হোম
জনদুর্ভোগ

পুরুষশূন্য কেন পঞ্চগড়ের ৮ টি গ্রাম

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৩০ মে, ২০২৪ ১০:৪৬ অপরাহ্ণ

ফাইল ছবি

আব্দুল্লাহ্ আল মামুন,পঞ্চগড় প্রতিনিধি: দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনের ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে পঞ্চগড়ের দেবীগঞ্জে সহিংসতার ঘটনায় মামলা দায়েরের পর থেকে গ্রেফতার আতঙ্ক বিরাজ করছে এলাকায়। এতে করে পালিয়ে বেড়াচ্ছে সাধারণ মানুষ। পুরুষশূন্য হয়ে পড়েছে প্রায় ৮টি গ্রাম। পুলিশি হয়রানি ও গ্রেফতার এড়াতে উৎকণ্ঠায় পুরুষরা।

সরেজমিনে বুধবার (২৯ মে) দামানীগ্রাম ঘুরে দেখা গেছে কৃষকদের মাঠের বোরো ধান পাকলেও নেই কাটার মানুষ। পুলিশের ভয়ে ধানের জমিতে যাচ্ছে না কেউ।

একই অবস্থা পাশ্ববর্তী দামানিগ্রাম, ছত্রশিকারপুর, বানুর হাট, ধুলাঝাড়িসহ ৮টি গ্রামে। বেশ কয়েকদিন ধরেই কোলাহল নেই এলাকাগুলোতে। দিনের বেলায় কয়েকজন পুরুষের দেখা মিললেও রাতের বেলায় একেবারেই সুনশান নীরবতা। গ্রাম ছাড়া প্রায় চার হাজার পুরুষ।

কথা হয় বৃদ্ধা নারী ফাতেমা খাতুনের সঙ্গে। তিনি সময় মুক্ত কলমকে বলেন, ‘মামলা হয়েছে এই ভয়ে আমার ছেলে দুইটা বাড়িতে থাকতে পারছে না। কোথায় যাচ্ছে কিছুই জানিনা, আমার খুব দুঃখ লাগে। আমার আর কিচ্ছু নাই, গরিব মানুষ কি করবো এখন জানি না। আমরা খুব আতঙ্কে আছি।

একই কথা বলেন নুরেজা বেগম ও সুমিত্রা রানী নামে আরো দুই নারী। তারা মুক্ত কলমকে বলেন, ‘নির্বাচনের দিন যে হামলা-ভাঙচুর হয়েছে ওখানে এলাকার লোকের পাশাপাশি বাইরের এলাকার লোকজন ছিল। আমাদের গ্রামের লোকজন এই কাজ করে নাই। এখন তো আমাদের ওপরে দোষ আসতেছে। একটা যদি গাড়ি যায় ভয়ে পালায় বাচ্চারাও। এখন ভয়ে গ্রামের বাচ্চারাও বাইরে যেতে চায় না। আমরা একটা সমাধান চাই। এভাবে পালায় আর কয়দিন থাকবো।’

বিষয়টি নিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফরিদুল ইসলাম বলেন, ‘পুলিশের ভয়ে সব পুরুষ গ্রামছাড়া হয়ে পালিয়ে বেড়াচ্ছেন। মাঠের পাকা ধান এক সপ্তাহের মধ্য কাটতে না পারলে সব ধান নষ্ট হয়ে মাটিতে পড়ে যাবে। কতিপয় কিছু লোকের জন্য ইউনিয়নের সাধারণ মানুষের দিন কাটাতে হচ্ছে ভয়ে। প্রশাসনের কাছে আমার দাবি যে নিরীহ মানুষকে গ্রেফতার না করে ছবি-ভিডিও দেখে মূল অপরাধীদের যেন গ্রেফতার করা হয়।’

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম বলেন, ঘটনার পর অজ্ঞাতনামা ৫০০ থেকে ৬০০ জনকে আসামি করে মামলা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত সাত জনকে গ্রেফতার করা হয়েছে। যারাই এই হামলায় সঙ্গে জড়িত তাদের আইনের আওতায় আনা হবে।

পঞ্চগড় পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা মুক্ত কলমকে  বলেন, মামলার কোনো নিরীহ লোককে গ্রেফতার বা হয়রানি করা হবে না। আমরা ফুটেজ ও ছবি দেখে আসামিদের শনাক্ত করছি। তবে যারা এ ঘটনার সঙ্গে জড়িত না তাদের ভয়ের কিছু নেই।

উল্লেখ্য, গত ২১ মে রাতে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ভোটের ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে ভোটকেন্দ্রে হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। পরদিন দামানীগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার গোলাম আজম বাদী হয়ে দেবীগঞ্জ থানায় অজ্ঞাত ৫০০- ৬০০ জনের নামে মামলা করলে সাত জনকে গ্রেফতার করে পুলিশ।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

বাড়ি ফেরা হলো না সাংবাদিক লুৎফুজ্জামানের।
দুর্ঘটনা 2 hours আগে

রাজশাহীতে জমি ও দোকানঘর দখল চেষ্টার অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন।
আইন-বিচার 14 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে গ্রামগঞ্জে কোকো টুর্নামেন্টে।
খেলাধুলা 16 hours আগে

দিনাজপুরের কাহারোলে পুলিশের অভিযানে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেফতার।
অপরাধ 16 hours আগে

দিনাজপুরের ঘোড়াঘাটে ৫টি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী জাহিদ
রংপুর 16 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে লায়ন্স সেবা মাস উপলক্ষে গরীব ও দুঃস্থদের বিনামূল্যে
রংপুর 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুর কেলোকা পরিদর্শন করেন রেলমন্ত্রী ও প্রতিমন্ত্রী।
রংপুর 2 days আগে

সিরাজগঞ্জে শিক্ষার্থীদের দিয়ে ক্লাস নেওয়ার অভিযোগে তিন শিক্ষককে শোকজ।
রাজশাহী 2 days আগে

দিনাজপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত।
জাতীয় 2 days আগে

পঞ্চগড়ে অনুমোদিত নকশার বাহিরে ভবন নির্মাণের অভিযোগ পৌরসভার নোটিশ।
আইন-বিচার 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক