হোম
অর্থনীতি

বাংলাদেশে পোশাক কর্মীরা বেতন না পেয়ে বিপাকে

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১২ এপ্রিল, ২০২০ ৫:১৯ অপরাহ্ণ

BD-Garments-worker-mknewsbd

ফাইল ছবি

বাংলাদেশে পোশাক কর্মীরা বেতন না পেয়ে বিপাকেঃ পোশাক কারখায় কর্মরত পোশাকশ্রমিকরা সাভারের জিরাবো এলাকার একটি পোশাক কারখানায় কাজ করেন হৃদয়। গ্রামের বাড়িতে তার স্ত্রী ও দুই সন্তান রয়েছে। চাল, ডালসহ নিত্যপ্রয়োজনীয় সবকিছু ফুরিয়েছে তার গ্রামে থাকা পরিবারের। কিন্তু গ্রামে পরিবারের কাছে টাকা পাঠাতে পারছেন না হৃদয়। এপ্রিলের শুরুতে বেতন পাওয়ার কথা থাকলেও করোনার অজুহাতে মাসের ১০ দিন পেরিয়ে গেলেও বেতন দিচ্ছে না মালিক। কবে বেতন দেবে, তা এখনও অজানা। শুধু হৃদয় নন, এমন হাজারও পোশাককর্মী বেতন না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন। শুক্রবার সাভারের কয়েকজন পোশাককর্মীর সঙ্গে কথা হলে সবাই প্রায় একই কথা জানান।

এদিকে, সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, ১৬ এপ্রিলের মধ্যে পোশাক শ্রমিকদের বেতন পরিশোধ করতে হবে। যদিও এখন পর্যন্ত অধিকাংশ পোশাক কারখানায় বেতন দেওয়ার প্রক্রিয়াই শুরু হয়নি। এছাড়া মাসের ১০ দিন পেরিয়ে যাওয়ার পরও বেতন না পাওয়ায় শ্রমিকদের মানবিক বিপর্যয় তৈরি হয়েছে। পোশাককর্মীরা জানান, এপ্রিল মাসের ১০ দিন পেরিয়ে যাচ্ছে। কিন্তু মালিকরা বেতনের টাকা দিচ্ছে না। ফলে বাসা ভাড়া দিতে পারছেন না। ঘরে খাবার-দাবার ফুরিয়েছে, কিনতেও পারছেন না। দোকানপাট বন্ধ থাকায় বাকি আনারও সুযোগ নেই। প্রায় সবারই বেতন না হওয়ায় টাকা-পয়সা ধারও করতে পারছেন না। অন্যদিকে, সবকিছু বন্ধ থাকার কারণে বাইরেও যেতে পারছেন না, অন্য কোনো কাজ করারও সুযোগ নেই। ফলে অর্ধাহার, অনাহারে দিন কাটছে তাদের। ফলে তাদের মধ্যে তৈরি হয়েছে মানবিক বিপর্যয়।

তারা আরও জানান, সাভারের জিরাবোর একটি কারখানায় বেতন দেওয়া হয়েছে। বেতন দিলেও ওভারটাইমের টাকা আটকে দিয়েছে মালিক। জিরাবোর কিছু পোশাক কারখানা ১২ এপ্রিল (আজ) খোলার কথা রয়েছে। তারা আশা করছেন, এ দিন কোনো সুসংবাদ আসতে পারে। তবে বেতন দিলেও ওভারটাইম দেওয়া নিয়ে টালবাহানা করায়, তাদের মধ্যে পুরো বেতন পাওয়া নিয়ে সংশয় তৈরি হয়েছে। অন্যদিকে, পোশাক শ্রমিকদের করোনা থেকে নিরাপত্তার কথা বিবেচনায় না নিয়ে চালু রাখা হয়েছে বেশ কিছু কারখানা।

হৃদয় বলেন, ‘আমাদের এখনো বেতন হয়নি। মালিক এ পর্যন্ত বেতন কবে দেবে, সেই ডেট (তারিখ) দেয়নি। বলছে, ১২ তারিখ (এপ্রিল) খোলার পরে ডিসিশন (সিদ্ধান্ত) দেবে। ওই দিন শুনতাছি, কাগজপত্র জমা নেবে। শুনতাছি, এখন থেকে ব্যাংকে বেতন দেবে। কিন্তু এই মাসে এখন পর্যন্ত কিছু বলেনি। তিনি আরও বলেন, গ্রামে আমার স্ত্রী ও দুই সন্তান আছে। বাড়িতে টাকা পাঠাইছি ওই মাসে, এই মাসে পাঠাইতে পারি নাই। বেতন অইছে না পাঠাব কীভাবে? বাড়ির মানুষ সমস্যায় তো আছেই।

জিরাবোতে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে থাকেন মো. রাজিম খান। তিনিও বেতন পাননি। জানেনও না, কবে বেতন পাবেন। তিনি বলেন, অনেক কষ্টে চলতাছি। বাড়িতেও যাইতে পারতাছি না। অবস্থা খারাপ। সবারই কষ্ট অইতাছে, বুঝচ্ছেন। বেতন দিতে হবে, এটাই আমাদের দাবি। খালি হুনতাছি, ১২ তারিখ খুলবে আমাদের। বেতন দিবো নাকি দিবো না, শিওর (নিশ্চয়তা) নাই। বেতন না দিলে তো কষ্টের মুখে পড়ে গেলাম। খাইতে পারলাম না, কোনো কিছু করতে পারলাম না। বইসা বইসা থাহা লাগব। উলেস্নখ্য, দেশে করোনার বিস্তার ঠেকাতে চার দফায় ২৬ মার্চ থেকে ২৫ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করেছে সরকার। বন্ধ রয়েছে সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠান। জরুরি পণ্য উৎপাদন ও পরিবহণের কাজে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ছাড়া বাকি সবই বন্ধ। কয়েক জেলায়, এলাকায় ও ভবন লকডাউন করেছে প্রশাসন। নিম্ন মধ্যবিত্ত মানুষেরা চরম বিপাকে পড়েছেন। যদিও বিভিন্ন স্থানে সরকারি-বেসরকারি উদ্যোগে ত্রাণ দেওয়া হচ্ছে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

১৪ বছর পর সাগর-রুনি হত্যা মামলায় তদন্তের রেডার ও সিডিআরে
আইন-বিচার 12 hours আগে

বাংলাদেশের স্বাস্থ্যখাতে যুক্তরাষ্ট্রের ২৪ লাখ ডলারের সহায়তা।
আন্তর্জাতিক 21 hours আগে

চাঁদার দাবীতে ব্যবসায়ী হৃদয় হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড ও
আইন-বিচার 22 hours আগে

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পীরগঞ্জের ডুবন্ত লিপনের পরিবারকে ২৫ হাজার
রংপুর 1 day আগে

বগুড়ায় দিনে দুপুরে স্বর্ণ ব্যবসায়ীর বাসায় ভয়াবহ ডাকাতি, লুটপাট-ভাঙচুরে আহত
অপরাধ 2 days আগে

পঞ্চগড়ে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন।
খেলাধুলা 2 days আগে

ফ্যাসিস্টদের লুটপাট ও অনিয়ম-দুর্নীতির কারণে  স্বাস্থ্যসেবা ব্যবস্থা ভঙ্গুর হয়ে পড়েছে:
খুলনা 2 days আগে

নাগরিক ভাবনা: বিচারের দ্বারে ঘুষই যদি হয় প্রবেশের চাবিকাঠি-তহলে বিচারপ্রার্থীরা
নাগরিক ভাবনা 2 days আগে

এক অভিযানে শীর্ষ মাদক কারবারি মিশাল মন্ডল আটক।
অপরাধ 2 days আগে

পর্যাপ্ত সারের মজুত আছে, কৃত্রিম সংকট করলেই ব্যবস্থা: কৃষিমন্ত্রী।
অর্থনীতি 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক