হোম
কভিড-১৯

বাংলাদেশে করোনা ভ্যাকসিন প্রথমে উপেক্ষা করলেও এখন টিকা নিতে গ্রামের মানুষ আগ্রহী।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৫ জুলাই, ২০২১ ৯:৪৬ পূর্বাহ্ণ

ফাইল ছবি

বাংলাদেশে জেলা-উপজেলার করোনা ভ্যাকসিন প্রথমে উপেক্ষা করলেও টিকা নিতে গ্রামের মানুষ এখন আগ্রহী। কভিড-১৯ টিকা কেন্দ্রগুলোতে আগ্রহী এবং উদগ্রীব মানুষের উপচেপড়া ভিড়ের খবর পাওয়া যাচ্ছে। স্বাস্থ্য কর্মীরা বলেছেন, গত বছরের তুলনায় এবার টিকাকেন্দ্রগুলোতে মানুষের ভিড় অনেক বেশি এবং চাপ সামলাতে তারা হিমশিম খাচ্ছেন। স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা মনে করেন, করোনাভাইরাস সংক্রমণ এবার যেহেতু দেশটির গ্রামে-গঞ্জে ছড়িয়ে পড়েছে এবং মৃত্যুও বেড়েছে, সেকারণে মানুষ টিকা দিতে মরিয়া হয়ে উঠেছে। সংক্রমণ বেশি এমন একটি জেলা রাজশাহীর সিভিল সার্জন বলেন, আগের বার ভ্যাকসিন না নিয়ে অনেকে ভুল করেছে। তারা ভাবছে যে ভ্যাকসিন কখন শেষ হয়ে যায়-সেজন্য তারা আগে ভাগে নিতে চাইছে।

তের কোটি মানুষ, ৫৭ লাখ টিকাঃ স্বাস্থ্য অধিদপ্তর বলেছে, টিকার ঘাটতি মিটিয়ে সবার জন্য তা নিশ্চিত করতে সরকার যথাসাধ্য চেষ্টা করছে। তবে সরকারের ঘোষিত লক্ষ্য আর ক্ষমতার মধ্যে বিরাট ফারাক রয়ে গেছে। সরকার বলছে তারা দেশের মোট জনসংখ্যার ৭০ শতাংশ বা ১৩ কোটি মানুষকে টিকা দেবে, কিন্তু বর্তমান টিকা দান কর্মসূচীর শুরুতে তাদের হাতে আছে মাত্র ৫৭ লাখ ডোজ টিকা।

রাজশাহীর টিকা কেন্দ্রে লম্বা লাইনঃ দেশের যে জেলাগুলোতে লম্বা সময় ধরে করোনাভাইরাস সংক্রমণ এবং মৃত্যু উর্ধ্বমুখী রয়েছে, তার মধ্যে রাজশাহী অন্যতম। সেই রাজশাহী শহরে এবং উপজেলাগুলোর টিকা দেয়ার কেন্দ্রগুলোতে এখন মানুষের উপচেপড়া ভিড়ের খবর পাওয়া যাচ্ছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে টিকা কার্যক্রমে রয়েছেন, এমন একজন স্বাস্থ্যকর্মী ফিরোজা খাতুন বলেছেন, চাহিদার তুলনায় তাদের কেন্দ্রে টিকা দেয়ার বুথ কম হওয়ায় মানুষের চাপ সামলানো কঠিন হয়ে পড়েছে। একেক বুথে চারশো বা পাঁচশো জন করে মানুষ লাইনে দাঁড়িয়ে যাচ্ছে। অনেক বড় লাইন। বুথ কম হওয়ায় তাদের টিকা নিতে অনেক সময় লাগছে” বলেন স্বাস্থ্যকর্মী ফিরোজা খাতুন। তিনি উল্লেখ করেন, টিকা কেন্দ্রে মানুষের চাপ আগের বারের তুলানায় এবার অনেক বেশি হওয়ায় দুরত্বও রক্ষা করা যাচ্ছে না।

মানুষ কেন ধৈর্য্যহারা?
রাজশাহী জেলায় দ্বিতীয় দফায় গত ১৩ই জুলাই থেকে টিকা দান কার্যক্রম শুরু হওয়ার পর দুই দিনেই গোটা জেলায় সাত হাজারের মতো মানুষ টিকা নিয়েছেন। এই সংখ্যা গত বছরের প্রথম দফার টিকা কার্যক্রমের দিনের গড় হিসাবেও অনেক বেশি বলে কর্মকর্তারা বলেছেন। রাজশাহীর সিভিল সার্জন মোহাম্মদ কাইয়ুম তালুকদার বলেছেন, টিকার জন্য মানুষ এখন ধৈর্য্যহারা হয়ে পড়েছেন বলে তাদের মনে হচ্ছে। প্রতিটা মানুষই চাচ্ছে যে কত তাড়াতাড়ি ভ্যাকসিনটা নেয়া যাবে। মানে তারা একদিনের দেরিও সহ্য করতে চাচ্ছে না মনে করেন মি: তালুকদার। তিনি আরও বলেন, ভ্যাকসিন শেষ হয়ে যায় কিনা- সেই সন্দেহও কাজ করছে অনেক মানুষের মাঝে।

গ্রামের মানুষ কি আগ্রহী?
তিনি মনে করেন, গ্রামের মানুষ প্রথমে টিকা উপেক্ষা করেছে। কিন্তু এখন গ্রামে সংক্রমণ দেখে তারাই বেশি আগ্রহী হচ্ছে।
আগের ভ্যকসিন না নিয়ে অনেকে ভুল করেছে, এমন ধারণা অনেকে হয়েছে। তারা ভাবতেছে যে, আবার কখন ভ্যাকসিন শেষ হয়ে যাবে, সেজন্য আগে-ভাগে ভ্যাকসিনটা নিয়ে নেই” বলেন রাজশাহীর সিভিল সার্জন। তিনি জানিয়েছেন, নিবন্ধন করার পরই তারিখ সর্ম্পকিত কোন এসএমএস না পেয়েই অনেক মানুষ কেন্দ্রে এসে টিকার জন্য ভিড় করছেন। আবার নিবন্ধন না করেও অনেকে আসছেন। ফলে সমস্যা হচ্ছে। শুধু রাজশাহী নয়, চাপাইনবাবগঞ্জ, সাতক্ষীরা, কুষ্টিয়া সহ সীমান্তবর্তী কয়েকটি জেলা এবং বন্দরনগরী চট্টগ্রামসহ বিভিন্ন জায়গা থেকে টিকা কেন্দ্রগুলোতে মানুষের ভিড়ের একই চিত্র পাওয়া গেছে।
কর্মকর্তারা জানিয়েছেন, প্রথম দফার টিকা কার্যক্রমের সময় মানুষের আগ্রহের অভাবে এসব অনেক জেলার জন্য নির্ধাারিত পরিমাণ টিকা দিতে না পারায় সেই টিকা ঢাকায় ফেরত পাঠানো হয়েছিল। তবে তারা এবার টিকা কেন্দ্রগুলোর ভিন্ন চিত্র দেখছেন।

টিকার জন্য মানুষ কেন এত উদগ্রীব?
চট্টগ্রাম থেকে একজন চাকরিজীবি শিউলী শবনম বলেছেন, এখনকার সংক্রমণ পরিস্থিতির কারণে তার আগ্রহ বেড়েছে।
আমি প্রথম বার করোনায় আক্রান্ত হয়েছিলাম। আর এখনকার পরিস্থিতিতে দ্বিতীয়বার আক্রান্ত হলে জটিলতা যাতে কম হয়, সেজন্য আমি এবার ভ্যাকসিন নিতে আগ্রহী” বলেন মিস শবনম। বিশেষজ্ঞরা মনে করেন, সংক্রমণ এবং মৃত্যুর ঘটনা এখন মানুষ চোখের সামনে দেখছে এবং সে কারণেই টিকাকে একটা অবলম্বন হিসাবে বেছে নিতে চাইছে।

স্বাস্থ্য বিভাগ কী বলছে?
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল বাসার মোহাম্মদ খুরশিদ আলম বলেছেন, মানুষ যেন ধৈয্যহারা না হয়, সেটাই তারা চাইছেন। মুশকিল হচ্ছে, মানুষ চায় যে, কালকে রেজিস্ট্রশন করেছে এবং আজকেই তাদের টিকা দিতে হবে। কিন্তু তাদের আগে যে বিশ লাখ লোক রেজিস্ট্রশন করে বসে আছে, তাদের প্রাপ্যটা আগে-সেটা তারা মানতে চায় না। এজন্যই ঝামেলাটা হচ্ছে” বলে মন্তব্য করেন অধ্যাপক আলম। তিনি বলেন, যে পরিমাণ টিকা এখন আসছে, তাতে সবাই টিকা পাবে। টিকা না পাওয়ার কোন কারণ নাই। একটু ধৈর্য্য ধরতে হবে। কিন্তু অনেক জেলা থেকে চাহিদার তুলনায় টিকা সরবরাহের অভিযোগ পাওয়া গেছে।

কবে থেকে দ্বিতীয় ডোজ?
কোন জেলায় দশ লাখ লোকের বসবাস হলে সেখান চল্লিশ হাজার টিকা সরবরাহ করা হয়েছে। এ ব্যাপারে জানতে চাইলে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আলম বলেছেন, চল্লিশ হাজার টিকা চল্লিশ হাজার মানুষকেই দেবে। এর মাঝে আরও টিকা এলে তা সরবরাহ করা হবে। তখন আবার দেবে। তিনি জানিয়েছেন, এখন জেলা উপজেলায় যে পরিমাণ ডোজ দেয়া হয়েছে, সেগুলোর সবই প্রথম ডোজ হিসাবে দিতে বলা হয়েছে। তিনি উল্লেখ করেছেন, এক মাস পর দ্বিতীয় ডোজের টিকা সারাদেশে সরবরাহ করা হবে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

রাজশাহীতে জমি ও দোকানঘর দখল চেষ্টার অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন।
আইন-বিচার 12 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে গ্রামগঞ্জে কোকো টুর্নামেন্টে।
খেলাধুলা 14 hours আগে

দিনাজপুরের কাহারোলে পুলিশের অভিযানে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেফতার।
অপরাধ 14 hours আগে

দিনাজপুরের ঘোড়াঘাটে ৫টি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী জাহিদ
রংপুর 14 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে লায়ন্স সেবা মাস উপলক্ষে গরীব ও দুঃস্থদের বিনামূল্যে
রংপুর 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুর কেলোকা পরিদর্শন করেন রেলমন্ত্রী ও প্রতিমন্ত্রী।
রংপুর 2 days আগে

সিরাজগঞ্জে শিক্ষার্থীদের দিয়ে ক্লাস নেওয়ার অভিযোগে তিন শিক্ষককে শোকজ।
রাজশাহী 2 days আগে

দিনাজপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত।
জাতীয় 2 days আগে

পঞ্চগড়ে অনুমোদিত নকশার বাহিরে ভবন নির্মাণের অভিযোগ পৌরসভার নোটিশ।
আইন-বিচার 3 days আগে

সিরাজগঞ্জে গরু চুরি ও ডাকাতি প্রতিরোধে ২৫০টি বাঁশকল স্থাপন।
অপরাধ 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক