ্ট্র মন্ত্রী মোরশেদ খান এবং অবসরপ্রাপ্ত লে: জেনারেল মাহবুবুর রহমান। সিলেটের মেয়র আরিফুল হকসহ সেখানকার কয়েকজন নেতাও পদত্যাগের হুমকি দিয়েছেন। এসব পদত্যাগের কারণ কি হতে পারে এ নিয়ে বিএনপিতে এখন নানা আলোচনা চলছে। তবে দলটির শীর্ষ পর্যায়ের নেতারা বলছেন, বিভিন্ন কারণের মধ্যে একটা বড় কারণ হিসেবে তারা দেখছেন ‘সরকারের চাপ’কে।

খালেদা জিয়া

খালেদা জিয়া

দু’জনের পদত্যাগ নিয়ে কি ধরণের আলোচনা চলছে বিএনপিতে মোরশেদ খান বিএনপির ভাইস চেয়ারম্যান পদে থাকলেও তিনি রাজনীতিতেই নিষ্ক্রিয় ছিলেন দীর্ঘদিন ধরে। সর্বশেষ সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৮ আসন থেকে মনোনয়ন না পাওয়ায় দলের নেতৃত্বের প্রতি তার ক্ষোভও ছিল। এসব বিভিন্ন বিষয় এখন বিএনপির নেতাকর্মীদের আলোচনায় আসছে।
দলটির নেতাদের অনেকে মনে করছেন, আওয়ামী লীগের ক্ষমতায় থাকার এক দশকেরও বেশি সময়ে মি: খান তার ব্যবসা নিয়ে সমস্যায় রয়েছেন এবং এটিই তার বিএনপি থেকে সরে দাঁড়ানোর অন্যতম কারণ হতে পারে। তবে মোর্শেদ খান তার বিএনপি ছাড়ার ক্ষেত্রে খালেদা জিয়ার অনুপস্থিতিতে দলটির নেতৃত্বের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলছিলেন, আমি দেখছি, বিএনপির এখানকার রাজনীতিতে আমার করণীয় কিছু নেই। কার কি করণীয় সেটাও জানি না। একটা সাসপেন্স এর ওপরে তো বাংলাদেশে ১৬ কোটি মানুষকে ঝুলিয়ে রাখা যায়না। খালেদা জিয়াবিহীন বিএনপির কি আছে আর না আছে, সেটা আমার বলার অপেক্ষা রাখে না। সেজন্য আমি এই দলের অংশ থাকতে পারি না। বিএনপির নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত লে: জেনারেল মাহবুবুর রহমানও দীর্ঘ সময় ধরে রাজনীতিতে সেভাবে সক্রিয় ছিলেন না। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে তার দূরত্ব তৈরি হয়েছিল। এ বিষয়টি একটি কারণ হতে পারে বলে বিএনপি নেতাদের অনেকে মনে করেন। তবে জেনারেল রহমান তার পদত্যাগের ক্ষেত্রে তারেক রহমানের চিন্তাভাবনা নিয়েই প্রশ্ন তুলেছেন। এছাড়া সিলেট সিটি কর্পোরেশনের মেয়র এবং বিএনপি নেতা আরিফুল হকসহ সেখানকার কয়েকজন নেতা দলের পদ থেকে পদত্যাগের হুমকি দিয়েছেন। আরিফুল হকও প্রশ্ন তুলেছেন সাংগঠনিক বিভিন্ন বিষয়ে। বিএনপির সব সংগঠনের সিলেটের সব কমিটি করা হচ্ছে ব্যক্তি বিশেষের পছন্দে । আমরা এনিয়েই আপত্তি তুলেছি। দুর্নীতির মামলায় সাজা পেয়ে

জেল খাটছেন খালেদা জিয়া
বিএনপি কতটা গুরুত্ব দিচ্ছে? যদিও সিনিয়র দু’জন নেতার পদত্যাগ এবং কয়েকজনের পদত্যাগের হুমকি বিএনপিতে কোন প্রভাব ফেলেনি বলে দলটির নেতাদের অনেকে বলছেন। কিন্তু পদত্যাগকারী এবং পদত্যাগের হুমকি দেয়া নেতাদের ঠেকানোর জন্য তাদের সাথে বিএনপির নেতৃত্ব আলোচনা চালাচ্ছেন। আর কেউ যাতে এমন অবস্থান না নেয় সে ব্যাপারেও দলটির নেতৃত্ব সতর্ক হয়েছে বলে জানা গেছে। দলটির নেতারা মনে করেন, তাদের দলের জন্য সময় এখন কঠিন থেকে কঠিনতর হচ্ছে। ফলে এমুহুর্তে কারও পদত্যাগপত্র গ্রহণ করা হচ্ছে না এবং তাদের বিরুদ্ধে সাংগঠনিক কোন ব্যবস্থাও নেয়া হবে না। অন্যদিকে বিএনপি আনুষ্ঠানিকভাবে কারও পদত্যাগের বিষয়টিই স্বীকার করছে না। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তিনি কারও পদত্যাগপত্র পাননি। একইসাথে তিনি একটা পরিস্থিতি তৈরির জন্য সরকারের বিরুদ্ধে অভিযোগ করেছেন। তিনি বলছিলেন,সরকারতো প্রথম থেকেই বিএনপিকে নির্মূল করার জন্য চেষ্টা করছে।সেজন্য তারা বহু মামলা মোকদ্দমা দিয়েছে। ভয়ঙ্কর একটা নির্বাচন করার পরও যখন দেখছে যে, বিএনপিকে কিছু করা যাচ্ছে না। তখন তারা এবং তাদের এজেন্সিগুলো বিভিন্ন প্রচার চালাচ্ছে।আমি মনে করি, এটা তার একটা অংশ হতে পারে। মি: আলমগীর আরও বলেছেন, আমাদের চেয়ারপার্সন কারাগারে যাওয়ার পর থেকে আমাদের পার্টি শক্তভাবে ঐক্যবদ্ধ আছে।রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক দিলারা চৌধুরী বলছিলেন, একদিকে দলে হতাশা এবং অন্যদিকে সরকারের চাপের কারণেই বিএনপিতে পদত্যাগের একটা বিষয় এসেছে বলে তিনি মনে করেন। বাংলাদেশের প্রেক্ষিতে যেখানে লেনদেনের ভিত্তিতে রাজনীতি হয়। সেখানে একটা দল দীর্ঘ সময় ক্ষমতার বাইরে থাকলে সে দলটাকে ধরে রাখা খুব কঠিন। আর দ্বিতীয়ত অবশ্য সরকারের চাপ আছে। তবে আওয়ামী লীগের একাধিক সিনিয়র নেতা বিএনপি নেতাদের অভিযোগ অস্বীকার করেছেন। তাদের বক্তব্য হচ্ছে, বিএনপির অভ্যন্তরীণ সমস্যার কারণে দলটির অনেকে পদত্যাগ করছেন।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

দিনাজপুরে প্রকাশ্য দিনের বেলায় বৃদ্ধাকে হত্যা করে নগদ অর্থ ও
আইন-বিচার 15 hours আগে

সুনামগঞ্জে প্রায় অর্ধ কোটি টাকা স্বর্ণ ও ডলার চুরি মামলার
অপরাধ 15 hours আগে

ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জে মোবাইল কোর্ট পরিচালনা ইটভাটায় ২০ লাখ টাকা জরিমানা।
আইন-বিচার 1 day আগে

ভারতে বিধানসভা নির্বাচন উপলক্ষে চতুদের্শীয় বাংলাবান্ধা স্থল বন্দরে তিন দিন
আন্তর্জাতিক 2 days আগে

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে অবৈধভাবে পেট্রোল বিক্রির দায়ে দুইজনের অর্থদন্ড
রংপুর 2 days আগে

নকল মুক্ত পরিক্ষায় কঠোর প্রশাসন-রাণীশংকৈলে সিসি ক্যামেরার আত্ততায় সব কেন্দ্র।
রংপুর 2 days আগে

দিনাজপুর শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার প্রথম দিন অনুপস্থিত ১১৭৮ জন,একজন
রংপুর 2 days আগে

নওগাঁয় চার খুনের নেপথ্যে সম্পত্তির বিরোধ নাকি অন্য কিছু?
দুর্ঘটনা 2 days আগে

দিনাজপুরের বিরামপুরে বোরো ধানের বাম্পার ফলনের সম্ভাবনা।
অর্থনীতি 2 days আগে

ঠাকুরগাঁও হরিপুরে সাংবাদিকদের সাথে জনসংগঠন ভূমিহীন সমন্বয় পরিষদের মতবিনিময় সভা
রংপুর 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক