হোম
নাগরিক ভাবনা

বাফুফে কংগ্রেস,অবাস্তব বাজেট এবং দুর্দশায় পতিত ফুটবল।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৫ নভেম্বর, ২০২১ ৭:২০ অপরাহ্ণ

ফাইল ছবি

নাগরিক ভাবনাঃ এ্যাডভোকেট আবু মহী উদ্দীনঃ বাংলাদেশ ফুটবল ফেডারেশন আগামী বছরের জন্য ৪১ কোটি ৯৫ লাখ টাকার বাজেট প্রনয়ন করেছে। তার মধ্যে ১৭ কোটি টাকাই ঘাটতি। ফুটবল ফেডারেশন আগের বছরগুলোতে বার্ষিক সাধারণ সভা করতে পারেনি। এবছর আগাম সভা করে কাজা আদায় করেছে। বার্ষিক সাধারণ সভার নামকরণ করা হয়েছে ‘কংগ্রেস’। ইউরোপের সাথে মিল রেখে ব্যানার বানানো হয়েছে ইংরেজিতে। তবে ফটোসেসনে কর্মকর্তাদের কপালের বলিরেখা অস্পষ্ট থাকেনি।

এই বলিরেখার প্রতিফলন ফুটবলেও যাতে না ঘটে তার জন্য তার জন্য সৃষ্টিকর্তার দরবারে প্রার্থনা করা ছাড়া আর কিই ই বা করার আছে ? ঘাটতি ১৭ কোটি টাকা পৃষ্টপোষকদের কাছ থেকে সংগ্রহ করার ইঙ্গিত দিয়েছেন অর্থবিত্তের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা সালাম মুর্শেদি। পৃষ্টপোষকরা বোধহয় অতটা বোকা নয় যে বিলুপ্তপ্রায় বাংলাদেশের ফুটবলে টাকা ঢালবে। পত্রিকার সাংবাদিকরাও আর ফুটবল নিয়ে লিখতে চাননা। ফুটবলের কংগ্রেসের খবর একটি মাত্র অখ্যাত পত্রিকায় এক কোনে ছাপানো হয়েছে। শীর্ষস্থানীয় পত্রিকাগুলো খবরই ছাপেনি।

সারা দেশের জেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারী এবং নাম সর্বস্ব জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি সাহেবদের হাস্যোজ্জল ছবি ছবি ফেসবুকে দেখা যাচ্ছে। তারা উর্ধতন কর্মকর্তাদের সাথে ছবি তুলে নিজেদেরকে ধন্য করেছেন। নিজেরাতো জেলায় কিছু করতে পারছেননা, উর্ধতন কর্মকর্তাদের সাথে তোলা ছবি দেখিয়ে নিজেদের গুরুত্ব জাহির করা যাবে কিছুটা। সারা দেশের জেলার কর্মকর্তারা পাঁচতারা হোটেলে চারটা ডালভাত খেয়ে আপ্যায়িত হয়ে কি বিবেচনায় ৪২ কোটি টাকার মধ্যে ১৭ কোটি টাকার ঘাটতি বাজেট হাত তুলে পাশ করে দিয়েছেন এটা নিয়ে ফিফা গবেষনা করতে পারে। মাননীয় অর্থমন্ত্রী আগামী অর্থ বছরের বাজেট পেশের সময় ফুটবল ফেডারেশনের এই দৃষ্টান্ত কাজে লাগাতে পারেন।

দেশের ফুটবলের দুর্দশা নিয়ে অনেক লেখালেখি হয়েছে , সমালোচনা হয়েছে তাতে ফুটবলের কোন কাজে আসেনি। তবে ফুটবল ফেডারেশনকে ধন্যবাদ যে, এসব লেখালেখির কারণে তারা এখনো কারো বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা করেনি। তাতে প্রমান হয় যে সমালোচনা সহ্য করার মতো যথেষ্ট উদারতা কর্মকর্তাদের আছে। আগামী প্রজন্ম রচনা লিখবে ‘ বাংলাদেশে অসম্ভব প্রতিভার একজন ফুটবলার জন্মগ্রহণ করেছিলেন। তিনি অতি উচ্চ মানের ফুটবল খেলোয়ার ছিলেন, যিনি আবাহনীতে খেলতেন। যার ফুটবল নৈপুন্য দেশের ফুটবল খোলোয়ারদের কাছে অনুসরনীয় এবং অনুকরনীয় হয়ে থাকবে।

আবার কবে এই মানের ফুটবলার দেশে জন্মগ্রহণ করবে তা বলা যাবেনা। কপালগুণে তিনি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি হয়েছিলেন। তবে তিনি খেলোয়ার হিসাবে যেমনি চৌকষ, সংগঠক হিসাবে তার চেয়ে বেশী অসফল। তার নেতৃত্বে দেশের সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবলের অস্তিত্ব বিলিন হয়েছে। বাংলাদেশের ফুটবল বিলুপ্ত প্রজাতিতে পরিণত হয়েছে তার হাত ধরে। বাংলাদেশে আবার যদি কোনদিন ফুটবলের উন্নয়ন ঘটে , আবার যদি দেশের মানুষ ফুটবল খেলার সাথে পরিচিত হতে পারে তাহলে দেশের ফুটবলের ইতিহাসকে তিনটি ভাগে ভাগ করা হবে। ক) উজ্জল যুগ খ) অন্ধকার যুগ এবং গ) উত্তরণ যুগ। এখন অন্ধকার যুগ চলছে , আমরা উত্তরণ যুগের অপেক্ষায় থাকবো।

শ্রীলংকায় সাফ ও ৪ জাতি ফুটবল হবে ৮ নভেম্বর থেকে। ২৪ অক্টোবর তারিখে ক্যাম্পে ডাকা হয়েছে খেলোয়ারদের। বিভিন্ন অজুহাতে খেলোয়াররা ক্যাম্পে যোগ দিতে অনীহা প্রকাশ করেছে। ১ম দিন ১ জন এসেছে। এর পর ২/১ জন করে। অবশেষে ৪ দিন পর খেলোয়ার অভাবে ১৪ জন নিয়েই জাতীয় দলের প্রশিক্ষণ শুরু হয়েছে। এটাই ফুটবলের চেন অব কমান্ড। সাফ ও চার জাতি টুর্ণামেন্টে কোচিং করাচ্ছেন ভিন্ন ২ কোচ ‘বিনা পারিশ্রমিকে’ অস্কার ব্রæজোন ও মারিও লেমোসের এই কোচিং সেবা দিয়ে আপৎকালীন ঠেকা চালানো গেলেও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ভাবনায় স্থায়ী কোচ। খোঁজখবর শুরু হলেও জামাল ভুঁইয়াদের কোচ হতে ইতিবাচক সাড়া দিচ্ছেননা কেউ।

চার জাতি টুর্ণামেন্টের জন্য বাড্ডার ফর্টিস একােেডমিতে অনুশীলন করছে বাংলাদেশ, ফুটবল দল। গতকাল ৩ নভেম্বর বাফুফে প্রেসিডেন্ট অনুশীলন দেখতে গিয়েছিলেন। অনুশীলন দেখার ফাঁকে জানিয়েছেন কোচ নিয়ে দুঃশ্চিন্তার কথা। তিনি বলেন ‘ সত্যি বলতে কি কোন জায়গা থেকে , কোনো জায়গা থেকেই আমি সঠিক সাড়া পাচ্ছিনা। কোচদের তো বাংলাদেশে আসতে হবে, খেলোয়ারদের দেখতে হবে। এখানেই সমস্যাটা হচ্ছে, আমরা একাধিক বিকল্প

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সর্বশেষ খবর

প্রতারক চক্রের খপ্পরে মর্জিনা ও মুজাহিদ
অপরাধ 14 minutes আগে

পঞ্চগড়ের দেবীগঞ্জে মামি-ভাগ্নিকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ।
অপরাধ 2 days আগে

‎প্রবাসে থেকে ১৪ লাখ  টাকা পাঠিয়ে দেশে এসে  হিসাব চাইতে
অপরাধ 3 days আগে

নাগরিক ভাবনা : বৈষম্যহীন বাংলাদেশ গঠনের অনিবার্য অঙ্গীকার হচ্ছে: একমুখী
ঢাকা 3 days আগে

দিনাজপুরের পার্বতীপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে ভয়াবহ অগ্নিকাণ্ড।
দুর্ঘটনা 3 days আগে

পঞ্চগড়ে পুশইন ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বিজিবির সতর্কতামূলক মাইকিং।
রংপুর 5 days আগে

কোরবানি পশুর চামড়ায় সংরক্ষণে লবণের যথার্থ ব্যবহার।
অর্থনীতি 5 days আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পুলিশের বাড়ি থেকে মটসাইকেল চুরি।
দুর্ঘটনা 7 days আগে

দিনাজপুরের চিরিরবন্দরে পুনটি ইউনিয়নে ড্রেন নির্মাণ কাজের অনিয়মের অভিযোগ।
আইন-বিচার 7 days আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদীতে বালু তুলতে গিয়ে মিললো পরিত্যক্ত মর্টার শেল।
রংপুর 7 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক
Translate Here »