হোম
নির্বাচিত কলাম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন দুর্নীতি মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান চলবে

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি, ২০২০ ১:০০ অপরাহ্ণ

Shek-hasina-mknewsbd

ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন দুর্নীতি মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান চলবে সমাজের অবক্ষয় রোধে দুর্নীতি, মাদক ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আমরা ইতিমধ্যে মাদক, সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ এবং দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছি। সুতরাং দুর্নীতি, মাদক ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে। গতকাল রোববার সকালে মিরপুর সেনানিবাসে কমান্ড্যান্ট, সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজ (ডিএসসিএসসি) কোর্সের সমাপনী এবং গ্র্যাজুয়েশন সনদ বিতরণ অনুষ্ঠানে তিনি আরো বলেন, তার সরকার দেশের যুব সমাজের যোগ্যতা, জ্ঞান এবং শক্তিকে দেশের স্বার্থে কাজে লাগাতে চায়।

বাংলাদেশের সশস্ত্র বাহিনী এখন জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অবদান রেখে চলেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমি তাদের আধুনিক বাহিনী হিসেবে গড়ে তুলতে চাই, যাতে তারা যেকোনো দেশের সাথে তাল মিলিয়ে চলতে পারে এবং যেকোনো পরিস্থিতির মুখোমুখি হতে পারে। সশস্ত্র বাহিনী বিশ্বের বিভিন্ন দেশে যেখানে যেখানে কাজ করেছে, মানবিক সেবা প্রদানের মাধ্যমে সেখানকার মানুষের হৃদয় জয় করেছে। আমি যখন বিদেশে যাই বিভিন্ন রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান তাদের সঙ্গে যখন দেখা হয়, যারা আপনাদের সঙ্গে কাজ করেছে, তারা যখন প্রশংসা করে গর্বে আমার বুক ভরে যায়।

শেখ হাসিনা বলেন, আমাদের সশস্ত্র বাহিনী আমাদের প্রিয় মাতৃভূমির স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার সুমহান দায়িত্ব যেমন পালন করছে, আমাদের আর্থ-সামাজিক উন্নয়নের ক্ষেত্রেও যথেষ্ট অবদান রেখে যাচ্ছে। কিন্তু একটি বিষয় বিশেষভাবে দৃষ্টি দেয়ার জন্য আমি অনুরোধ করব, সেটা হচ্ছে সমাজে যখন ‘ব্যাধি’ দেখা যায় সেটা নিয়ে।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রণীত প্রতিরক্ষা নীতিমালার আলোকে ফোর্সেস গোল ২০৩০ প্রণয়নের কথা তুলে ধরে তিনি বলেন, এই ১১ বছর আমি মনে করি, আমাদের সশস্ত্র বাহিনীকে সর্বক্ষেত্রে আমরা আধুনিক সাজ সরঞ্জাম ও প্রশিক্ষণের ক্ষেত্রে যথেষ্ট উন্নতি সাধন করতে পেরেছি। গ্রামপর্যায়ে উন্নয়নের ছোঁয়া পৌঁছে দেওয়ার লক্ষ্য তুলে ধরে তিনি বলেন, কোনো গ্রাম আর অবহেলিত থাকবে না। গ্রামের মানুষ যারা বসবাস করে তারা সকল প্রকার নাগরিক সুবিধা পাবে। সেইভাবেই আমরা আমাদের প্রতিটি গ্রামকে সাজাতে চাই, গড়ে তুলতে চাই এবং কর্মসংস্থানের ব্যবস্থাও আমরা করে দিতে চাই।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের একটি মানুষও গৃহহারা থাকবে না, ভূমিহীন থাকবে না, বিনা চিকিৎসায় মারা যাবে না, শিক্ষার আলো থেকে বঞ্চিত হবে না। সেই নীতিমালা নিয়েই আমরা রাষ্ট্রপরিচালনা করছি। সে ক্ষেত্রে যথেষ্ট অগ্রগতি আমরা লাভ করেছি। আইএসপিআরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোর্স সম্পন্নকারী অফিসারদের মাঝে গ্র্যাজুয়েশন সনদপত্র (পিএসসি) বিতরণ করেন। প্রধানমন্ত্রী তার ভাষণে সকল গ্র্যাজুয়েটদেরকে সাফল্যের সাথে কোর্স সম্পন্ন করার জন্য অভিনন্দন জানান। তিনি তাদের সকলকে নতুন দায়িত্বে মনোযাগী হয়ে জাতীয় উন্নয়নে অবদান রাখার জন্য উপদেশ প্রদান করেন। তিনি সামরিক বাহিনী কমান্ড ও ষ্টাফ কলেজের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

অনুষ্ঠানের শুরুতে কলেজের কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. এনায়েত উল্ল্যাহ স্বাগত ভাষণ দেন। কমান্ড্যান্ট তার ভাষণে বলেন, এ বছরের গ্রাজুয়েশন অনুষ্ঠান একটি বিশেষ তাৎপর্য বহন করে কেননা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর এক মহতী লগ্নে এই গ্রাজুয়েশন অনুষ্ঠিত হচ্ছে। এ বছর ডিএসসিএসসি ২০১৯-২০২০ কোর্সে বাংলাদেশ সেনাবাহিনীর ১২৫ জন অফিসার, বাংলাদেশ নৌবাহিনীর ৩৪ জন অফিসার, বাংলাদেশ বিমান বাহিনীর ২২ জন অফিসার এবং চীন, ভারত, ইন্দোনেশিয়া, কুয়েত, মালয়েশিয়া, মালদ্বীপ, নেপাল, নাইজেরিয়া, পাকিস্তান, ফিলিস্তিন, ফিলিপাইন, সৌদিআরব, সিয়েরালিয়ন, দক্ষিণ আফ্রিকা, শ্রীলংকা, সুদান, তানজানিয়া, তুরস্ক, উগান্ডা, যুক্তরাষ্ট্র এবং জাম্বিয়া থেকে আগত ৫৪ জন অফিসারসহ সর্বমোট ২৩৫ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে আমন্ত্রিত মন্ত্রী, ভারপ্রাপ্ত সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল মো.শামসুল হকসহ উচ্চপদসহ সামরিক ও অসামরিক কর্মকর্তা উপস্থিত ছিলেন।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

রাজশাহী কেন্দ্রীয় কারাগারে মানবিক পরিবেশ গড়ে তুলতে জেল সুপার মামুনের
আইন-বিচার 4 hours আগে

দিনাজপুরের বিরামপুর উপজেলা পরিষদ রোডে চলাচলের অযোগ্য জনসাধারণ দুর্ভোগের শিকার।
জনদুর্ভোগ 5 hours আগে

১৭ পিস ইয়াবাসহ সুমন নামের এক ব্যক্তি আটক করেছে ঠাকুরগাঁও
অপরাধ 15 hours আগে

হনুমাান এলো হাত কর্তনের বিচার চাইতে।
খুলনা 18 hours আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে অত্যাধুনিক ডায়ালাইসিস মেশিনের উদ্বোধন।
রংপুর 22 hours আগে

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে নবাগত ইউএনও সখিনা আক্তারের সঙ্গে মত বিনিময়।
রংপুর 1 day আগে

কুড়িগ্রামের রাজারহাটে কমিটি নিয়ে এন সি পির ক্ষোভ।
রংপুর 1 day আগে

পঞ্চগড়ে রাষ্ট্রের স্বচ্ছতা ও তথ্য অধিকার আইনের ব্যবহার ও গুরুত্ব
তথ্য ও প্রযুক্তি 1 day আগে

দিনাজপুরের বীরগঞ্জে ১১ কোটি টাকা ব্যায়ে ডাম্পিং কম্পোস্টিং ষ্টেশন পৌরসভাকে
রংপুর 1 day আগে

পঞ্চগড়ের সাব রেজিস্ট্রি অফিসে পুরাতন দলিল ও রেকর্ড পত্র বিনষ্ট
তথ্য ও প্রযুক্তি 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক