হোম
নির্বাচিত কলাম

বাংলাদেশের পাসপোর্ট না পাওয়া সাদেক হোসেন খোকার আক্ষেপ ছিল

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৫ নভেম্বর, ২০১৯ ১১:২৩ পূর্বাহ্ণ

সাদেক হোসেন খোকা বাংলাদেশ সরকার পার্সপোর্ট নবায়ন না করায় এখন বিএনপি নেতা সাদেক হোসেন খোকার মৃত্যুর পর ট্রাভেল ডকুমেন্টের মাধ্যমে নিউইয়র্ক থেকে মৃতদেহ ঢাকায় আনার ব্যবস্থা করা হচ্ছে বলে তার পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে।প্রয়াত এই রাজনীতিকের পরিবারের একজন সদস্য জানিয়েছেন, ক্যান্সারের চিকিৎসার জন্য নিউইয়র্কে থাকার সময় সাদেক হোসেন খোকা এবং তার স্ত্রীর পাসপোর্ট নবায়নের জন্য সেখান থেকে বাংলাদেশ সরকারের কাছে আবেদন করা হয়েছিল দুই বছর আগে। কিন্তু সরকার তা নবায়ন না করায় তিনি অসুস্থতার শেষদিকে দেশে আসতে চাইলেও পারেননি বলে তার পরিবার থেকে অভিযোগ করা হয়েছে। এদিকে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, তার মৃতদেহ দেশে আনার ব্যাপারে সরকার সহযোগিতা করছে। বিএনপি নেতা এবং ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকা ফুঁসফুসের ক্যান্সারের চিকিৎসার জন্য নিউইয়র্ক গিয়েছিলেন ২০১৪ সালের মে মাসে। এই পাঁচ বছর ধরে তিনি সেখানেই অবস্থান করছিলেন। সপ্তাহ দুয়েক আগে বেশি অসুস্থ হয়ে পড়লে তাঁকে ম্যানহাটনের একটি ক্যান্সার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেই হাসপাতালেই সোমবার তার মৃত্যু হয়। তার শ্যালক শফিউল আজম খান নিউইয়র্ক থেকে বিবিসিকে বলেছেন, সাদেক হোসেন খোকার ইচ্ছা অনুযায়ী তার পরিবার মৃতদেহ ঢাকায় নেয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু জটিলতা দেখা দেয় পাসপোর্ট না থাকার কারণে।

সাদেক হোসেন খোকা, বিএনপি, ঢাকা বাংলাদেশ

সাদেক হোসেন খোকা, বিএনপি, ঢাকা বাংলাদেশ

২০০৬ সালে ঢাকার মেয়র হিসাবে ব্রিটেন সফরে এসেছিলেন সাদেক হোসন খোকা (সর্ব বামে)
ট্রাভেল ডকুমেন্টের ব্যবস্থা হচ্ছে মি:খান বলেছেন, নিউইয়র্কে বাংলাদেশ দূতাবাস থেকে ট্রাভেল ডকুমেটন্টস নিয়ে মৃতদেহ দেশের নেয়ার ব্যবস্থা তারা করছেন। ওনার অন্তিম ইচ্ছা এবং উনি এটা বলেও গেছেন যে, ওনার বাবা-মায়ের কবরের পাশে ঢাকার জুরাইন কবরস্থানে যেন তাকে দাফন করা করা হয়। সেই ব্যবস্থাই পরিবার থেকে করা হচ্ছে। সাদেক হোসেন খোকার পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, মি: খোকা এবং তার স্ত্রীর পাসপোর্টের মেয়াদ শেষ হলে গত ২০১৭ সালে তা নবায়নের জন্য নিউইয়র্কে বাংলাদেশ মিশনে আবেদন করা হয়েছিল। কিন্তু দুই বছরে বাংলাদেশ সরকার তাদের পার্সপোর্ট দেয়নি। এনিয়ে সাদেক হোসেন খোকা জীবনের শেষদিকে পরিবারের সদস্যদের কাছে আক্ষেপও করেছিলেন বলে তার পরিবারের একজন সদস্য বলেছেন। পরিবারের ধারণা, দুর্নীতির মামলায় সাজা হওয়ার কারণে পাসপোর্ট নবায়ন করা হয়নি।

ঢাকা মেয়র ভবন। সাদেক হোসেন খোকা অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের শেষ নির্বাচিত মেয়র ছিলেন। পাসপোর্ট নাগরিকের অধিকার
তবে সুপ্রিমকোর্টের একজন আইনজীবী ফাহিমা নাসরিন বলছিলেন, কোনভাবেই একজন নাগিরককে তার পাসপোর্ট পাওয়ার অধিকার থেকে বঞ্চিত করা যায় না। দুর্নীতির মামলা হোক বা সাজা হোক, কোন নাগরিককে তার পাসপোর্ট থেকে বঞ্চিত করা যায় না। রাষ্ট্র এটা বলতে পারে না যে, আমি একজনের বাংলাদেশের নাগরিকের পাসপোর্ট দেবো না বা আটকে রাখবে।
সাদেক হোসেন খোকা পাঁচবছর আগে যুক্তরাষ্ট্রে যাওয়ার পর পরই তার বিরুদ্ধে দুর্নীতির কয়েকটি মামলায় সাজা হয়।

বিএনপি নেতারা অভিযোগ করেছেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের গেরিলা বাহিনীর অন্যতম সদস্য ছিলেন সাদেক হোসেন খোকা। কিন্তু রাজনৈতিক কারণেই জীবনের শেষ সময়েও তাকে পার্সপোর্ট দেয়া হয়নি এবং সেখানে একটা আক্ষেপ থাকতে পারে বলে দলটির নেতারা অভিযোগ করেছেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম সামাজিক মাধ্যমে রোববার লিখেছিলেন যে, সাদেক হোসেন খোকার পরিবার চাইলে তাদের ট্রাভেল ডকুমেন্ট দিয়ে সরকার সহযোগিতা করবে। সাদেক হোসেন খোকার পরিবারের একজন সদস্য জানিয়েছেন, মি: খোকার মৃত্যুর পর তাদের ট্রাভেল ডকুমেন্ট দিয়ে সহযোগিতা করার কথা জানিয়েছে সেখানকার বাংলাদেশ মিশন। এদিকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, পাসপোর্ট নবায়নের ক্ষেত্রে রাজনৈতিক কোন হস্তক্ষেপ ছিল না। তবে নবায়ন না করার বিষয়টি সমর্থনযোগ্য নয় বলেও তিনি উল্লেখ করেছেন। পাসপোর্ট দেয়া বা নবায়ন করা-এরসাথে রাজনীতির কোন সংশ্লিষ্টতা নেই। রাজনৈতিক দলেরও এতে কোন দায়িত্ব নেই। যারা এসব অধিদপ্তরের সাথে জড়িত, তারা ভাল ব্যাখ্যা দিতে পারবে। তবে পাসপোর্ট নবায়ন না করাটা দু:খজনক এবং অনৈতিক বলে আমি মনে করি।

পাসপের্ট নবায়ন না করার বিষয়ে বা কারণ সম্পর্কে পররাষ্ট্র এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে কোন বক্তব্য দেননি। সাদেক হোসেন খোকা অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের শেষ নির্বাচিত মেয়র ছিলেন। ঢাকার সূত্রাপুর কোতোয়ালি আসন থেকে তিনি তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। বিএনপি সরকারের সময়ে তিনি মন্ত্রীও ছিলেন।

 

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

দিনাজপুরে প্রকাশ্য দিনের বেলায় বৃদ্ধাকে হত্যা করে নগদ অর্থ ও
আইন-বিচার 18 hours আগে

সুনামগঞ্জে প্রায় অর্ধ কোটি টাকা স্বর্ণ ও ডলার চুরি মামলার
অপরাধ 18 hours আগে

ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জে মোবাইল কোর্ট পরিচালনা ইটভাটায় ২০ লাখ টাকা জরিমানা।
আইন-বিচার 2 days আগে

ভারতে বিধানসভা নির্বাচন উপলক্ষে চতুদের্শীয় বাংলাবান্ধা স্থল বন্দরে তিন দিন
আন্তর্জাতিক 2 days আগে

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে অবৈধভাবে পেট্রোল বিক্রির দায়ে দুইজনের অর্থদন্ড
রংপুর 2 days আগে

নকল মুক্ত পরিক্ষায় কঠোর প্রশাসন-রাণীশংকৈলে সিসি ক্যামেরার আত্ততায় সব কেন্দ্র।
রংপুর 2 days আগে

দিনাজপুর শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার প্রথম দিন অনুপস্থিত ১১৭৮ জন,একজন
রংপুর 2 days আগে

নওগাঁয় চার খুনের নেপথ্যে সম্পত্তির বিরোধ নাকি অন্য কিছু?
দুর্ঘটনা 2 days আগে

দিনাজপুরের বিরামপুরে বোরো ধানের বাম্পার ফলনের সম্ভাবনা।
অর্থনীতি 2 days আগে

ঠাকুরগাঁও হরিপুরে সাংবাদিকদের সাথে জনসংগঠন ভূমিহীন সমন্বয় পরিষদের মতবিনিময় সভা
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক