হোম
ধর্ম ও ইসলাম

বগুড়ার ধুনটের সরুগ্রামে বিশ্ব ইজতেমা শুরু

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৫ জানুয়ারি, ২০২৩ ৮:১৪ অপরাহ্ণ

ফাইল ছবি

মিরু হাসান,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার ধুনট উপজেলায় উদ্বোধনী বয়ানের মধ্যদিয়ে তিনদিন ব্যাপী বিশ্ব ইজতেমা শুরু হয়েছে। উপজেলার কালেরপাড়া ইউনিয়নের সরুগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে চলছে এই ইজতেমার কার্যক্রম। বৃহস্পতিবার বাদ ফজর ইজতেমায় উদ্বোধনী বয়ান পেশ করেন সাউথ আফ্রিকা থেকে আগত তাবলিগের মুরুব্বী মাওলানা রমজান আলী।
এ বছর সরুগ্রামে অনুষ্ঠিত হচ্ছে ৪৪তম ইজতেমা। ঢাকার বাহিরে প্রথম ইজতেমা শুরু হয় এই নিভৃত পল্লী গ্রামে। যেখানে আঞ্চলিক মুসুল্লীদের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের মুসুল্লীরা অংশ নেন। আর একারনেই সরুগ্রাম ইজতেমাটি দেশের দ্বিতীয় বৃহত্তম বিশ্ব ইজতেমা হিসেবে পরিচিতি লাভ করে। পরবর্তিতে দেশের বিভিন্ন এলাকায় আঞ্চলিক ইজতেমা শুরু হলে সরুগ্রাম ইজতেমার পরিধি ছোট হয়ে আসে।
ইজতেমায় ধর্মীয় বিষয় নিয়ে প্রতিদিন ফজর, আছর ও মাগরিবের নামাজ আদায় শেষে দেশ ও বিদেশের ওলামায়ে কেরামগণ কোরআন ও হাদিস থেকে বয়ান পেশ করবেন।আয়োজক কমিটির সিদ্ধান্ত মতে বৃহস্পতিবার বাদ আছর কাকরাইলের মুরুব্বী ডা. নাসির ও বাদ মাগরিব মাওলানা মনির বিন ইউসুফ বয়ান পেশ করার কথা রয়েছে।
হিমেল হওয়া ও শীতের তীব্রতা উপেক্ষা করে ইজতেমা ময়দানে উপস্থিত হয়েছেন হাজার হাজার মুসুল্লী। আল্লহর ইবাদত ও নবী-রাসূলের জীবন আদর্শ এবং দাওয়াতে তাবলিগের গুরুত্ব সম্পর্কে জানতে মুসুল্লীরা বয়ান শুনছেন। এছাড়া অবসর সময় গুলোতে বিভিন্ন ইবাদত পালনে ব্যস্ত সময় পার করছেন। এদিকে ইজতেমা উপলক্ষ্যে আশপাশের এলাকায় শীতের পোশাক, খাবারের দোকান ও কাঁচা বাজার বসেছে। ইজতেমায় আগত মুসুল্লীদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে রয়েছে মেডিকেল টিম।
এ ইজতেমার মধ্যদিয়ে ঢাকার টুঙ্গির বিশ্ব ইজতেমা সফল করার লক্ষ্যে এবং দ্বীনি দাওয়াতে তাবলিগের কাজের জন্য জামাত তৈরী করা হবে। তাবলিগ জামাতের মুসুল্লীরা দেশব্যাপী দাওয়াতের কাজ শেষ করে টঙ্গী বিশ্ব ইজতেমা অংশ নেবেন।
আগামী শনিবার সকালে আখেরী মোনাজাতের মধ্যদিয়ে শেষ হবে তিনদিন ব্যাপী এই ইজতেমার কার্যক্রম।ইজতেমা আয়োজক কমিটির সদস্য হুমায়ন কবির বলেন অন্যান্য বছরের মতো এবারও ঢাকার কাকরাইল মসজিদের মুরুব্বীদের তত্ত্বাবধায়নে ইজতেমা পরিচালিত হচ্ছে। বিদেশী সাথীদের পাশাপাশি দেশের বিভিন্ন এলাকার মুসুল্লীরা ইজতেমায় অংশ নিয়েছেন। ধুনট থানার ওসি রবিউল ইসলাম বলেন ইজতেমা ময়দানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সেখানে পুলিশ কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

রাজশাহীতে জমি ও দোকানঘর দখল চেষ্টার অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন।
আইন-বিচার 12 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে গ্রামগঞ্জে কোকো টুর্নামেন্টে।
খেলাধুলা 14 hours আগে

দিনাজপুরের কাহারোলে পুলিশের অভিযানে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেফতার।
অপরাধ 14 hours আগে

দিনাজপুরের ঘোড়াঘাটে ৫টি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী জাহিদ
রংপুর 14 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে লায়ন্স সেবা মাস উপলক্ষে গরীব ও দুঃস্থদের বিনামূল্যে
রংপুর 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুর কেলোকা পরিদর্শন করেন রেলমন্ত্রী ও প্রতিমন্ত্রী।
রংপুর 2 days আগে

সিরাজগঞ্জে শিক্ষার্থীদের দিয়ে ক্লাস নেওয়ার অভিযোগে তিন শিক্ষককে শোকজ।
রাজশাহী 2 days আগে

দিনাজপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত।
জাতীয় 2 days আগে

পঞ্চগড়ে অনুমোদিত নকশার বাহিরে ভবন নির্মাণের অভিযোগ পৌরসভার নোটিশ।
আইন-বিচার 3 days আগে

সিরাজগঞ্জে গরু চুরি ও ডাকাতি প্রতিরোধে ২৫০টি বাঁশকল স্থাপন।
অপরাধ 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক