হোম
কভিড-১৯

বাংলাদেশে করোনাভাইরাস টেস্টিং চাহিদার তুলনায় যোগান অপ্রতুল ও টেস্ট নিয়ে ভোগান্তির অভিযোাগ

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২১ জুন, ২০২০ ৯:৪৮ পূর্বাহ্ণ

BD-Korona-test-mknewsbd

ফাইল ছবি

করোনাভাইরাসের টেস্ট করাতে এসে ফুটপাথে চাদর বিছিয়ে জিরিয়ে নিচ্ছেন অপেক্ষমান ক্লান্ত মানুষ। করোনাভাইরাস শনাক্তের টেস্টের জন্য দেশের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রগুলোতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে সাধারণ মানুষকে। বাড়িতে এসে নমুনা সংগ্রহের সিরিয়ালের যেন কোন শেষ নেই। আবার টেস্ট করাতে পারলেও সেটার ফল পেতে পেরিয়ে যাচ্ছে চার থেকে চৌদ্দ দিন। যার চরম মূল্য দিতে হয়েছে ঢাকার বাসিন্দা পারমিতা ইসলামের পরিবারকে। সময় মতো টেস্ট না হওয়ায় সম্প্রতি তার চাচা চিকিৎসার অভাবে মারা যান।

মিস ইসলামের চাচা ছিলেন একজন কিডনির রোগী এবং তিন চারদিন পর পর তার ডায়ালিসিস করতে হতো। কিন্তু করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে কোভিড, নন-কোভিড কোন হাসপাতাল তার টেস্টের রিপোর্ট ছাড়া ডায়ালিসিস করাতে রাজি হয়নি। এজন্য সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের জরুরি হটলাইন নম্বরগুলোয় ফোন করে অনুরোধ জানানো হয় যাতে কেউ দ্রুত বাড়িতে এসে নমুনা সংগ্রহ করে নিয়ে যান। কিন্তু কোথাও কোন সাড়া মেলেনি। অনেক চেষ্টার পর স্বাস্থ্যকর্মীরা নমুনা সংগ্রহের জন্য আসেন ঠিকই। তবে সেটা ১০ দিন পর। ততদিনে অনেক দেরি হয়ে গেছে।

মিস ইসলাম বলেন, “নন কোভিড হাসপাতাল বলেছে করোনা নেগেটিভ রিপোর্ট ছাড়া তারা রোগী ভর্তি করবে না, আবার কোভিড হাসপাতালে বলেছে করোনা পজিটিভ রিপোর্ট ছাড়া চিকিৎসা দেবে না। এখন এই রিপোর্টের জন্য সময় মতো ডায়ালিসিস করাতে না পেরে চাচা নমুনা সংগ্রহের দিনেই মারা যান। মিস ইসলামের চাচা মারা যাওয়ার আরও দুই সপ্তাহের বেশি সময় পেরিয়ে গেলেও তার সেই নমুনা পরীক্ষার ফল এখনও তাদের হাতে আসেনি।

এভাবে টেস্টের জন্য ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকা, বাড়িতে এসে নমুনা সংগ্রহ করার জন্য দীর্ঘ সিরিয়াল এবং টেস্টের ফল পাওয়ার জন্য দিনের পর দিন অপেক্ষা যেন নিয়মিত চিত্র হয়ে দাঁড়িয়েছে।সংকটে প্রত্যন্ত এলাকার মানুষ সবচেয়ে সংকটে রয়েছে উপজেলা বা প্রত্যন্ত এলাকার সাধারণ মানুষ। জরুরি টেস্ট করাতে তাদের দীর্ঘ পথ পাড়ি দিয়ে জেলা শহরে আসতে হচ্ছে। এতোদূর এসেও টেস্ট করাতে পারবেন কিনা সেই নিশ্চয়তা দিতে পারছে না কেউ। আবার যে টেকনোলজিস্টরা নমুনা সংগ্রহ, সংরক্ষণ ও পরীক্ষা করেন, তাদের দক্ষতা নিয়েও রয়েছে প্রশ্ন। ‌

কারণ করোনাভাইরাসের লকডাউনের সময়ে তাদের বেশিরভাগের প্রশিক্ষণ হয়েছে অনলাইনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে।
দক্ষতার অভাব থাকায় টেস্টের ফলাফল ভুল আসার আশঙ্কা থেকে যায়। বিশেষজ্ঞরা বলছেন, করোনাভাইরাসের নমুনা কিভাবে সংগ্রহ করা হচ্ছে, সংরক্ষণ করা হচ্ছে এবং পরীক্ষা করা হচ্ছে সেটার ওপর নির্ভর করবে ফলাফল কতোটা নির্ভুল আসবে। এই কাজের জন্য দক্ষ জনবলের দরকার। যে কাউকে দিয়ে এটা হবে না।

করোনাভাইরাসের টেস্টের জন্য শিশুদের ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। চাহিদার তুলনায় যোগান অপ্রতুল
বাংলাদেশের স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, বর্তমানে ৬১টি ল্যাবে প্রতিদিন ১৮ হাজার নমুনা পরীক্ষা করার সক্ষমতা রয়েছে।
এছাড়া নমুনা সংগ্রহ করার জন্য ঢাকার বিভিন্ন স্থানে ৩৯টি বুথ বসানো হয়েছে। মানুষের চাহিদার তুলনায় এই সংখ্যা যথেষ্ট নয় বলে জানিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ বে-নজির আহমেদ। এমন অবস্থায় সরকারি ব্যবস্থাপনায় পরিবর্তন আনা জরুরি বলে তিনি মনে করেন।

এজন্য তিনি যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনবল গড়ে তোলার ওপর জোর দিয়েছেন। যেন নমুনা সংগ্রহ, সংরক্ষণ ও পরীক্ষা যতোটা সম্ভব ত্রুটিমুক্ত রাখা যায়। সেইসঙ্গে মান সম্মত কিট বিতরণ, যথা সময়ে পিসিআর যন্ত্রগুলো মেরামত এবং কঠোর নজরদারির কথাও জানান তিনি। আরটি পিসিআর টেস্টের পরিবর্তে অ্যান্টিজেন টেস্ট নমুনা নিয়ে যে করোনাভাইরাস টেস্ট বা আরটি পিসিআর টেস্ট, তা না করিয়ে বরং লক্ষণ অনুযায়ী চিকিৎসা করার পরামর্শ দিয়েছেন বে-নজির আহমেদ। তিনি বলেন, সবার করোনাভাইরাস টেস্টের কোন প্রয়োজন নেই। লাইন ধরে টেস্ট করানোতেও সংক্রমণের ঝুঁকি আছে। এর চেয়ে বরং যদি কারও মধ্যে করোনাভাইরাসের লক্ষণ দেখা দেয় তাহলে বাড়িতে বা হাসপাতালে লক্ষণ অনুযায়ী চিকিৎসা শুরু করা ভাল।

কারণ টেস্টের ফলাফল পজিটিভ বা নেগেটিভ যাই আসুক এর চিকিৎসা একই থাকবে। কেননা করোনাভাইরাস নিরাময়ের কোন ওষুধ বা চিকিৎসা পদ্ধতি এখনও আবিষ্কার হয়নি, বলছেন বে-নজির আহমেদ। বাংলাদেশে যেহেতু পিসিআর টেস্টের সক্ষমতা কম সেজন্য অ্যান্টিজেন টেস্ট শুরু করার পরামর্শ দিয়েছেন মি. আহমেদ। অ্যান্টিজেন টেস্টের সবচেয়ে বড় সুবিধা হল, এর জন্য কোন যন্ত্রপাতি বা দক্ষ জনবলের প্রয়োজন নেই। সময় লাগে অনেক কম এবং এর মাধ্যমে প্রায় শতভাগ সঠিক ফলাফল পাওয়া যায়। দক্ষিণ কোরিয়ান সংস্থা এস ডি বায়োসেন্সর এই অ্যান্টিজেন কিট প্রস্তুত করেছে। ভারতে এই কিট ব্যবহারের বিষয়ে অনুমোদন দিয়েছে ভারতের মেডিকেল গবেষণা প্রতিষ্ঠান আইসিএমআর।

এই পদ্ধতি শুরু করার ব্যাপারে বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গেছে।
এটা দ্রুত শুরু করা গেলে আরটি পিসিআর টেস্টের ওপর চাপ কমিয়ে আনার পাশাপাশি সাধারণ মানুষের দুর্ভোগ লাঘব করা যাবে বলে জানিয়েছেন মি. আহমেদ। তিনি বলেন,অ্যান্টিজেন টেস্ট কিট অনেকটা প্রেগনেন্সি টেস্ট কিটের মতো। এখানে নমুনা দেয়ার পর কিছুক্ষণের মধ্যেই ফলাফল পাওয়া যায়। যে কেউ এই পরীক্ষা করতে পারবে। অসুস্থ রোগীদেরও দীর্ঘ লাইনে দাঁড়াতে হচ্ছে।

সরকার কী বলছে?
খুব শিগগিরই বাংলাদেশে করোনাভাইরাস পরীক্ষার সংখ্যা দৈনিক ২০ হাজার বা তার চেয়ে বেশি করার প্রক্রিয়া চলছে বলে জানান , হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সহকারী পরিচালক আয়েশা আক্তার।দক্ষ জনবল গড়ে তোলার পাশাপাশি টেস্টের এই সুবিধা প্রতিটি জেলা থেকে শুরু করে উপজেলা পর্যায়ে সম্প্রসারণ করার কথাও জানান তিনি।
মিসেস আক্তার বলেন, “আমরা একটা ল্যাব থেকে বাড়িয়ে আজকে ৬১টা ল্যাবে পরীক্ষা করছি। এই ল্যাবের সংখ্যা জেলা উপজেলা পর্যায়ে আরও বাড়ানো হবে। এছাড়া ইউনিয়ন পর্যায়ে নমুনা সংগ্রহের বুথ স্থাপনের কাজ চলছে। এজন্য প্রায় তিন হাজার টেকনোলজিস্টের নিয়োগ প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়ে গেছে। এখন তাদেরকে সামনা সামনি প্রশিক্ষণ দেয়া হবে। স্বাস্থ্য অধিদফতর মূলত প্রয়োজন ছাড়া আরটি পিসিআর টেস্ট না করতেই মানুষকে উদ্বুদ্ধ করছে। তবে সাধারণ মানুষের দাবি করোনাভাইরাসের টেস্ট সুবিধা বাড়াতে সরকারি বরাদ্দের যেন যথাযথ ব্যবহার করা হয়।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

পঞ্চগড়ে রাষ্ট্রের স্বচ্ছতা ও তথ্য অধিকার আইনের ব্যবহার ও গুরুত্ব
তথ্য ও প্রযুক্তি 4 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জে ১১ কোটি টাকা ব্যায়ে ডাম্পিং কম্পোস্টিং ষ্টেশন পৌরসভাকে
রংপুর 4 hours আগে

পঞ্চগড়ের সাব রেজিস্ট্রি অফিসে পুরাতন দলিল ও রেকর্ড পত্র বিনষ্ট
তথ্য ও প্রযুক্তি 4 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মমিন গ্রেপ্তার।
অপরাধ 4 hours আগে

বগুড়ার আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার।
আইন-বিচার 5 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে জেন্ডার ভিত্তিক নাগরিক প্লাটফর্মের সেমিনার।
রংপুর 16 hours আগে

ঠাকুরগাঁও রাণীশংকৈলে পানির গর্তে পড়ে ৬ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু।
দুর্ঘটনা 1 day আগে

পঞ্চগড়ে রাষ্ট্রের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে তথ্য অধিকার আইনের
রংপুর 1 day আগে

দিনাজপুরের বীরগঞ্জের সাতোর ইউনিয়ন বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ঘোষণা।
রংপুর 1 day আগে

দিনাজপুরের বোচাগঞ্জে কৃষক কার্ড তৈরীর তথ্য সংগ্রহ উদ্বোধন।
অর্থনীতি 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক