হোম
নির্বাচিত কলাম

ফরিদপুরের বোয়ালমারীতে দুই পক্ষের দেশিও অস্ত্র জমা দিয়ে শান্তি বার্তা দিলেন গ্রামবাসী।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৯ আগস্ট, ২০২১ ৯:১৩ অপরাহ্ণ

ফাইল ছবি

সনতচক্রবর্ত্তী ফরিদপুর, প্রতিনিধিঃ ‘বঙ্গবন্ধু বলেছিলেন বাংলাদেশ হবে সোনার বাংলা। তাঁর সেই স্বপ্ন এখন বাস্তবায়িত হচ্ছে। তার কন্যা শেখ হাসিনা সেই লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে। বাংলাদেশ এখন রোল মডেল সারা পৃথিবীতে। প্রধানমন্ত্রী বলেছিলেন ডিজিটাল বাংলাদেশ। আজ আমাদের দেশ ডিজিটাল বাংলাদেশে রূপান্তরিত হয়েছে।

তিনি আরো বলেন, ‘৬ সেপ্টেম্বর পর্যন্ত সময়সীমা বেধে দেয়া হলো। এরপর এই অঞ্চলের কারো বাড়ি তল্লাশি করে কোন অস্ত্রশস্ত্র পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। ফরিদপুরের বোয়ালমারীতে রবিবার (২৯ আগস্ট) বিকেলে বিশেষ আইন শৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তব্যে ফরিদপুর জেলা পুলিশ সুপার মো. আলীমুজ্জামান এসব কথা বলেন।

বোয়ালমারী থানার ৪ নং বিট ঘোষপুর ইউনিয়নের আয়োজনে উপজেলার ঘোষপুর ইউনিয়নের চণ্ডিবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলার ঘোষপুর ইউনিয়নের চণ্ডিবিলা ও রাখালগাছি গ্রামের বিবদমান দুই গ্রুপ দীর্ঘদিনের বিরোধের অবসান ঘটিয়ে দেশীয় অস্ত্র জমা দেন। জেলা পুলিশ সুপারের উপস্থিতিতে এই অস্ত্র জমা দেয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো. আলীমুজ্জামান। বোয়ালমারী থানা অফিসার ইন চার্জ মোহাম্মদ নুরুল আলমের সভাপতিত্বে এবং থানা উপ-পুলিশ পরিদর্শক মো. ওহিদুল ইসলামের সঞ্চালনায় আয়োজিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) সুমন কর, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো. আসাদুজ্জামান মিন্টু, ঘোষপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. ফারুক হোসেন প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বোয়ালমারী থানা অফিসার ইন চার্জ মোহাম্মদ নুরুল আলম।

থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান চণ্ডিবিলা গ্রামের চান মিয়া ও রাখালগাছি গ্রামের কাজী রফিউদ্দিনের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। তাদের নেতৃত্বে এলাকায় ইতঃপূর্বে বেশ কয়েকবার সংঘর্ষ, বাড়িঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। রবিবার জেলা পুলিশ সুপারের উপস্থিতিতে চান মিয়া গ্রুপের পক্ষে ১৬টি ঢাল, ৭টি কাতরা, ৬টি রামদা, ১টি চাইনিজ কুড়াল জমা দেয়া হয়। কাজী রফিউদ্দিন গ্রুপের পক্ষে ২২টি ঢাল, ২১টি সড়কি, ১২টি রামদা জমা দেয়া হয়।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

বিএনপির নেতাকর্মী যদি মাদকের সাথে জড়িত থাকে, তাকেও গ্রেফতার করা
ঢাকা 7 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জে অর্থ ফেরত না পেয়ে গরু নিয়ে যাওয়ায় উত্তেজনা।
আইন-বিচার 13 hours আগে

ঠাকুরগাঁওয়ে ফ্যামিলি কার্ডের প্রলোভনে কিশোরী ধর্ষণ চেষ্টায় ইউপি সদস্যের বিরুদ্ধে
রংপুর 15 hours আগে

কবিতা: আমি ভালোবাসার ফেরিওয়ালা।
কবিতা 16 hours আগে

সাভার ডিবি উত্তর একটি টিমের বিরুদ্ধে গুরুতর অভিযোগ।
আইন-বিচার 16 hours আগে

ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত।
রংপুর 16 hours আগে

দিনাজপুর পৌরসভার উন্নয়ন বিষয়ে আমাদের করণীয় শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত।
রংপুর 18 hours আগে

রাজশাহীর চিহ্নিত সন্ত্রাসী রাকিবকে কারাগারে প্রেরণ।
অপরাধ 19 hours আগে

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সেলাই মেশিন, বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ।
রংপুর 24 hours আগে

ঠাকুরগাঁওয়ে বন বিভাগের বিরুদ্ধে কৃষিজমিতে বনায়নের অভিযোগ।
আইন-বিচার 24 hours আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক