হোম
দুর্ঘটনা

বগুড়ায় বাস চাপায় সিএনজির ৫ আরোহী নিহত

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি, ২০২৩ ৫:২৬ অপরাহ্ণ

ফাইল ছবি

মিরু হাসান,স্টাফ রিপোর্টার বগুড়াঃ বগুড়ায় বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার ৫ আরোহী নিহত হয়েছেন।বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে শহরতলীর দ্বিতীয় বাইপাস সড়কের সুজাবাদ দহপাড়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে।নিহতদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- অটোরিকশার চালক জেলার গাবতলী উপজেলার কদমতলী এলাকার বাসিন্দা হযরত আলী এবং ধুনট উপজেলার বেড়েরবাড়ি এলাকার কাপড় ব্যবসায়ী গোলাম রব্বানী।
বগুড়ার শাজাহানপুর থানাধীন কৈগাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোর্শেদুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। ঘটনাস্থলে থাকা কৈগাড়ি পুলিশ ফাঁড়ির সাব-ইন্সপেক্টর (এসআই) মোহাম্মদ আলী জানান, গাইবান্ধা থেকে ছেড়ে আসা স্বদেশ ট্রাভেলস্ নামে একটি বাস ঢাকা যাচ্ছিল। আর সিএনজিচালিত অটোরিকশাটি বগুড়া শহর থেকে গাবতলী উপজেলার বাগবাড়ির দিকে যাচ্ছিল। বেলা সাড়ে ১১টার দিকে বাসটি সুজাবাদ দগপাড়া মোড়ের কাছে পৌঁছালে অটোরিকশাটি হঠাৎ ডান দিক থেকে বাম দিকে যেতে শুরু করলে বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়।
ঘটনার পর স্থানীয়রা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। বগুড়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আব্দুল জানান, খবর পেয়ে তারা ১১টা ৫০ মিনিটে ঘটনাস্থলে এসে ৪ জন নিহত হওয়ার খবর পান। এক নারীসহ ৩ জনের লাশ পড়ে থাকতে দেখেন। তিনি বলেন, পরে খোঁজ নিয়ে জানতে পারি অটোরিকশার চালক হযরত আলীর লাশ তার স্বজনরা বাড়িতে নিয়ে গেছে। নিহতদের মধ্যে গোলাম রব্বানী নামে অপর একজনের পরিচয় তার ছেলে ফয়সাল নিশ্চিত করেছেন। তবে নিহত অপর এক নারীর পরিচয় পাওয়া যায়নি।
আহত ১০ বছরের এক কন্যা শিশুকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়। শজিমেক হাসপাতাল ফাঁড়ির কনস্টেবল জহুরুল ইসলাম জানিয়েছেন, আহত ১০ বছর বয়সি মেয়েটিকে হাসপাতালে আনার পর পরই চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার ধারণা শিশুটি নিহত নারীর সন্তান হতে পারে। দুর্ঘটনাকবলিত বাসে কারা আগুন ধরিয়ে দিয়েছে সেটা জানতে চাইলে ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আব্দুল জলিল বলেন, ‘কে বা কারা আগুন দিয়েছে সে সম্পর্কে স্থানীয়রা মুখ খুলছেন না। বগুড়া শজিমেক মেডিকেল কলেজ হাসপাতাল ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মোস্তাফিজুর রহমান বলেন, নিহতদের মধ্যে দুপুর পৌনে ৩টা পর্যন্ত ১০ বছর বয়সি শিশু ছাড়া অন্যদের লাশ মর্গে আসেনি।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

দিনাজপুরে প্রকাশ্য দিনের বেলায় বৃদ্ধাকে হত্যা করে নগদ অর্থ ও
আইন-বিচার 9 hours আগে

সুনামগঞ্জে প্রায় অর্ধ কোটি টাকা স্বর্ণ ও ডলার চুরি মামলার
অপরাধ 9 hours আগে

ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জে মোবাইল কোর্ট পরিচালনা ইটভাটায় ২০ লাখ টাকা জরিমানা।
আইন-বিচার 1 day আগে

ভারতে বিধানসভা নির্বাচন উপলক্ষে চতুদের্শীয় বাংলাবান্ধা স্থল বন্দরে তিন দিন
আন্তর্জাতিক 1 day আগে

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে অবৈধভাবে পেট্রোল বিক্রির দায়ে দুইজনের অর্থদন্ড
রংপুর 1 day আগে

নকল মুক্ত পরিক্ষায় কঠোর প্রশাসন-রাণীশংকৈলে সিসি ক্যামেরার আত্ততায় সব কেন্দ্র।
রংপুর 1 day আগে

দিনাজপুর শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার প্রথম দিন অনুপস্থিত ১১৭৮ জন,একজন
রংপুর 1 day আগে

নওগাঁয় চার খুনের নেপথ্যে সম্পত্তির বিরোধ নাকি অন্য কিছু?
দুর্ঘটনা 1 day আগে

দিনাজপুরের বিরামপুরে বোরো ধানের বাম্পার ফলনের সম্ভাবনা।
অর্থনীতি 2 days আগে

ঠাকুরগাঁও হরিপুরে সাংবাদিকদের সাথে জনসংগঠন ভূমিহীন সমন্বয় পরিষদের মতবিনিময় সভা
রংপুর 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক